শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২১ অক্টোবর ২০২৫ ২৩ : ২১Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: জেল না ব্যায়ামাগার ধরতে পারবেন না। জেলের ভিতরেই শাগরেদদের সঙ্গে ঠাট্টা তামাশা করতে করতে শরীরচর্চা করছেন এক ব্যক্তি। তাও যে সে ব্যক্তি নন, রীতিমতো মাদক পাচারের আসামি। আর সেই শরীরচর্চার ভিডিও অনলাইনে পোস্ট করছেন অন্য এক শাগরেদ। এমনই ঘটনায় শিরোনামে রায়পুর কেন্দ্রীয় কারাগার।
জেলের ভিতর এক বিচারাধীন মাদক কারবারির শরীরচর্চার ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক দানা বেঁধেছে। ভিডিওতে দেখা গিয়েছে, মাদক চক্র চালানোর অভিযোগে ধৃত রশিদ আলি ওরফে রাজা বৈজহার জেলের ১৫ নম্বর ব্যারাকে ব্যায়াম করছেন। মনে করা হচ্ছে, ভিডিওটি ১৩ থেকে ১৫ অক্টোবরের মধ্যে তোলা হয়েছিল।
#RaipurJail: A shocking video from Raipur Central Jail shows drug kingpin Rashid Ali working out and clicking selfies inside prison using a smuggled phone! pic.twitter.com/ApDBno8cpN
— THE NEWSROOM (@TheNewsroom_tnr) October 21, 2025
শুধু তাই নয়, জেলের অন্দরেই কুখ্যাত অপরাধী রোহিত যাদব এবং রাহুল বাল্মীকির সঙ্গে রশিদ আলির সেলফিও প্রকাশ্যে এসেছে। ছবি প্রকাশ্যে আসতেই আঁতকে উঠেছেন সাধারণ মানুষ। নেটিজেনদের একাংশের বক্তব্য, ছবি দেখেই আন্দাজ করা যায় জেলের ভিতরে বন্দিদের কেমন অবাধ বিচরণ। পাশাপাশি জেলের ভিতর এভাবে মোবাইলের ব্যবহার নিরাপত্তায় গাফিলতির ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা, যা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।
তবে গোটা বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা শুরু হলেও বিষয়টি গুরুতর বলে মানতে নারাজ জেল কর্তৃপক্ষ। কারা প্রশাসনের অভ্যন্তরীণ তদন্তে জানা গিয়েছে, শশাঙ্ক চোপড়া নামে আরেক বিচারাধীন বন্দি জেলের মধ্যে একটি মোবাইল ফোন পাচার করেন। অভিযোগ, সেই ফোন ব্যবহার করেই রশিদ আলি বন্ধুদের সঙ্গে সেলফি তোলেন এবং শরীরচর্চা-সহ নানা কার্যকলাপের ভিডিও রেকর্ড করেন। আর এই সবই ঘটেছে কর্তব্যরত দুই কারারক্ষীর চোখের সামনেই। প্রাথমিক তদন্তের পর, জেলের সুপারিনটেনডেন্ট কর্তব্যে গাফিলতির অভিযোগে দুই কারারক্ষী রাধেলাল খুন্তে এবং বিপিন খালখোকে বরখাস্ত করেছেন বলে খবর। প্রসঙ্গত, অতীতেও একাধিকবার এই দু’জনকে সতর্ক করা হয়েছিল। সহকারী জেল সুপারিনটেনডেন্ট সন্দীপ কাশ্যপকেও সাসপেন্ড করা হয়েছে বলে খবর। তবে দুই তিনজন সাধারণ কারারক্ষীকে বরখাস্ত করলেই কি সমস্যা মিটবে?
বিশেষজ্ঞদের একাংশের মতে, সর্ষের মধ্যেই রয়েছে ভূত। কারণ কেবল কয়েকজন কারারক্ষীর গাফিলতিতে এত বড় কাণ্ড হতে পারে না বলেই মত তাঁদের। নিচুতলার কর্মীকে বরখাস্ত করে আসলে রাঘব বোয়ালদের বাঁচানোর চেষ্টা হচ্ছে বলেই মনে করছেন তাঁরা।
গত ১১ জুলাই থেকে রায়পুর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন আলি। তাঁকে এনডিপিএস (নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস) আইনে গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে মাদক চক্র চালানোর পাশাপাশি জেলের ভিতর থেকেই তোলাবাজির অভিযোগও রয়েছে। সূত্রের খবর, জেলেরই কিছু কর্মী তাকে মোবাইল ফোন এবং অন্যান্য নিষিদ্ধ সামগ্রী পেতে সাহায্য করছিল।
রায়পুর কেন্দ্রীয় কারাগার নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। এর আগেও জেলের ভিতর থেকে গ্যাংস্টার আমন সাউয়ের একটি ফটোশুট ভাইরাল হয়েছিল। পরে ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে সংঘর্ষে সাউয়ের মৃত্যু হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?