শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | লোকপালকে ধুলোয় মিশিয়ে দিয়েছে মোদি সরকার, বিএমডব্লিউ কেনার খবর চাউর হতেই বিতর্কে ভারতের দুর্নীতিদমন কর্তৃপক্ষ

অভিজিৎ দাস | ২১ অক্টোবর ২০২৫ ১৬ : ৩২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: সাতটি বিএমডব্লিউ গাড়ি কিনতে চায় ভারতের দুর্নীতিদমন কর্তৃপক্ষ লোকপাল। উচ্চমানের সেই গাড়িগুলির প্রতিটির দাম প্রায় ৭০ লক্ষ টাকা। হতে হবে সাদা রঙের। সেই জন্য ডাকা হয়েছে টেন্ডারও। আর এরপরেই তুঙ্গে উঠেছে বিতর্ক। নেটিজেন থেকে বিরোধী সকলে মিলেই একযোগে আক্রমণ করতে শুরু করেছে কেন্দ্রীয় সরকারকে। কংগ্রেসের অভিযোগ, লোকপালকে ধুলোয় মিশিয়ে দিয়েছে মোদি সরকার।

লোকপালের গাড়ির দাবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। সমাজকর্মী তথা আইনজীবী প্রশান্ত ভূষণ-সহ অনেক ব্যবহারকারী দুর্নীতিবিরোধী সংস্থাটির সমালোচনা করেছেন। প্রশান্ত এক্সে লিখেছেন, “মোদি সরকার লোকপাল প্রতিষ্ঠানটিকে বহু বছর ধরে শূন্যপদ রেখে এবং দুর্নীতির ব্যাপারে চিন্তিত না হয়ে এবং তাদের বিলাসিতা নিয়ে খুশি হয় এমন সদস্যদের নিয়োগ করে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তারা এখন নিজেদের জন্য ৭০ লক্ষের বিএমডব্লিউ গাড়ি কিনছে!”

আরও পড়ুন: 'দিওয়ালি বোনাস' পাননি, রাগে-ক্ষোভে যা করলেন টোল কর্মীরা, কয়েকঘণ্টায় বড় ক্ষতি হয়ে গেল কেন্দ্রের!

কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদও লোকপালের সমালোচনা করেছেন। তিনি এক্স-এ লিখেছেন, “লোকপাল নিজের জন্য পাঁচ কোটি টাকার সাতটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি কিনতে চান। এটি সেই একই প্রতিষ্ঠান যা তথাকথিত ‘ভারত দুর্নীতির বিরুদ্ধে’ আন্দোলনের পরে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার কথা ছিল। একটি আরএসএস সমর্থিত আন্দোলন এবং শুধুমাত্র কংগ্রেস সরকারকে পতনের জন্য তৈরি করা হয়েছিল।”

A screenshot of the public tender by Lokpal. (Central Public Procurement Portal)

সোমবার নিউজ ১৮-এর হাতে লোকপালের টেন্ডার সংক্রান্ত নথি হাতে আসে। সর্বভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী সেই নথিতে বলা হয়েছে, “লোকপাল সাতটি বিএমডব্লিউ ৩ সিরিজ ৩৩০ এলআই গাড়ি সরবরাহের জন্য স্বনামধন্য সংস্থাগুলি দরপত্র আহ্বান করছে।” নথিতে প্রয়োজনীয় মডেলটি স্পোর্ট (লং হুইলবেস) এবং সাদা রঙের হতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

গাড়িটির বাজার মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। যার ফলে সাতটি গাড়ির মোট দাম প্রায় পাঁচ কোটি টাকা। লোকপাল চায় যে, সরবরাহের আদেশ জারির তারিখ দুই সপ্তাহ থেকে ৩০ দিনের মধ্যে এই গাড়িগুলি দিল্লির বসন্ত কুঞ্জ ইনস্টিটিউশনাল এরিয়ায় অবস্থিত তাদের অফিসে পৌঁছে দেওয়া হোক। 

নথিতে বলা হয়েছে, নির্বাচিত বিক্রেতা বা সংস্থার দ্বারা সরবরাহ করা বিএমডব্লিউ গাড়ির দক্ষ, নিরাপদ এবং সর্বোত্তম পরিচালনা নিশ্চিত করার জন্য ভারতের লোকপালের চালক এবং অন্যান্য মনোনীত কর্মীদের জন্য একটি বিস্তৃত ব্যবহারিক এবং তাত্ত্বিক প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা করতে হবে। প্রশিক্ষণটি কমপক্ষে সাত দিনের জন্য পরিচালিত হবে এবং যানবাহন সরবরাহের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। ভারতের লোকপালের সঙ্গে পরামর্শ করে সঠিক সময়সূচি চূড়ান্ত করা হবে। এরপরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

বিএমডব্লিউ-র ওয়েবসাইট অনুসারে, নতুন বিএমডব্লিউ ৩ সিরিজ লং হুইলবেস এই বছরের শুরুতে ভারতে লঞ্চ করা হয়েছিল এবং এটি তার সেগমেন্টের সবচেয়ে লম্বা গাড়ি, যার দ্বিতীয় সারির সিটটি সবচেয়ে প্রশস্ত। 

ভারতের বর্তমান লোকপাল হলেন বিচারপতি অজয় ​​মানিকরাও খানউইলকর, যিনি ২০২৪ সালের মার্চ মাসে নিযুক্ত হন। তিনি প্রথম লোকপাল হিসেবে দায়িত্ব পালনকারী বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষের স্থলাভিষিক্ত হন। অজয় ১৩ মে, ২০১৬ থেকে ২৯ জুলাই, ২০২২ পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া