রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ২১ অক্টোবর ২০২৫ ১৯ : ৩৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বে অন্যতম ধনী শহর দুবাই। সারা পৃথিবী থেকেই বহু মানুষ জীবনে একবার হলেও দুবাইয়ের জীবন চাক্ষুষ করার চেষ্টা করেন। আভিজাত্য, বিলাসিতা ও কারুশিল্পে অনন্য এই শহর আবারও ছুঁয়ে ফেলল নতুন এক রেকর্ড।
বিশ্বের সবচেয়ে ভারী সোনার পোশাক সকলের সামনে এনে ফ্যাশনের জগতে ইতিহাস সৃষ্টি করেছে দুবাই। এই পোশাকটির ছবি সদ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, ২৪ ক্যারেটের খাঁটি সোনা দিয়ে তৈরি এই পোশাকটির ওজন ১০.৫ কিলো।
শুধু সোনা নয়, এই পোশাকে জড়ানো রয়েছে অসংখ্য হীরে, রুবি, পান্না ও অন্যান্য মূল্যবান রত্ন যা গুনেও হয়তো শেষ করা যাবে না। এই কম্বিনেশন পোশাকটিকে করে তুলেছে চোখ ধাঁধানো এবং অনন্য।
সৌদি আরবের প্রখ্যাত স্বর্ণ ও গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠান আল রোমাইজান গোল্ড এই সোনার পোশাকটি তৈরি করেছে। পোশাকটির নাম দেওয়া হয়েছে ‘দুবাই ড্রেস’। এই পোশাকটিতে রয়েছে চারটি প্রধান অংশ।
আরও পড়ুন: ভারতের আলোর উদযাপনে চাপে পড়ে গেল লাহোর, এক রাতেই যা হয়ে গেল পাক-শহরে
একদম ওপরে রয়েছে সোনার টিয়ারা, তারপর নেকলেস, দুল এবং কোমরের অলঙ্কার ‘হিয়ার’। টিয়ারার ওজন ৩৯৮ গ্রাম, নেকলেসের ওজন ৮,৮১০.৬০ গ্রাম, দুলের ১৩৪.১ গ্রাম এবং কোমরের অলঙ্কারের ওজন ৭৩৮.৫ গ্রাম।
যেরকম দেখতে, সেরকমই সম্পূর্ণ এই সোনার পোশাকের মূল্য শুনলে চমকে যাবেন অনেকেই। এই পোশাকের আনুমানিক মূল্য ১০,৮৮,০০০ মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯.৫ কোটি টাকার সমান।
এর সূক্ষ্ম নকশা ও অলঙ্করণের প্রতিটি অংশে ফুটে উঠেছে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী শিল্পের ইতিহাস এবং রীতিনীতি। পোশাকের মোটিফে প্রতিফলিত হয়েছে সমৃদ্ধি, সৌন্দর্য ও নারীর ক্ষমতায়নের প্রতীকী বার্তা।
জানা গিয়েছে, এই সোনার পোশাকটি সদ্য প্রথমবারের মতো উন্মোচন করা হয় ৫৬তম মিডল ইস্ট ওয়াচ অ্যান্ড জুয়েলারি শোয়ে। যা অনুষ্ঠিত হয়েছে শারজায়। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় গয়না প্রদর্শনী হিসেবে পরিচিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের নামী ফ্যাশন ডিজাইনার, জুয়েলারি ব্র্যান্ড ও বিলাসবহুল পণ্যের প্রতিনিধিরা। পোশাকের দুনিয়ায় এই অনন্য সৃষ্টিটি ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে বিশ্বের সবচেয়ে ভারী সোনার পোশাক হিসেবে।
আল রোমাইজানের নির্মাতারা জানিয়েছেন, এই পোশাক তৈরির মূল ধারণা ছিল ফ্যাশন ও গয়নার জগতকে একত্রিত করে এমন একটি সৃষ্টি উপস্থাপন করা, যা ফ্যাশনের নতুন দিগন্ত উন্মোচন করবে।
তবে এই পোশাকটি বাণিজ্যিকভাবে বিক্রির জন্য নয়। জানা গিয়েছে, এই পোশাকটিকে বিশ্বের বিভিন্ন বিলাসবহুল প্রদর্শনী ও ফ্যাশন এক্সপোতে প্রদর্শন করা হবে। ইউরোপ ও এশিয়ার আসন্ন ফ্যাশন প্রদর্শনীতে ‘দুবাই ড্রেস’ হয়ে উঠবে অন্যতম আকর্ষণ। যা বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরবে দুবাইয়ের বিলাসিতা ও সোনার ঝলমলে ঐতিহ্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?