শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দীপাবলির রাতে পরপর গুলির আওয়াজ! রক্তস্রোত রাস্তায়, নর্দমা পরিষ্কার করাকে কেন্দ্র করে জোড়া খুন

পল্লবী ঘোষ | ২১ অক্টোবর ২০২৫ ১৮ : ২২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বাড়ির পাশে নর্দমা পরিষ্কার করাকে কেন্দ্র করে তুমুল বচসা দুই দলের মধ্যে। অবশেষে প্রকাশ্যে চলল গুলি। কাকা ও ভাইপোকে গুলি করে খুন করল স্থানীয় কয়েকজন যুবক। দীপাবলিতে যে ঘটনায় শিউরে উঠেছেন স্থানীয়রা। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডায়। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ঘটনাটি জরচা থানার অন্তর্গত সাথলি গ্রামে নর্দমার জল পরিষ্কার করাকে কেন্দ্র করে তুমুল বচসার জেরে এক ব্যক্তি ও তাঁর ভাইপোকে গুলি করে খুন করা হয়েছে। ৫৫ বছরের ওই ব্যক্তি ও তাঁর ২১ বছরের ভাইপো ঘটনাস্থলে মারা যান। 

 

পুলিশ আরও জানিয়েছে, নর্দমা দিয়ে ঠিক মতো জল যেত না। সেই নর্দমা পরিষ্কার করাকে কেন্দ্র করেই স্থানীয় দুই দলের মধ্যে বচসা হয়। সেই বচসার জেরেই ৫৫ বছরের অজয়পাল ভাটি ও ২১ বছরের দীপাংশু ভাটিকে গুলি করে খুন করা হয়েছে। অভিযুক্তরা হল, প্রিন্স ভাটি, ববি, ও মনোজ নগর। 

 

গ্রেটার নয়ডার পুলিশ আধিকারিক সাদ মিঞা খান জানিয়েছেন, অনুপ ভাটি নামের এক ব্যক্তি থানায় ফোন করে জানান, তাঁর ভাই ও ছেলেকে গুলি করে খুন করেছে স্থানীয় কয়েকজন যুবক। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছে পুলিশ। 

 

ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। গ্রামবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ জানিয়েছে, এলাকায় একাধিক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। কয়েকজন অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। 

 

আরও পড়ুন: ফানুস থেকে পুজো মণ্ডপে দাউদাউ আগুন, নিমেষে পুড়ে খাক! অক্ষত অবস্থায় শুধুমাত্র জগদ্ধাত্রী মূর্তি

 

প্রসঙ্গত, গত মার্চ মাসে এমন আরেকটি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছিল। ঘর তৈরি করাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে নিজের ভাই এবং ভাইপোকে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত নবাব জায়গীর এলাকায়। 

 

আহত দুই ব্যক্তির নাম, রহমত শেখ ও আব্দুল বারিক। বর্তমানে তাঁরা জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজেদের পৈতৃক বাড়ির ছাদে নতুন করে একটি ঘর তৈরি করাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে নবাব জায়গীর এলাকার বাসিন্দা জনৈক ফারুক শেখের সঙ্গে তাঁর ভাই এবং ভাইয়ের পরিবারের বাকি সদস্যদের বিবাদ চলছিল। 

 

শনিবার সকাল থেকে ফারুক নতুন করে ওই বাড়ির ছাদে একটি ঘর তৈরি করার কাজ শুরু করলে তাঁর ভাই এবং ভাইপোরা সেই কাজে বাধা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল দুই পরিবারের মধ্যে অশান্তিও হয়। ফারুকের বৌদি ফুলেরা বিবি অভিযোগ করেন, 'আমাদের শরিকি বাড়িতে হঠাৎ করেই ফারুক একটি নতুন ঘর তৈরি করতে শুরু করেছে। আমার ছেলে এবং স্বামী সেই ঘর তৈরিতে বারণ করলেও ফারুক শুনছিল না। গতকালকে এই ঘটনাকে কেন্দ্র করে অশান্তিও হয়। গতকালের ঘটনার জেরে আজ সকালে হঠাৎই ফারুক আমার ছেলে এবং স্বামীর উপর হাতুড়ি এবং চাকু দিয়ে হামলা করে।' 

 

রক্তাক্ত অবস্থায় বাবা এবং ছেলে লুটিয়ে পরলে প্রতিবেশীরা ঘটনার খবর পেয়ে তাঁদেরকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার খবর তাঁরা পেয়েছেন। তবে পরিবারের তরফ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া