শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'দিওয়ালি বোনাস' পাননি, রাগে-ক্ষোভে যা করলেন টোল কর্মীরা, কয়েকঘণ্টায় বড় ক্ষতি হয়ে গেল কেন্দ্রের!

রিয়া পাত্র | ২১ অক্টোবর ২০২৫ ১৩ : ২৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: দীপাবলি-দিওয়ালি। দেখতে দেখতে কালী পুজো পেরিয়ে গেল। তবে গত কয়েকদিন ধরে, বেশ চর্চায় একাধিক সংস্থার দিওয়ালি বোনাস। কোন সংস্থা তাদের কর্র্মীদের দিওয়ালিতে কী কী বোনাস, উপহার দিয়েছে, তা নিয়ে বেশ বিস্তর আলোচনা। এক সংস্থার ট্রলি তো অন্য সংস্থার বিলাসবহুল গাড়ি।

কিন্তু এই বিভাগের কর্মীরা, দিওয়ালি বোনাস পাননি। আর তাতেই চটলেন বেজায়। রাগে-ক্ষোভে এমন সিদ্ধান্ত নিলেন, তাতে কয়েক ঘণ্টায় ক্ষতি হয়ে গেল বিশাল অঙ্কের। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ফতেহাবাদ টোল প্লাজায় হাজার হাজার যানবাহন টোল-ফি না দিয়েই নিশ্চিন্তে টোল প্লাজা পেরিয়ে গিয়েছে। কেন এই ঘটনা ঘটেছে? জানা গিয়েছে, দীপাবলি বোনাস না পাওয়ার প্রতিবাদে কর্মীরা ধর্মঘট ডাকেন, বহু কর্মী সেই ধর্মঘটে যোগদান করেন এবং সিদ্ধান্ত নেন, তাঁরা যখন ধর্মঘটে বসবেন, তখন খুলে দেবেন টোল প্লাজা। অর্থাৎ নির্দিষ্ট অঙ্কের কর না দিয়েই অবাধে যাতায়াত করতে পারবে যানবাহনগুলি। হয়ও তাই।

আরও পড়ুন: পাঁচ কোটি টাকা খরচ করে সাতটি বিএমডব্লিউ কিনতে চায় লোকপাল, ডাকা হল টেন্ডারও, কী হবে এত গাড়ি দিয়ে

ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে একাধিক সূত্রে, এমন বেশকিছু ছবিতে দেখা গিয়েছে যে, যানবাহনগুলি কোনও কর পরিশোধ ছাড়াই টোল অতিক্রম করছে। কর্মীদের এই সিদ্ধান্তে কেন্দ্রের কয়েক ঘণ্টায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছে একাধিক মহল। 

 একইসঙ্গে উল্লেখ্য, এক্সপ্রেসওয়েটি উত্তরপ্রদেশের জন্য একটি প্রধান সড়ক হিসেবে কাজ করে। এটি আগ্রা এবং লখনউয়ের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করে। এবং যমুনা এক্সপ্রেসওয়ের মাধ্যমে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলের সঙ্গেও সংযোগ স্থাপন করে।

এই ঘটনা প্রসঙ্গে, সেখানকার এক কর্মী সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি গত এক বছর ধরে সংস্থার সঙ্গে কাজ করছেন। কিন্তু দীপাবলিতে তাঁদের কোনও বোনাস দেওয়া হয়নি। কঠোর পরিশ্রমের পরেও সময়মতো বেতন পান না বলেও অভিযোগ তুলেছেন তাঁরা।

 

দিওয়ালি বোনাস প্রসঙ্গে বেশ হইচই পড়ে চণ্ডীগড়ের এক সংস্থার উপহার দেখে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ে। সেখানকার এক ফার্মা কোম্পানি দীপাবলি উপলক্ষে সব কর্মীদের এস ইউ ভি গাড়ি উপহার দিয়েছে। ৫১টি এস ইউ ভি গাড়ি উপহার দেওয়া হয়েছে উৎসবের আবহে। এমআইটিস গ্রুপের ফাউন্ডার ও চেয়ারপারসন এমকে ভাটিয়ে দীপাবলি উপলক্ষে স্করপিও গাড়ি উপহার দিয়েছেন কর্মীদের।  

 

কর্মীদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়ার ভিডিওটি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দীপাবলির আবহে হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। চণ্ডীগড়ে ধুমধাম করে এই সংস্থা দিওয়ালি উদযাপন করে।‌ এরপরেই কাজে অত্যন্ত দক্ষ কর্মীদের উপহারে ভরিয়ে দেন কোম্পানির প্রধান। স্করপিও গাড়ির চাবি তুলে দেন কর্মীদের হাতে। মোট ৫১টি স্করপিও গাড়ি উপহার দেওয়া হয়েছে চলতি বছরে।  

 

কোম্পানির প্রধান ভাটিয়ার পথচলাও চমকে দেওয়ার মতো। ২০০২ সালে দেউলিয়া হয়ে গিয়েছিলেন। তাঁর মেডিক্যাল স্টোর ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। ২০১৫ সালে এমআইটিস-র হাত ধরে আবারও সাফল্যের মুখ দেখেন। বর্তমানে তাঁর নামেই ১২টি কোম্পানি রয়েছে। হরিয়ানার পঞ্চকুলা জেলাতেই এই কোম্পানির মূল ব্রাঞ্চ। আগেই তিনি পরিকল্পনা করেছিলেন, দেশের আরও একাধিক শহরে এই কোম্পানির ব্রাঞ্চ খুলবেন। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও কোম্পানির ব্রাঞ্চ খোলার পরিকল্পনা রয়েছে তাঁর। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া