শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | হোয়াইট হাউসে দীপাবলি উদযাপন! প্রদীপ জ্বালিয়েই 'বন্ধু' মোদিকে ফোন ট্রাম্পের, কী কথা হল?

পল্লবী ঘোষ | ২২ অক্টোবর ২০২৫ ০৮ : ৫৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: উৎসবের আমেজ দেশজুড়ে। দীপাবলির উদযাপনে একটানা মেতে রয়েছে ভারতীয়রা। এবার উদযাপনের রেশ মার্কিন যুক্তরাষ্ট্রেও। দীপাবলি উদযাপনে মেতে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীপাবলির শুভেচ্ছা জানানোর পাশাপাশি, নিজের হাতে প্রদীপ জ্বালিয়েও উৎসবের আবহে মেতে ওঠেন। 

 

মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হোয়াইট হাউসের অভ্যন্তরে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করা হয়েছে। এই আবহেই 'বন্ধু' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। কী কথা হয়েছে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ? তাও ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। 

 

ওভাল হাউসে সাংবাদিকদের প্রশ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বছরের পর বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর 'ভাল বন্ধু' এবং 'মহান ব্যক্তি'। দীপাবলিতে তাঁকে ফোন করেছেন তিনি। দু'জনের মধ্যে বেশ খানিকক্ষণ কথাও হয়েছে। এরপর সোশ্যাল মিডিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, 'সকলকে দীপাবলির শুভেচ্ছা। এই প্রদীপ অন্ধকারের উপর আলো, অজ্ঞানের উপর জ্ঞান এবং মন্দের উপর ভালর জয়ের প্রতীক। আজ আপনাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললাম। আমাদের মধ্যে দারুণ আলোচনা হয়েছে। তিনি একজন মহান ব্যক্তি। ধীরে ধীরে তিনি আমার দারুণ বন্ধু হয়ে উঠেছেন। আমাদের মধ্যে অনেক বিষয়ে কথা হয়েছে। তবে বাণিজ্য নিয়ে বেশি কথা হয়েছে।' 

 

আরও পড়ুন: সাগরে নিম্নচাপের ভ্রুকুটি, বাংলায় ফের দুর্যোগের ঘনঘটা! একটানা বৃষ্টির পূর্বাভাস গোটা বাংলায়, কবে থেকে ভোগান্তি শুরু?

 

হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনে ট্রাম্প প্রশাসনের একাধিক পদস্থ কর্তাও উপস্থিত ছিলেন। এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল, ওডিএনআই ডিরেক্টর তুলসী গাবার্ড, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কুশ দেশাই, আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন ওয়াতরা এবং ভারতীয়-আমেরিকান শিল্পপতিরা উপস্থিত ছিলেন। 

 

প্রেসিডেন্ট ট্রাম্পের বড়সড় পোস্টের পরেই বুধবার এক্স হ্যান্ডেলে তার পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী লিখেছেন, 'ফোন করার জন্য এবং দীপাবলির শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প। এই আলোর উৎসবে দুই মহান গণতান্ত্রিক দেশ যেন বিশ্বকে আশা আকাঙ্খা নিয়ে আলোকিত করতে পারে। সর্বোপরি যেন আমরা একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি।' 

 

প্রসঙ্গত, এর আগেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত, এমন দাবি করে নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছিল বলে জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। পরে যদিও তা অস্বীকার করে ভারত। এবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি স্বীকার করলেন প্রধানমন্ত্রী মোদি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া