শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২০ অক্টোবর ২০২৫ ১৯ : ১৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দীপাবলিতেও চরম ভোগান্তি। চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার তছনছ আবারও একাধিক রাজ্য। দেশ থেকে বর্ষা বিদায় নিলেও, ভারী বৃষ্টি থেকে রেহাই মিলল না দক্ষিণ ভারতের রাজ্যগুলির। প্রবল বৃষ্টিতে আবারও জলমগ্ন রাস্তাঘাট। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। দীপাবলিতেও উৎসবের আবহে মেতে উঠতে পারছেন না বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা।
মৌসম ভবন সূত্রে জানা গেছে, আজ থেকে আগামী কয়েকদিন দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অন্দ্রধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা জারি রয়েছে। ইতিমধ্যেই কেরলে একজনের মৃত্যু হয়েছে।
একটানা অতি ভারী বৃষ্টির জেরে কেরল, কর্ণাটক ও তামিলনাড়ুতে বন্যা, হড়পা বান, ধসের সম্ভাবনাও রয়েছে। জল জমতে পারে রাস্তাঘাটে ও নীচু এলাকায়। স্থানীয় বাসিন্দাদের ও পর্যটকদের আগেভাগেই সতর্কতা করা হয়েছে। দক্ষিণ পূর্ব আরব সাগর ও লাক্ষা দ্বীপে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় নিম্নচাপ তৈরি হবে। এর জেরে উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে এই আবহে।
স্থানীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ থেকে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। নিকোবর দ্বীপপুঞ্জে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে সতর্কতা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বত্র বজ্বরবিদ্যুৎ না বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। শুক্রবার ও শনিবারেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, এমন দুর্যোগের আবহে উত্তাল থাকবে সমুদ্র। চলতি সপ্তাহে জুড়েই দুর্ভোগের আশঙ্কা রয়েছে। আগামী পাঁচদিন মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। এই পরিস্থিতিতে পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এর আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা দাবি করেছে, ২৭ অক্টোবর নাগাদ পরব্তর্তী ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে স্থলভাগে। ইউরোপীয় ইউনিয়নের মান্যক সংস্থা ওয়েদার ফরকাস্টিং সিস্টেম দাবি করেছে, আগামী ২৫ অক্টোবর ভোর ৩ টে নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপ আন্দামান সাগর হয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ঘেঁষে ক্রমেই সাগরের ওপর দিয়ে শক্তি সংগ্রহ করতে করতে ভারতের মূল ভূখণ্ডের দিকে এগিয়ে যাবে।
আগামী ২৭ অক্টোবর সকালের দিকে তামিলনাড়ু উপকূলের কাছে আসতে পারে। এরপর দুটি সম্ভাবনা রয়েছে। এক, এটি তামিলনাড়ু হয়ে পুদুচেরি উপকূল বরাবর আরব সাগরের দিকে যেতে পারে। দুই, তামিলনাড়ু উপকূল থেকে বঙ্গোপসাগর বরাবর অন্ধ্রপ্রদেশ -ওড়িশা উপকূলের কাছে, অর্থাৎ গোপালপুরের কাছাকাছি এসে আছড়ে পড়তে পারে।
যদি এটি পুদুচেরি উপকূল হয়ে আরব সাগরে যায়, সেক্ষেত্রে বাংলা এবার দুর্ভোগের হাত থেকে রেহাই পাবে। বাংলায় এই আবহে ঝড়বৃষ্টির সতর্কতা থাকবে না। বাংলায় জলীয় বাষ্পের পরিমাণ হু হু করে কমে যাবে। শীতের আমেজ পাওয়া যাবে বাংলার সর্বত্র। বৃষ্টির কোনও সম্ভাবনাই থাকবে না।
আর যদি এটি গোপালপুরের কাছে আছড়ে পড়ে, তাহলে বাংলায় জলীয় বাষ্পের পরিমাণ আরও বাড়বে। শীতের আমেজ বিন্দুমাত্র পাওয়া যাবে না। উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা বাড়বে। বিশেষত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?