রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ঘণ্টাখানেকের অস্ত্রোপচারেই মিরাকেল, এক ‘চিপ’-এই দৃষ্টি ফিরবে অন্ধজনের, পড়তে পারবেন বই, দেখতে পাবেন প্রিয়জনকে

রিয়া পাত্র | ২১ অক্টোবর ২০২৫ ১৭ : ২২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ‘অন্ধজনে দেহো আলো’। যা লেখা হয়েছিল যুগ যুগ আগে,  প্রযুক্তি, চিকিৎসাবিজ্ঞান সেই বার্তাকেই সত্যি করছে। আর কালো, অন্ধকার জীবন নয়, যাঁরা এতদিন ছিলেন দৃষ্টিহীন, চিকিৎসাবিজ্ঞানের এই যুগান্তকারী চিকিৎসা পদ্ধতিতে এবার তাঁরাও পড়তে পারবেন। বইয়ের পাতা খুলে, গড়গড়িয়ে পড়ে যাবেন গদ্য-কবিতা, গণিত, বিজ্ঞান। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে তথ্য, বিজ্ঞানীরা একটি যুগান্তকারী ‘আই ইমপ্লান্ট’ তৈরি করেছেন। যা পূর্বে অন্ধ ছিলেন যাঁরা, তাঁদের দৃষ্টি-শক্তি, পড়ার ক্ষমতা ফিরিয়ে দিতে পারবে  এই চিকিৎসা পদ্ধতি। শুধু পড়ার ক্ষমতা নয়, তাঁরা দেখতে পাবেন প্রিয়জনের মুখ। দেখতে পাবেন দুনিয়া। 

আরও পড়ুন: খাবারের মধ্যে ওটা কী? জ্বলজ্বল করছে মানুষের দাঁত! জানাজানি হতেই হইহই পড়ে গেল


কীভাবে হবে এই প্রক্রিয়া?

জানা যাচ্ছে, এই যুগান্তকারী যন্ত্রটি মস্তিষ্কের ভিজ্যুয়াল কর্টেক্সকে উদ্দীপিত করে কাজ করে, যার ফলে ব্যবহারকারীরা অক্ষর এবং শব্দ চিনতে পারবেন। ইতিমধ্যেই চলেছে ট্রায়াল প্রক্রিয়া। তথ্য, প্রাথমিক ক্লিনিকাল ট্রায়ালগুলির ফলাফল সদর্থক এবং আশাব্যাঞ্জক। এতে দেখা গিয়েছে, রেটিনাইটিস পিগমেন্টোসা এবং ম্যাকুলার ডিজেনারেশনের মতো অবক্ষয়জনিত চোখের রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য নতুন দিশার সন্ধান দিচ্ছে এই প্রক্রিয়া।

পাঁচটি ইউরোপীয় দেশের ৩৮ জন অংশগ্রহণকারীকে লন্ডনের একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। রোগীদের শরীরে প্রাইমা সিস্টেম নামে পরিচিত এই উদ্ভাবনী মাইক্রোচিপ স্থাপন করা হয়।এতে  দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিরা অগমেন্টেড-রিয়েলিটি চশমার সঙ্গে যুক্ত ইলেকট্রনিক আই ইমপ্লান্টের সাহায্যে পড়ার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং মুরফিল্ডস আই হসপিটালের ক্লিনিক্যাল গবেষকরা দীর্ঘদিন ধরে এই গবেষণা চালিয়েছেন। গবেষণায় দেখা গিয়েছে, প্রায় ৮৫ শতাংশ অংশগ্রহণকারী কৃত্রিম দৃষ্টি ব্যবহার করে সংখ্যা, বর্ণমালা এমনকী শব্দও পড়তে সক্ষম হয়েছেন।

 

কীভাবে হয় এই চিকিৎসা?

চিকিতসকরা জানিয়েছেন, এই চিকিৎসা ব্যবস্থায় লেন্স এবং রেটিনার মাঝখান থেকে চোখের ভিট্রিয়াস জেলি সরানো হয় এবং 2 মিমি x 2 মিমি পরিমাপের সিম কার্ডের মতো আকৃতির একটি অতি-পাতলা মাইক্রোচিপ সেখানে প্রতিস্থাপন করা হয়। রেটিনার কেন্দ্রের নীচে একটি ট্র্যাপডোর তৈরি করে  চিপটি স্থাপন করা হয়। রোগী অগমেন্টেড-রিয়েলিটি চশমা ব্যবহার করেন- যার একটি ভিডিও ক্যামেরা একটি ছোট কম্পিউটারের সঙ্গে সংযুক্ত থাকে। ইমপ্ল্যান্টের এক মাস পরে, নতুন চিপটি সক্রিয় হয়।

আরও পড়ুন: পুকুরপাড়ে ওসব কী! জলের দিকে তাকিয়ে আঁতকে উঠলেন স্থানীয়রা, পাড়ার ছেলের সঙ্গে ভাসছে আরও এক দেহ

দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত একটি রিপোর্টে, এই ট্রায়ালের ফলাফলে এমন ব্যক্তিদের তালিকাভুক্ত করা হয়েছে, যাঁরা পূর্বে দৃষ্টিহীন ছিলেন, এমনকী চিকিৎসা ব্যবস্থাতেও সাড়া দেননি। জিওগ্রাফিক অ্যাট্রোফি উইথ ড্রাই এজ-সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন বা AMD-এর কারণে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। গবেষকরা জানিয়েছেন, যে এই ডিভাইস দিয়ে চিকিৎসা করা ব্যক্তিরা গড়ে পাঁচটি লাইন ভিশন চার্টও পড়তে পারছেন এখন। কিন্তু এঁদের মধ্যে বেশিরভাগ অংশগ্রহণকারী তাঁদের এই অস্ত্রোপচারের আগে চার্টটিও দেখতে পাননি।‘ 

ইউসিএল ইনস্টিটিউট অফ অফথালমোলজির সহযোগী অধ্যাপক এবং মুরফিল্ডস আই হাসপাতালের সিনিয়র ভিট্রিওরেটিনাল কনসালট্যান্ট মাহি মুকিত জানিয়েছেন, ‘কৃত্রিম দৃষ্টির ইতিহাসে, এটি একটি নতুন যুগের সূচনা।‘ এই ঘটনা, এই চিকিৎসা আগে কখনও হয়নি ইতিপূর্বে, তেমনটাই জানিয়েছেন তিনি। সঙ্গেই বলেন, ‘পড়ার ক্ষমতা ফিরে পাওয়া তাদের জীবনের মানের একটি বড় উন্নতি।‘ যে কোনও প্রশিক্ষিত ভিট্রিওরেটিনাল সার্জন দুই ঘন্টারও কম সময়ে নিরাপদে PRIMA চিপ অপারেশন করতে পারেন বলেও জানিয়েছেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া