শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

93 year old anti ageing expert becomes father again with 37 year old wife

লাইফস্টাইল | ৯৩ বছরে বাবা হলেন ‘অ্যান্টি-এজিং’ বিশেষজ্ঞ, স্ত্রীর বয়স সবে ৩৭! কোথায় পান উদ্দীপনা? কী জানালেন বৃদ্ধ?

নিজস্ব সংবাদদাতা | ২১ অক্টোবর ২০২৫ ২১ : ৩৭Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: প্রেম বা দাম্পত্যে বয়স যে সত্যিই কোনও বাধা নয়, তা যেন আরও একবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করলেন জন লিউইন। তিনি নিজে বার্ধক্য রোধ বা ‘অ্যান্টি-এজিং’ মেডিসিন বিশেষজ্ঞ। আর তাঁর নিজের জীবনের গল্পই যেন বার্ধক্যের সমস্ত প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সম্প্রতি ৯৩ বছর বয়সে তিনি ফের বাবা হয়েছেন। তাঁর ৩৭ বছর বয়সি স্ত্রী জেনিন লু জন্ম দিয়েছেন এক ফুটফুটে শিশুর। এই শিশু লিউইনের তৃতীয় সন্তান।
আরও পড়ুন: গাড়ির মধ্যেই ‘অপারেশন থিয়েটার’! লিঙ্গবৃদ্ধির নামে ইন্টারনেট দেখে এ কী করতেন হাতুড়ে ডাক্তার? চোখ কপালে পুলিশের

দম্পতির ফের বাবা-মা হওয়ার সুখবর প্রকাশ্যে আসতেই ফের এক বার চর্চায় উঠে এসেছে তাঁদের এই ‘অসমবয়সি’ প্রেমের কাহিনি। যখন তাঁরা প্রথম বার গাঁটছড়া বাঁধেন, তখন জেনিনের বয়স ছিল মাত্র ২৬, আর ডঃ লিউইনের বয়স ছিল ৮২। বয়সের ব্যবধান ৫৬ বছরের। স্বাভাবিকভাবেই, এক দশকেরও বেশি সময় আগে নেওয়া তাঁদের সেই সিদ্ধান্তকে অনেকেই পাগলামি বলে দাগিয়ে দিয়েছিলেন। ৮২ বছরের এক প্রবীণ যখন ২৬ বছরের এক তরুণীকে বিয়ের সিদ্ধান্ত নেন, তখন সমাজ স্বাভাবিকভাবেই চোখ কপালে তুলেছিল। অনেকেই ভেবেছিলেন, এই সম্পর্ক হয়তো ক্ষণস্থায়ী। কেউ কেউ এর নেপথ্যে অন্য সমীকরণও খুঁজেছিলেন। কিন্তু সমস্ত জল্পনা এবং সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে ডঃ লিউইন এবং জেনিন এক দশকেরও বেশি সময় ধরে একসঙ্গেই রয়েছেন। শুধু একসঙ্গেই নেই, তাঁরা তিন সন্তানের পিতামাতা।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ডঃ লিউইনের পেশা। তিনি নিজে একজন ‘অ্যান্টি-এজিং’ বিশেষজ্ঞ। অর্থাৎ, কীভাবে বয়স বাড়ার গতিকে শ্লথ করা যায়, কীভাবে বার্ধক্যের ছাপ এড়িয়ে তারুণ্য ধরে রাখা যায়, সেই বিষয়েই তিনি পরামর্শ দেন। তাঁর ব্যক্তিগত জীবন দেখলেই স্পষ্ট যে, বয়স তাঁর কাছে স্রেফ একটি সংখ্যা। ৮২ বছর বয়সে বিয়ে করা বা ৯৩ বছর বয়সে এসেও নতুন সন্তানের মুখ দেখা- দুটোই যেন তাঁর পেশার প্রতি সুবিচার। তিনি শুধু তত্ত্বে নয়, বাস্তবেও প্রমাণ করেছেন যে, বয়স জীবনের উদ্দীপনাকে থামিয়ে রাখতে পারে না।
আরও পড়ুন: নারী-পুরুষ সকলেই নগ্ন হয়ে ঘোরেন! একটি সুতোও থাকে না গায়ে! দেখুন বিখ্যাত সব ‘নগ্ন সৈকত’-এর ছবি

তবে এই অসম বয়সের দাম্পত্যের এক অদ্ভুত বিড়ম্বনাও রয়েছে। সম্প্রতি তৃতীয় সন্তানের জন্মের পর সেই বিষয়টি আরও প্রকট হয়েছে। ৯৩ বছর বয়সি ডঃ লিউইন যখন তাঁর সদ্যোজাত সন্তানকে কোলে নেন, তখন অনেকেই তাঁকে শিশুটির বাবা বলে ভাবতেই পারেননি। রাস্তাঘাটে বা পরিচিত মহলে অনেকেই তাঁকে শিশুটির ‘প্রপিতামহ’ বলে ভুল করেন।
যদিও এই ভুল বোঝাবুঝি বা লোকজনের অবাক চাহনিকে বিশেষ পাত্তা দিতে নারাজ এই দম্পতি। একটি সাক্ষাৎকারে তাঁরা জানিয়েছেন, সন্তানের জন্মের মুহূর্ত তাঁরা একসঙ্গেই উদযাপন করেছেন। যে বিবাহকে একসময় সমাজ পাগলামি বলে মনে করেছিল, সেই বিবাহই আজ এক দশক পার করে তিন সন্তানের হাসিখুশিতে ভরা এক সুখী গৃহকোণ। নিন্দকদের সমস্ত ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণ করে জেনিন এবং জন লিউইন বুঝিয়ে দিয়েছেন, সম্পর্কে বয়স নয়, পারস্পরিক বোঝাপড়া এবং ভালবাসাই আসল। ৯৩ বছর বয়সে ফের বাবা হয়ে ‘অ্যান্টি-এজিং’ বিশেষজ্ঞ ডঃ লিউইন হয়তো বার্ধক্যকে জয় করার এক নতুন উদাহরণ তৈরি করলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া