মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ২১ অক্টোবর ২০২৫ ১৪ : ৫৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: আলোর উৎসবের রাতে ঘনাল এক ভয়ঙ্কর অন্ধকার। দীপাবলির আলোকছটায় মেতে উঠেছিল গোটা শহর। আলিপুরের বিদ্যাসাগর কলোনি থেকে শিউরে ওঠার মতো এক খবর ছড়িয়ে পড়ল।
এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে উদ্ধার করা হল ঝুলন্ত অবস্থায়! ঘটনাটি ঘটেছে আলিপুর থানার অন্তর্গত ডি.এল খান রোডের বিদ্যাসাগর কলোনিতে। মৃত নাবালিকার বয়স মাত্র ১১ বছর। পরিবারের একমাত্র মেয়ে, পড়াশোনা করত কলকাতার এক নামী বেসরকারি স্কুলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বাড়িতে একা ছিল ওই ছাত্রী। বাবা ছিলেন অফিসে, মা গিয়েছিলেন কালীপুজোর বাজারে। বাড়ি ফিরে বারবার মেয়েকে ডাকেও সাড়া না পাওয়ায় মায়ের মনে অজানা আশঙ্কা জাগে।
চারপাশে খোঁজাখুঁজি করতে করতে যখন ঘরের বড় আলমারির দরজা খোলেন, তখনই দেখতে পান ভয়ঙ্কর দৃশ্য। দেখা যায়, আলমারির ভিতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে নাবালিকা মেয়েটির মৃতদেহ। পরিবারের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা।
খবর যায় আলিপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। সোমবার কালীপুজোর রাতে নাবালিকার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে খুনের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ফলে মৃত্যু আত্মঘাতী না পরিকল্পিত খুন—তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নাবালিকার পরিবারের সদস্য এবং স্কুলের সহপাঠীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, এবং ফরেনসিক দলও ঘটনাস্থল থেকে নানা নমুনা সংগ্রহ করেছে।
স্থানীয় বাসিন্দাদের কথায়, ‘ও মেয়ে খুবই শান্ত স্বভাবের ছিল। পড়াশোনায় ভালো। এমন কিছু করবে—ভাবাই যায় না। তবে ওর বাবা-মা প্রচন্ড অত্যাচার করত মেয়েটির ওপরে। একটু পড়াশোনা না পারলেই ভয়ঙ্কর ভাবে মারত। মাঝেমধ্যেই চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে বার করে নিয়ে আসত রাস্তায়।’
ওই নাবালিকাকে যে গৃহশিক্ষক পড়াতেন তিনি জানিয়েছেন, একটু পড়াশোনা না পারলেই অমানুষিক অত্যাচার করা হত মেয়েটির ওপরে। মাঝেমধ্যেই গৃহশিক্ষকের সামনেই নাবালিকার গায়ে হাত তুলত পরিবার।
এদিন পরিবারের লোকজনের ওপর চড়াও হয় এলাকাবাসীরা। বাবা-মাকে রীতিমত কিল, চড়, ঘুষি, এমনকি জুতোপেটাও করা হয়। তাদের ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। তদন্তকারীদের মতে, ‘ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আপাতত সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই নাবালিকা অভয়া কাণ্ডে যাবজ্জীবন সাজা প্রাপ্ত সঞ্জয় রায়ের দিদির মেয়ে। স্থানীয় সূত্রে খবর, নাবালিকা সৎ মায়ের সঙ্গে থাকতেন।
আদৌ ওই নাবালিকার ওপর পরিবার অত্যাচার চালাত কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে, নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ঘিরে স্থানীয়রা ক্ষোভ উগরে দেয় নাবালিকার বাবা-মায়ের ওপর। পরিবারের ওপর চড়াও হয়ে মারধর করে। পরে আলিপুর থানার পুলিশ তাদের এসে উদ্ধার করে নিয়ে যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?