শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২১ অক্টোবর ২০২৫ ১২ : ৪২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: আসন রফা হয়নি। এবার আরও অদ্ভুত পরিস্থিতি! দারভাঙ্গা জেলার একটি আসনে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব দলের প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর বিরুদ্ধেই প্রচার চালাবেন। কেন এমন পরিস্থিতি হল? আসলে বিরোধী জোটের মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত হওয়ার আগেই, আরজেডি গৌরা বাউরাম থেকে তাদের নেতা আফজল আলি খানকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছিল। দলীয় নেতৃত্ব আফজালকে আরজেডির হ্যারিকেন প্রতীক দিয়েছিল। তাঁকেই আরজেডি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
দলীয় টিকিচ পেয়ে যারপরনাই খুশি হয়েছিলেন আফজল। মনে আনন্দ নিয়ে পাটনা থেকে প্রায় চার ঘন্টার দূরত্বে নিজের নির্বাচনী এলাকার উদ্দেশ্যে রওনা হন। শুরু করেন প্রচারের তোড়জোড়। কিন্তু, এসবের মধ্যেই অবস্থা পাল্টে যায়। আফজলের ভোটে লড়ার প্রস্তুতির মধ্যেই আরজেডি নেতৃত্ব মুকেশ সাহনির 'বিকাশশীল ইনসান পার্টি'র সঙ্গে জোটের রফা করে। আসন ভাগাভাগির চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে, গৌর বাউরাম আসনটি 'বিকাশশীল ইনসান পার্টি'-র কাছে চলে যায়। ঠিক হয় বিহারের বিরোধী জোট 'মহাগঠবন্ধন'-এর সব শরিক দল গৌর বাউরাম আসনটিতে 'বিকাশশীল ইনসান পার্টি'র প্রার্থী সন্তোষ সাহনিকে সমর্থন করবে।
এরপরই আরজেডি নেতৃত্ব আফজল আলি খানের সঙ্গে যোগাযোগ করেন। তাঁকে দলীয় হ্যারিকেন প্রতীক ফিরিয়ে দেওয়ার এবং লড়াই থেকে সরে আসার জন্য অনুরোধ করেন। তবে আফজল লড়াই থেকে সরতে নারাজ!
আফজল আরজেডি প্রার্থী হিসাবে গৌর বাউরাম আসনটি থেকে মনোনয়ন দাখিল করেন। আরজেডি নেতৃত্ব নির্বাচন কমিশনকে জানিয়ে দেয় যে, দল আফজল আলি খানের প্রার্থী পদকে সমর্থন করে না। কিন্তু কমিশন জানায় যে, তারা আফজাল আলি খানকে নির্বাচনী দৌড় থেকে বাদ দিতে অপারগ। কারণ আফজল যথাযথভাবেই কাগজপত্র-সহ মনোনয়ন দাখিল করেছেন।
সুতরাং, এখন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আরজেডি-র হ্যারিকেন প্রতীকের পাশে জ্বল জ্বল করবে আফজল আলি খানের নাম। ফলে নির্বাচনী প্রচারে এই কেন্দ্রে তেজস্বী যাদবদের আরজেডি প্রতীকের প্রতিনিধিত্বকারী প্রার্থীর বিরুদ্ধেই প্রচার চালাতে হবে। যদিও 'মহাগঠবন্ধন'-এর শরিকরা (যার মধ্যে আরজেডিও রয়েছে) 'বিকাশশীল ইনসান পার্টি' প্রার্থী সন্তোষ সাহনির পক্ষেই তাদের সমর্থন জারি রাখবেন। তবে আফজল আলি খানের প্রার্থী হওয়া নিয়ে বিভ্রান্তি গৌর বাউরাম আসনটির ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা।
এর আগে, লোকসভা নির্বাচনের সময়, রাজস্থানের বাঁশওয়াড়ায় একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। কংগ্রেস প্রথমে অরবিন্দ দামোরকে তাদের প্রার্থী করেছিল। পরে, বিরোধী দল 'ভারত আদিবাসী পার্টি'র প্রার্থী রাজকুমার রোয়াতকে সমর্থন করার সিদ্ধান্ত নেয়। দামোতকে কংগ্রেসের প্রতীক ফিরিয়ে দিতে বলা হয়। এরপর দামোত নিখোঁজ হয়ে যান এবং সময়সীমার পরেই ফিরে আসেন। এর ফলে কংগ্রেস নেতারা দলের 'হাত' প্রতীক ধারণকারী প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা চালাতে শুরু করেন। শেষে রোয়াত-ই নির্বাচনে জয়ী হন। কিন্তু দামোত ওই কেন্দ্রে প্রায় ৬০ হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন। কঠিন প্রতিযোগিতায়, এই ধরণের বিভ্রান্তি ফলাফল পরিবর্তন করতে পারে।
২০২০ সালের বিহার নির্বাচনে গৌরা বাউরাম আসনটিতে জিতেছিলেন 'বিকাশশীল ইনসান পার্টি'র স্বর্ণ সিং। কিন্তু সিং পরে তিনি বিজেপিতে চলে যান। ২০১০ এবং ২০১৫ সালের নির্বাচনে জেডিইউ প্রার্থী আসনটিতে জিতেছিলেন।
উল্লেখ্য, আসন ভাগাভাগির সময় মহাগঠবন্ধনের শরিকদের মধ্যে ঐকমত্য তৈরিতে হিমশিম খেতে হয়েছিল। শেষ পর্যন্ত কিছু মতপার্থক্য দূর করা যায়নি। এর ফলে, বিহারের বেশ কয়েকটি আসনে 'বন্ধুত্বপূর্ণ লড়াই' হবে, যেখানে মহাজোটের শরিকরা একে অপরের বিরুদ্ধে লড়াই করবে।
আরও পড়ুন- ভারী দুর্যোগের সতর্কতা জারি করল মৌসম ভবন, রক্ষা পাবে বাংলা? জেনে নিন
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?