শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শরীর জুড়ে কালশিটে! পড়ুয়াকে দেখেই আঁতকে উঠলেন চিকিৎসকরা, প্রিন্সিপালের নির্যাতনের কাহিনি শুনে চোখ ছানাবড়া

পল্লবী ঘোষ | ২১ অক্টোবর ২০২৫ ১২ : ৫২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: শরীর জুড়ে একাধিক কালশিটে। নাবালক পড়ুয়াকে দেখেই আঁতকে উঠেছিল পরিবার। হাসপাতালে নিয়ে যাওয়ার চিকিৎসকরাও চমকে ওঠেন। এরপরই ফাঁস হয় বেসরকারি এক স্কুলের প্রিন্সিপালের নির্যাতনের কাহিনি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে। পুলিশ সূত্রে জানা গেছে, ন'বছর বয়সি এক ছাত্রকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে এক বেসরকারি স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে। স্কুলের মধ্যেই মারধরের চোটে গুরুতর আহত হয় ওই পড়ুয়া। গুরুতর আহত অবস্থায় সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গত ১৪ অক্টোবর ঘটনাটি ঘটেছে। পড়ুয়ার মা জানিয়েছেন, স্কুলেই প্রিন্সিপাল রাকেশ কুমার পিভিসি পাইপ দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। এর জেরে পড়ুয়ার শরীরের একাধিক জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে। কালশিটে পড়েছে শরীর জুড়ে। পড়ুয়ার সেই আঘাতের ছবি, ভিডিও থানায় জমা দিয়েছেন তার মা। 

 

এখানেই শেষ নয়। স্কুলে গিয়ে প্রিন্সিপালের এহেন আচরণ ঘিরে ক্ষোভ উগরে দেন পড়ুয়ার মা। এরপরই তাঁকেও হুমকি দেন ওই অভিযুক্ত প্রিন্সিপাল। পড়ুয়ার ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে শীঘ্রই স্কুলের প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাওয়ার জন্য হুমকি দেন। 

 

বেসরকারি স্কুলের প্রিন্সিপাল রাকেশ কুমারের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি স্কুলের প্রধান বিজয় কুমারের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে। নাবালক ছাত্রকে হেনস্থার প্রতিবাদ না রোধ না করার জন্য। পাশাপাশি ওই স্কুলের এক শিক্ষিকা চন্দ্রিকার বিরুদ্ধেও মামলা রুজু করেছে পুলিশ। 

 

আরও পড়ুন: দমকা হাওয়ায় জ্বলছে না প্রদীপ! প্রবল বৃষ্টিতে জলমগ্ন রাস্তাঘাট, অতি ভারী বর্ষণে দীপাবলির আনন্দ মাটি এই রাজ্যগুলিতে

 

প্রসঙ্গত, কয়েক মাস আগে মাথায় তেল না দেওয়ার জন্য ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়েছিল এক পড়ুয়াকে। চুলে তেল না দিয়ে স্কুলে আসার কড়া শাস্তি! রাগের মাথায় ছাত্রীর চুল কেটে নিলেন শিক্ষিকা। ছাত্রীর পরিবারের অভিযোগের তরফে ওই শিক্ষিকাকে সাসপেন্ড করলেন স্কুল কর্তৃপক্ষ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গুজরাটে। জামনগরের স্বামীনারায়ণ গুরুকুল স্কুলে ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার সকালেই ওই স্কুলের এক ছাত্রীর চুল ব্লেড দিয়ে কেটে দেন এক শিক্ষিকা। কারণ? ওই ছাত্রী চুলে তেল না দিয়ে স্কুলে এসেছিল। 

 

স্কুল থেকে বাড়ি ফিরেই শিক্ষিকার কীর্তির কথা পরিবারকে জানিয়েছিল ওই ছাত্রী। এরপর ওই পরিবার জেলা শিক্ষা আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জমা দেয়। সেই অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখার পরেই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে। 

 

ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, অতীতে আরও একাধিক পড়ুয়াকে কড়া শাস্তি দেওয়া হয়েছে এই স্কুলে। ভুলবশত কোনও পড়ুয়া যদি বই আনতে ভুলে যেত, তাকে ১০০ বার কান ধরে উঠবস করানো হত। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া