শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | হাত-পা সবসময়ে ঠান্ডা থাকে? সাবধান! শরীরে লুকিয়ে থাকতে পারে এই সব মারাত্মক রোগের ইঙ্গিত

সোমা মজুমদার | ২১ অক্টোবর ২০২৫ ১৩ : ২৬Soma Majumder

আমাদের শরীর যে কোনও রোগ জটিল পর্যায়ে পৌঁছে যাওয়ার আগেই আভাস দেয়। যা সঠিক সময়ে চিহ্নিত করলে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বাড়ে। ঠিক যেমন শীতের সময় হাত-পা ঠান্ডা হওয়া স্বাভাবিক। কিন্তু যদি গরম আবহাওয়াতেও নিয়মিত হাত-পা ঠান্ডা থাকে, তবে তা শরীরের রক্তসঞ্চালন দুর্বল হওয়ার একটি সতর্ক সংকেত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এটি হৃদরোগ, রক্তাল্পতা, থাইরয়েড সমস্যা কিংবা ডায়াবেটিসের মতো জটিল রোগের শুরুর ইঙ্গিত হতে পারে।

কেন হাত-পা ঠান্ডা হয়

শরীরের রক্ত চলাচল যদি দুর্বল হয়ে যায়, তাহলে রক্ত সব অঙ্গপ্রত্যঙ্গে পর্যাপ্তভাবে পৌঁছতে পারে না। এর ফলে হাত ও পায়ের মতো অঙ্গপ্রত্যঙ্গগুলিতে রক্তের প্রবাহ কমে যায় এবং সেগুলো ঠান্ডা হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সাধারণ কারণ হল-

দুর্বল রক্তসঞ্চালন ব্যবস্থাঃ হৃদযন্ত্র দুর্বল হলে রক্ত শরীরের দূরবর্তী অংশে সহজে পৌঁছতে পারে না।

রক্তাল্পতাঃ শরীরে আয়রনের অভাবে রক্তে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, যার ফলে হাত-পা ঠান্ডা হয়ে যায়।

আরও পড়ুনঃ শরীরে প্রোটিনের ঘাটতি? এই সব লক্ষণ না চিনলেই মারাত্মক রোগের খপ্পরে পড়বেন

থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতাঃ হাইপোথাইরয়েডিজমে শরীরের বিপাকীয় গতি কমে যায়, ফলে শরীরের উষ্ণতা নেমে যায়।

ডায়াবেটিসঃ রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্ত চলাচল ব্যাহত হয়।

মানসিক চাপ বা উদ্বেগঃ স্ট্রেসের সময় শরীর রক্তনালী সংকুচিত করে, ফলে হাত-পা ঠান্ডা হয়ে পড়ে।

অন্যান্য উপসর্গ

হাত-পা ঠান্ডা থাকার পাশাপাশি আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন-

*আঙুল ফ্যাকাশে বা নীলচে হয়ে যাওয়া
*ত্বক শুষ্ক হওয়া
*ক্লান্তি বা মাথা ঘোরা
*পায়ের ব্যথা বা ক্র্যাম্প

প্রাকৃতিক উপায়ে সমাধান

বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ জীবনযাপনের পরিবর্তন রক্তসঞ্চালন স্বাভাবিক করতে অনেক সাহায্য করে। যেমন-

১. নিয়মিত শরীরচর্চা করুন। হাঁটা, যোগব্যায়াম বা হালকা ব্যায়াম রক্তপ্রবাহ বাড়ায়।

২. গরম জল পান করুন। ঠান্ডা জলের বদলে হালকা গরম জল রক্তচলাচল সচল রাখে।

৩. ম্যাসাজ বা গরম সেঁক নিন। এটি রক্ত চলাচল দ্রুত করে এবং হাত-পায়ের উষ্ণতা বাড়ায়।

৪. আয়রন ও ভিটামিন বি১২ সমৃদ্ধ খাবার যেমন ডিম, মাছ, ডাল, পালং শাক খান।

৫. ধূমপান ও অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চলুন, কারণ এগুলো রক্তনালী সংকুচিত করে।

৬. স্ট্রেস কমান ও পর্যাপ্ত ঘুমান। মানসিক শান্তি রক্তসঞ্চালনে বড় ভূমিকা পালন করে। 

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন? যদি নিয়মিত হাত-পা ঠান্ডা থাকে, সঙ্গে ব্যথা, ঝিনঝিন ভাব বা ত্বকের রং পরিবর্তন হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে রো


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া