শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেল জাপান, সানে তাকাইচিকে অভিনন্দন বার্তা মোদির

রজত বসু | ২১ অক্টোবর ২০২৫ ১১ : ৪০Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেল জাপান। চলতি মাসেই অবশ্য জানা গিয়েছিল প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেতে চলেছে জাপান। আর সেটাই সত্যি হল। অভিজ্ঞ রাজনীতিক সানে তাকাইচি হলেন জাপানের প্রধানমন্ত্রী। কিন্তু প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেলেও খুশি নন জাপানের মহিলা জনসংখ্যার একটা বড় অংশ। তাঁর রক্ষণশীল মানসিকতা, জাতীয়তাবাদী আদর্শ নিয়ে অস্বস্তিতে অনেকেই।


৬৪ বছর বয়সি সানে ক্ষমতাসীন লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির সদস্য। জাপান সরকারের প্রাক্তন মন্ত্রীও। সামলেছেন অর্থনৈতিক নিরাপত্তা, অভ্যন্তরীণ সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক। একসময় টেলিভিশনে সঞ্চালনা করার পাশাপাশি সঙ্গীতের অনুরাগী সানে মেটাল ড্রামারও। পাশাপাশি মোটর বাইকের অনুরাগী তিনি। যৌবনে নিজের একটি মোটর বাইক ছিল তাঁর। তাতে চেপে ঘুরে বেড়াতেন। 

 

 

 


লোয়ার হাউজে ২৩৭ ভোট পেয়েছিলেন তাকাইচি। সেখানে ম্যাজিক ফিগার ২৩৩। আর আপার হাউজে পেয়েছেন ১২৫ ভোট। ম্যাজিক ফিগারের থেকে এক ভোট কম। তাতে অবশ্য প্রধানমন্ত্রী হওয়া আটকাচ্ছে না তাকাইচির।


জাপানের রাজনীতিতে সানে অত্যন্ত জনপ্রিয় মুখ। কিন্তু তাঁকে নিয়ে বিতর্কও কম নয়। প্রধানমন্ত্রী হিসেবে যে সময় দায়িত্বগ্রহণ করতে চলেছেন তিনি, তা অত্যন্ত গুরুতর। দুর্বল অর্থনীতি, মুদ্রাস্ফীতি থেকে দেশকে উদ্ধার করে আনার গুরুদায়িত্ব তাঁর কাঁধেই চাপতে চলেছে। সেই সঙ্গে, বাণিজ্যশুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে টানাপোড়েনও চলছে জাপানের। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই তাকাইচিকে অভিনন্দন জানিয়ে রেখেছেন। তাঁর দুরন্ত নেতৃত্বের প্রশংসাও করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অভিনন্দন জানিয়েছেন। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‌জাপানের নির্বাচিত প্রধানমন্ত্রী সানে তাকাইচিকে অভিনন্দন। ভারত–জাপান সম্পর্ক আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করা দরকার।’‌ 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া