শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মাসের পর মাস অন্তঃসত্ত্বা হওয়ার নাটক, শেষে পুতুলকে সন্তান বলে দাবি যুবতীর! মানসিক রোগ না সস্তা জনপ্রিয়তার আশা? তুঙ্গে বিতর্ক

আর্যা ঘটক | ২২ অক্টোবর ২০২৫ ০৯ : ৫৭Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: অন্তঃসত্ত্বা হওয়ার নাটক। সম্প্রতি স্কটল্যান্ডের ২২ বছর বয়সি এক যুবতীকে ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ, তিনি ভুয়ো গর্ভধারণের নাটক করেছেন। ঘটা করে সাধের অনুষ্ঠান আয়োজন করেছেন। এখানেই শেষ নয়। ধরা পড়ার ভয়ে একটি পুতুলকে নিজের সদ্যোজাত কন্যা সন্তান হিসাবে দেখান জনসমক্ষে। শুধু তাই নয়, এরপরেই তিনি দাবি করেন 'শিশু'টি মারা গিয়েছে।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, কাইরা কাজিনস নাম যুবতীর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি পেটে নকল 'বেবি বাম্প' পরতেন, অনলাইনে বাচ্চার স্ক্যান রিপোর্ট এবং ভিডিও শেয়ার করতেন। এমনকী 'জেন্ডার রিভিল' অনুষ্ঠানেরও আয়োজন করেন। এরপর তিনি 'বনি-লি জয়েস' নামে এক কন্যাসন্তানের জন্মের ঘোষণা করেন। জানা গিয়েছে, তিনি পোস্ট করে জানান যে শিশুটির ওজন ৫ পাউন্ডের বেশি। পাশাপাশি এও জানান এই মাসের শুরুতেই তার জন্ম হয়েছে।

 

অভিযোগ, বেশ কয়েক সপ্তাহ ধরে কাইরা হাসপাতালে অ্যাপয়েন্টমেন্টের নানা তথ্য নথিভুক্ত করেন। পরিবার-বন্ধুদের জানান যে, গর্ভাবস্থায় থাকাকালীন শিশুটির হৃদ্‌যন্ত্রে ত্রুটি ধরা পড়েছে। যুবতীর আত্মীয়রা তাঁর জন্য প্রায় ১,০০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা) মূল্যের নানা সামগ্রীও কিনেছিলেন সদ্যোজাতের জন্য৷ 

 

পরে কাইরার শোবার ঘরে তাঁর মা ওই পুতুলটি খুঁজে পাওয়ার পরেই এই প্রতারণা ফাঁস হয়ে যায়। এরপরই ২২ বছর বয়সি ওই যুবতীর পাঠানো কিছু মেসেজের স্ক্রিনশট সামনে আসে। তাতে দেখা যাচ্ছে, তিনি শিশুটির 'বাবা' বলে দাবি করা এক ব্যক্তিকে জানাচ্ছেন যে তাঁদের সন্তান মারা গিয়েছে।

 

বিতর্কের মুখে, টিকটকে কাইরা স্বীকার করেছেন যে তিনি মিথ্যে বলেছেন। তিনি লিখেছেন, "আমি বিছানায় শুয়ে ছিলাম। তখন মা আমার ঘরে এসে দেখেন ওটা একটা পুতুল। এর আগে আমি নিজেকে সবার থেকে আড়াল করে রেখেছিলাম। এরপরই পরিবারের সকলে আমাকে চেপে ধরে। এক মুহূর্তের জন্যও ভাববেন না যে তাঁরা আমাকে প্রশ্রয় দিয়েছেন। তাঁরা কিছুই জানতেন না। এমনকী শিশুটির বাবা বা তাঁর পরিবারও কিছু জানত না।"

 

কাইরার বান্ধবী নিভ ম্যাকরবার্ট বলেন, "বাচ্চাটি কখনও কাঁদত না। কাইরা শিশুটিকে হাসপাতাল থেকে নিয়ে আসার পর কাউকেই কোলে নিতে দিতেন না, এতেই সন্দেহ বাড়তে থাকে।" নিভ আরও বলেন, "সবাই ওকে বিশ্বাস করেছিল। ও জেন্ডার রিভিল অনুষ্ঠান করে, স্ক্যানের ছবি পোস্ট করে। এমনকী সে বলেছিল বাচ্চার হার্টে ফুটো আছে। তারপর ও মেসেজ করে জানায় যে বাচ্চার জন্ম হয়েছে। আমরা সবাই খুব খুশি হয়েছিলাম।"

 

কাইরার আরেক বান্ধবী অবশ্য দাবি করেছেন, তিনি প্রথম থেকেই এই গর্ভধারণকে ভুয়ো বলে সন্দেহ করতেন। তাঁর দাবি, তিনি বুঝতে পেরেছিলেন তাঁর বান্ধবী একটি নকল 'বাম্প' পরছেন। সেটি স্ট্র্যাপ দিয়ে বাঁধা থাকত। ওই বান্ধবী আরও বলেন, "আমি ওকে ১০ বছর ধরে চিনি, ও নানা বিষয়ে মিথ্যা বলেছে।" এ বিষয়ে বলতে গিয়ে তিনি যোগ করেন, "এই পুতুলের বিষয়টি সামনে আসার আগে ও দু’বার আমার বাড়ি এসেছিল। আমি আর আমার মেয়ে দেখেই বুঝেছিলাম যে ওর 'বাম্প' আসল নয়। কেমন এবড়োখেবড়ো ছিল। খুব পাতলা পাজামা পরায় ওর পিঠে বাঁধা স্ট্র্যাপগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল।"

আরও পড়ুন: চড় মেরেছিলেন মালিক! বদলা নিতে তাঁর পাঁচ বছরের ছেলেকে থেঁতলে খুন বাড়ির গাড়িচালকের

উল্লেখ্য, কাইরা যে ধরনের পুতুল ব্যবহার করেছিলেন বলে মনে করা হচ্ছে, সেগুলিকে 'রিবর্ন ডল' বলা হয়। এগুলি এতটাই জীবন্ত দেখতে হয় যে থেরাপির কাজে এগুলি ব্যবহার করা হয়। তথ্য অনুযায়ী এই পুতুলগুলির দাম ৩০ পাউন্ড থেকে ২,০০০ পাউন্ড পর্যন্ত হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া