রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২১ অক্টোবর ২০২৫ ১৯ : ৫৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: স্বামী-স্ত্রীর সংসার। বছরের পর বছর ধরে ঠিক চলছিল সব। স্ত্রী আবার বহু বছর ধরেই, নিয়ম করে স্বামীকে একটি বিশেষ ওষুধ দিতেন। তাঁর ধারণ ছিল, স্বামী জটিল লিভারের সমস্যায় ভুগছেন। বিয়ের পর থেকে শুনেছেন তেমনটাই। জানতেন, সেই জন্যই ওই ওষুধ দেওয়া তাঁকে। স্বামীর শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তাও ছিল। কিন্তু যা ঘটে গেল জীবনে, তার জন্য প্রস্তুত ছিলেন না কোনওভাবেই। ১০ বছর পরে যা জানলেন স্ত্রী, তাতে রীতিমতো চমকে গেলেন। বিশ্বাস, ভরসা ভেঙে চুরমার লহমায়। নিজেও ছুটলেন হাসপাতালে।
চীনের ইউনান প্রদেশের ঘটনায় চাঞ্চল্য ব্যাপক। ২০২১ সালের ডিসেম্বরে, অবৈধ ক্যাসিনো চালানোর জন্য মহিলার স্বামীকে কারাদণ্ড দেওয়া হয়। চমকের শুরু সেখানেই। একদিন কারাগারের কর্মীরা স্ত্রীকে জানান, তাঁর স্বামীর এইচআইভি (এইডস) ওষুধের ব্যবস্থা করার জন্য, যা তিনি এতদিন ধরে খাচ্ছেন। আর তাতেই একেবারে ঘাবড়ে যান মহিলা। বলা যায় মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। তাঁর স্বামী, এইচআইভি'র ওষুধ খান? এখানেই শেষ নয়, বরং শুরু এখানেই। মহিলা জানতে পারেন, ২০১১ সালে ওই ব্যক্তির এইচআইভি ধরা পড়েছিল। কিন্তু তিনি এই কথা স্ত্রী’কে জানতে দেননি। সমগ্র ঘটনাটি গোপন রেখেছিলেন অতি সন্তর্পনে।
আরও পড়ুন: আরও জোরদার হচ্ছে কূটনৈতিক সম্পর্ক, মুত্তাকি কাবুলে ফিরতেই ভারতের টেকনিক্যাল মিশন বদলে গেল দূতাবাসে
জানা গিয়েছে, ওই দম্পতির দেখা হয় আবার ২০১১ সালেই। ততদিনে যুবক জেনে গিয়েছেন গোপন অসুখের কথা। তবে সম্পর্ক টিকিয়ে রাখতে সিদ্ধান্ত নিয়েছিলেন, গোপন অসুখ গোপনেই রাখবেন। প্রেমের সম্পর্ক, তার পরেই বিয়ে। তবু তিনি এই তথ্য লুকিয়ে রেখেছিলেন।
বিয়ের পর, যুবতী স্বামীকে নিত্যদিন একই ওষুধ খেতে দেখে প্রশ্ন করেননি, তেমনটা নয়। তবে যুবক শুরু থেকেই লিভারের জটিল সমস্যার মিথ্যা গল্প ফেঁদেছিলেন। যুবতী তা বিশ্বাস করেছিলেন। বিষয়টি জানতে পেরেই ভেঙে পড়েন।
যদিও ওই ব্যক্তি নিজের এই সিদ্ধান্তের পিছনের যুক্তি দিয়েছেন আবারও। কারাগারের ভিতরে, যখন জানতে পারেন, স্ত্রী জেনে গিয়েছেন গোপন সত্য, তখন পালটা যুক্তি দিয়েছেন। জানিয়েছেন, দীর্ঘ চিকিৎসায় তিনি সুস্থ। চিকিৎসা ভাইরাস নিয়ন্ত্রণে রেখেছে এবং সংক্রমণের ঝুঁকি কমিয়েছে। তাই আর সেকথা বলেননি। ভয় ছিল সম্পর্ক ভাঙার। তবে, এই তথ্য সামনে আসার পরেই স্ত্রী নিজের এইচআইভি পরীক্ষা করান। যদিও তিনি সংক্রমিত নন বলেই জানা গিয়েছে রিপোর্টে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?