শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শাশুড়ির জন্য ১,৬৫৬ মদের বোতল অর্ডার! জামাইয়ের কীর্তি ফাঁস, ধরা পড়ল বিরাট চোরাচালান চক্র

পল্লবী ঘোষ | ২১ অক্টোবর ২০২৫ ১৭ : ৪৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: উৎসবের আবহে শাশুড়ির জন্য প্রায় দুই হাজার মদের বোতল অর্ডার করেছিল জামাই। যে কীর্তি আর চাপা থাকেনি। জামাইয়ের আচরণে সন্দেহ হতেই তল্লাশি অভিযান চালায় পুলিশ। এবার ধরা পড়ল বিরাট চোরাচালান চক্র। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা, জুহাপুরার সফল রেসিডেন্সিতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। মদের চোরাচালানের বড় চক্রের পর্দা ফাঁস হয়েছে ফের। বৈআইনিভাবে মদের ব্যবসার কারণে নাসিম আপ্পা বরাবরই কুখ্যাত। আবারও পুলিশের জালে সে। সেই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ১৬৫৬টি মদের বোতল ও বিয়ারের বোতল উদ্ধার করেছে পুলিশ। যার বাজার মূল্য পাঁচ লক্ষ ৮০ হাজার টাকা। 

 

পুলিশ আরও জানিয়েছে, গোটা ঘটনাটি ঘটিয়েছে নাসিম আপ্পার জামাই সলমন ওরফে পিন্টু পাঠান। শাশুড়ির জন্য ১৬৫৬টি মদের বোতল অর্ডার করছিল পিন্টু। তবে সবটাই ছিল পারিবারিক মদের ব্যবসার কারণে। মদের চোরাচালানে পরিবারের সকল সদস্যরাই জড়িত বলে জানিয়েছে পুলিশ। 

 

পুলিশ আধিকারিক পিএস পার্মারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তল্লাশি অভিযান চালায়। এই অভিযানে মেহবুব কুরেশি, সাহিল জামানিয়া সহ আরও অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি সেখান থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করেছে তারা। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর জানা গেছে, গোটা ঘটনায় মূল অভিযোগ নাসিম আপ্পার বিরুদ্ধে। 

 

পুলিশ জানিয়েছে, তিন অভিযুক্তকেই ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত নাসিম আপ্পা ও তার জামাই পিন্টুর খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। মূল অভিযুক্তদের গ্রেপ্তারির পর ফের জেরা করা হবে। এই ঘটনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। 

 

আরও পড়ুন: মাংসের দামে ছাড়! কসাইয়ের সঙ্গে স্ত্রীর প্রেম? সন্দেহের বশে স্বামী যা করল, জানলে চোখ কপালে উঠবে

 

১৯৬০ সালে রাজ্য গঠনের সময় থেকেই গুজরাট 'শুষ্ক রাজ্য' বা 'ড্রাই স্টেট' হিসাবে পরিচিত। অর্থাৎ এখানে মদ তৈরি, বিক্রি এবং সেবন কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু সেই আইনি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যজুড়ে যে বেআইনি মদের কারবার রমরমিয়ে চলছে, তা ফের একবার প্রকাশ্যে এল। সম্প্রতি আহমেদাবাদের বারেজা তালুকে একটি বাড়িতে পুলিশের তল্লাশিতে যে দৃশ্য দেখা গেল, তাতে তাবড় তাবড় গোয়েন্দাদেরও চোখ কপালে ওঠার জোগাড়! দেওয়ালের ভিতর এবং শৌচাগারের কমোডের নীচ থেকে উদ্ধার হল প্রায় ৮০০ বোতল মদ।

 

এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক পুলিশকর্মী শৌচাগারের কমোডটি সরাতেই নিচে একটি গুপ্ত পথের সন্ধান মিলছে, যা সোজা গিয়ে পৌঁছেছে মদের ভান্ডারে। অভিনব উপায়ে মদ লুকিয়ে রাখার এই দৃশ্য দেখে তাজ্জব নেটদুনিয়া।

 

ভিডিওটি প্রকাশ্যে আসতেই ইতিমধ্যেই মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। একদিকে যেমন বেআইনি কারবারের বাড়বাড়ন্ত রুখতে রাজ্যে মদ বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি তুলেছেন অনেকে, তেমনই বহু নেটিজেন মজাদার সব মন্তব্য করেছেন। 

 

উল্লেখ্য, মহাত্মা গান্ধীর আদর্শকে সম্মান জানিয়েই গুজরাটে মদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যদিও একবিংশ শতকের ব্যবসায়িক পরিবেশের সঙ্গে তাল মেলাতে ২০২৩ সালে গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক-সিটি (গিফট সিটি) এলাকায় বিদেশি নাগরিক ও কর্মীদের জন্য মদ্যপানের অনুমতি দিয়েছে সরকার। কিন্তু রাজ্যের বাকি অংশে নিষেধাজ্ঞা থাকায় চোরাকারবারিদের পোয়াবারো। 

 

গুজরাট সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বিগত দুই বছরে রাজ্য পুলিশ প্রায় ২১২ কোটি টাকার দেশি ও বিদেশি মদ বাজেয়াপ্ত করেছে। বারেজার ঘটনাটি ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আইনি নিষেধাজ্ঞা থাকলেও ‘শুষ্ক’ গুজরাটে মদের স্রোত বন্ধ করা যায়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া