শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | দীর্ঘ দুই দশকের বাম জমানার অবসান, নতুন প্রেসিডেন্ট পেল বলিভিয়া, রড্রিগো পাজকে ঘিরে স্বপ্ন দেখছে দক্ষিণ আমেরিকার দেশটি

অভিজিৎ দাস | ২০ অক্টোবর ২০২৫ ১৯ : ১৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মধ্যপন্থী নেতা রদ্রিগো পাজ। বলিভিয়ার মধ্য-ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির (পিডিসি) সদস্য পাজ ৮ নভেম্বর দায়িত্ব গ্রহণ করবেন। তবে সংখ্যাগরিষ্ঠতা তিনি পাননি এবং সরকার গঠন নিশ্চিত করার জন্য সম্ভবত অন্যান্য দলের সঙ্গে জোট গঠন করতে বাধ্য হবেন।

৫৮ বছর বয়সী রদ্রিগো পাজ একজন অর্থনীতিবিদ। বলিভিয়ার প্রাক্তন বামপন্থী রাষ্ট্রপতি জেইমে পাজ জামোরার ছেলে। জেইমে ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত দেশটির নেতৃত্ব দিয়েছিলেন। রদ্রিগো মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন এবং পরে রাজনীতিতে যোগদানের জন্য নিজের দেশে ফিরে আসেন। তারিজা থেকে রাজনৈতিক জীবন শুরু করেন।

আরও পড়ুন: রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্প এটা কী বললেন!‌ শুনলে মাথা বন বন করে ঘুরবে

আশির দশকে বলিভিয়ায় সামরিক একনায়কতন্ত্রের সময় পাজ পরিবার নির্বাসনে থাকাকালীন স্পেনের সান্তিয়াগো দে কম্পোস্টেলায় জন্মগ্রহণ করেন রদ্রিগো। জেসুইট স্কুলে পড়াশোনা করেন এবং পরে ওয়াশিংটনের আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। ১৯৮০ সালে অভ্যুত্থানের আগে, রদ্রিগোর বাবা বলিভিয়ায় একটি বিমান দুর্ঘটনায় বেঁচে যান। যা পরে একটি পরিকল্পিত হামলা বলে জানা গিয়েছিল। নির্বাসনে থাকাকালীন তিনিও একটি রহস্যময় গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে যান। মধ্যপন্থী এই নেতা প্রায়শই প্রকাশ করেছেন যে এই অভিজ্ঞতাগুলি তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে কীভাবে প্রভাবিত করেছিল। কর্মজীবনে রদ্রিগো তাঁর বাবার বিপ্লবী বাম আন্দোলন থেকে শুরু করে ডানপন্থী জোট, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। ধীরে ধীরে তিনি সিটি কাউন্সিলর থেকে সেনেটর পদে উন্নীত হন।

বলিভিয়ার রাজনীতিতে ঐতিহাসিক পরিবর্তনের হাওয়া রদ্রিগো। বেসরকারি খাতে বৃদ্ধির প্রচারের পাশাপাশি সামাজিক কর্মসূচি বজায় রাখার অঙ্গীকারের মাধ্যমে জয়লাভ করেন তিনি। এই প্রতিশ্রুতি বামপন্থী ভোটারদের মনে ধরে যায়। তাঁর প্রাক্তন রাষ্ট্রপতি ইভো মোরালেস নেতৃত্বে হতাশ ছিলেন।

দেশটির সুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনাল (টিএসই) অনুসারে, রবিবারের রান-অফে ৫৮ বছর বয়সী এই সেনেটর ৫৪.৫ শতাংশ ভোট পেয়েছেন। ডানপন্থী প্রাক্তন অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি জর্জ ‘টুটো’ কুইরোগার ৪৫.৪ শতাংশ ভোট পেয়েছেন।

উভয় প্রার্থীই বলিভিয়ার তীব্র অর্থনৈতিক সঙ্কট মোকাবিলা এবং ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মেরামতের প্রতিশ্রুতি দিয়েছিলেন। শ্রমিক নেতা এবং আদিবাসী বংশোদ্ভূত প্রথম বলিভিয়ার রাষ্ট্রপতি ইভো মোরালেস এবং তাঁর উত্তরসূরী এবং দেশের বর্তমান রাষ্ট্রপতি লুইস আর্সের প্রশাসনের সময় আমেরিকার সঙ্গে সম্পর্কে অবনতি ঘটে।

২০০৬ সালে মোরালেস ক্ষমতায় আসার পর থেকে বলিভিয়ার রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাবশালী শক্তি হিসেবে ক্ষমতাসীন মুভমেন্ট টুওয়ার্ডস সোশ্যালিজম (এমএএস) দল আগস্টে প্রথম রাউন্ডের ভোটগ্রহণে সমর্থন ভেঙে যাওয়ার পর কোনও প্রার্থীকে রানঅফের দিকে এগিয়ে নিতে ব্যর্থ হয়েছে। এমএএসের অভ্যন্তরীণ ভাঙণ একটি রাজনৈতিক যুগের সমাপ্তির ইঙ্গিত। 

বেশ কয়েক বছর ধরেই আর্থিক সঙ্কটে ভুগছে। মুদ্রাস্ফীতির হার ২৫ শতাংশ, বৈদেশিক মুদ্রার ঘাটতি, জ্বালানি সঙ্কট ইত্যাদির কারণে তীব্র ক্ষোভ দেখা দেয় জনমানসে। এর ফলেই ১৭ আগস্ট নির্বাচনের দিকে এগিয়ে যায় বলিভিয়া।  ফলাফল ঘোষণার পর পাজের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী এডম্যান্ড লারা ঐক্য ও পুনর্মিলনের আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের অবশ্যই ডিজেল এবং পেট্রলের সরবরাহ নিশ্চিত করতে হবে। মানুষ কষ্ট পাচ্ছেন। আমাদের মৌলিক খাদ্যের দাম স্থিতিশীল করতে হবে এবং আমাদের অবশ্যই দুর্নীতির অবসান ঘটাতে হবে।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া