রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | এই দ্বীপে গেলে আর কেউ ফেরে না! চরম রহস্য, জানেন কোথায় অবস্থিত?

রজিত দাস | ২১ অক্টোবর ২০২৫ ১৮ : ২৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: আপনি নিশ্চয়ই বিশ্বের অনেক রহস্যময় দ্বীপের কথা শুনেছেন। কিন্তু এমন একটি দ্বীপের গল্প শুনেছেন কি যেখান থেকে কেউ আর ফিরে আসেনি? ভারতের উত্তর সেন্টিনেল দ্বীপ, ব্রাজিলের স্নেক আইল্যান্ড এবং মেক্সিকোর পুতুল দ্বীপ (লা ইসলা দে লাস মুনেকাস)-সহ বিশ্বের অনেক দ্বীপে এমন রহস্য রয়েছে যা মানুষের বোধগম্যতার বাইরে। তবে, আজ এই প্রতিবেদনে এমন একটি দ্বীপ সম্পর্কে আলোকপাত করা হবে যা 'না ফেরার দ্বীপ' নামে পরিচিত। কেনিয়ার ভিক্টোরিয়া হ্রদের মাঝখানে অবস্থিত, 'না ফেরার দ্বীপ' একটি রহস্যময় এবং ভয়ঙ্কর স্থান। রহস্যময় 'না ফেরার দ্বীপ' সম্পর্কে আপনার যা জানা দরকার তা প্রতিবেদনে দেওয়া হল।

রহস্যময় 'না ফেরার দ্বীপ' কোথায় অবস্থিত?
মূলত এমফাঙ্গা দ্বীপ নামে পরিচিত, বেশ কয়েকটি রহস্যময় ঘটনার কারণে দ্বীপটি 'না ফেরার দ্বীপ' নামে পরিচিত হতে শুরু করে। মিডিয়া রিপোর্ট অনুসারে, স্থানীয়রা এই দ্বীপটিকে "না ফেরার দ্বীপ" নামেই ডাকেন। কারণ বিশ্বাস করা হয় যে, এই দ্বীপে যে পা রাখে সে আর ফিরে আসে না। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, স্থানীয়রা মনে করে যে- দ্বীপটি অশুভ আত্মাদের দ্বারা আচ্ছন্ন। এই অশুভ আত্মাই পর্যটকদের শিকার করে এবং রাতে দ্বীপ থেকে অদ্ভুত শব্দ শোনা যায়।

কেনিয়ার 'না ফেরার দ্বীপ' রহস্য কী?
'না ফেরার দ্বীপ'-এর চারপাশের এই রহস্যগুলি ছাড়াও এই দ্বীপের একটি প্রাচীন উপজাতি- দেবতাদের অপমান করেছিল। ফলস্বরূপ, পুরো দ্বীপটি তখন ডুবে যায়, দ্বীপের লোকেরা অদৃশ্য হয়ে যায়। ফলে ওই দ্বীপটি অভিশপ্ত হয়ে যায়, যা ক্রমেই 'না ফেরার দ্বীপ' হয়ে উঠেছে।

দ্বীপ মিগিঙ্গো
আবার আফ্রিকা মহাদেশের একটি দ্বীপ মিগিঙ্গো। ভিক্টোরিয়া হ্রদের পূর্ব দিকে এর অবস্থান। আয়তনে একটি ফুটবল খেলার মাঠের থেকে ছোট হলেও এখানে বাস করে শত শত মানুষ। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপগুলোর একটি মিগিঙ্গো। প্রতি দুই হাজার বর্গ মিটারে ১০০ জনের অধিক মানুষ এখানে বসবাস করে। আর দ্বীপের মোট জনসংখ্যা হাজারের কাছাকাছি। তবে এতো মানুষের ব্যবহারের জন্য রয়েছে মাত্র তিনটি শৌচালয়।

মিগিঙ্গো দ্বীপে বসবাসরত সবাই মৎস্যজীবী। সমুদ্রে মাছ ধরে চলে তাদের সংসার। তবে অনেক জেলেরই নিজের নৌকা নেই। অন্যের নৌকার উপরেই নির্ভরশীল থাকেন। একটা সময় দ্বীপের মাঝে বস্তি তৈরি করে থাকলেও, ২০০৪ সালের পর থেকে জেলেরা ঘর নির্মাণ শুরু করেন।

ভিক্টোরিয়া লেক
কেনিয়া, তানজানিয়া ও উগান্ডার মধ্যবর্তী একটি সুউচ্চ মালভূমির ওপর অবস্থিত আফ্রিকার লেক ভিক্টোরিয়া। ৩৫৯ কিলোমিটার দীর্ঘ ও ৩৩৭ কিলোমিটার প্রশস্ত এই লেক পৃথিবীর তৃতীয় বৃহত্তম লেক। লেকের জল স্বচ্ছ নীল। এই নীল জলেই ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন আকৃতির প্রায় ৩ হাজারেরও বেশি দ্বীপ। এসব দ্বীপের বেশিরভাগই জনশূন্য। কিছু কিছু দ্বীপে গড়ে উঠেছে জনবসতি। হ্রদের জলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তারা। অসংখ্য জেলে দ্বীপ থেকে দ্বীপে যাবাবরের মতো ঘুরে বেড়ায় আর শিকার করে বিখ্যাত নাইল-পার্চ মাছ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া