শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শাসনের নামে নির্যাতন, ফোন ব্যবহার করায় ছাত্রকে লাথি মারলেন সংস্কৃত শিক্ষক!

রজিত দাস | ২১ অক্টোবর ২০২৫ ১৫ : ৫৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: কর্নাটকের শ্রী গুরু টিপ্পেস্বামী মন্দিরের আবাসিক বেদ স্কুলে একজন সংস্কৃত শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে মারধর ও লাথি মারার অভিযোগ উঠেছে। মোবাইল ফোন ব্যবহারের জন্য ছাত্রকে ওই শাস্তি দিয়েছিলেন শিক্ষক। ঘটনার বিরক্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। যা তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে যে, বীরেশ হিরেমথ নামে পরিচিত শিক্ষক কয়েক মিনিটের জন্য ছাত্রটির মুখোমুখি হন। তারপর ছাত্রটিকে মারধর করে হিঁচড়ে মাটিতে ফেলে দেন বীরেশ। তখন শেষ হয়নি শাস্তির বহর। এবার তিনি ছাত্রটিকে লাথি মারতে থাকেন। অভিযোগ করা হয়েছে যে, ছেলেটি তার বাবা-মায়ের সঙ্গে কতা বলার জন্য ফোন ব্যবহার করেছিল। যা জানতে পেরেই সংস্কৃত শিক্ষক বীরেশ বাচ্চাটিকে মারধর করেন ও লাথি মারেন। 

অভিযোগ যে, ছাত্রটির হাতে লেগে যাওয়ার পরও শিক্ষক ছেলেটিকে মারধর চালিয়ে যান।

টিপ্পেস্বামী মন্দিরের নির্বাহী কর্মকর্তা গঙ্গাধর পুলিশে একটি অভিযোগ জানিয়েছেন। ওই অভিযোগের ভিত্তিতে নায়কানহাট্টি পুলিশ একটি মামলা দায়ের করেছে।

অদ্ভূত বিষয় হল যে, মামলা দায়েরের কিছুক্ষণ পরেই অভিযুক্ত শিক্ষক বীরেশ হিরেমথ নিখোঁজ হয়ে যান। তার খোঁজে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। তহসিলদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেছেন।

এই ঘটনায় স্তম্ভিত সকলে। উদ্বিগ্ন বেদ স্কুলের অন্যান্য আবাসিক ছাত্রের অভিভাবকরা। শিক্ষকের 'নির্যাতন'-এর বিরুদ্ধে কয়েকজন অভিভাবক স্কুল গিয়ে বিক্ষোভ দেখান। অভিযুক্ত সংস্কৃত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।

কর্নাটকের মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী লক্ষ্মী হেব্বালকর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোরপদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, "নায়কানাহাট্টিতে এক স্কুলছাত্রের উপর একজন শিক্ষকের নৃশংস হামলার ঘটনাটি আমি এইমাত্র জানতে পেরেছি। কারও সঙ্গেই এমন আচরণ করা উচিত নয়, বিশেষ করে শিশুদের সঙ্গে তো নয়ই। আমি ব্যক্তিগতভাবে এই ঘটনাটি খতিয়ে দেখব এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করব। আমি আমার দপ্তরের কর্মকর্তাদের দ্রুতার সঙ্গে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছি।" 

আরও পড়ুন-  পুনে দুর্গে নমাজ পড়ছেন মুসলিম মহিলারা, রে-রে করে উঠলেন বিজেপি সাংসদ! গোমূত্র দিয়ে হল 'শুদ্ধিকরণ'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া