শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ৫৪ বছর পর খোলা হল মথুরার বাঁকে বিহারি মন্দিরের রত্নভাণ্ডার, কী কী খুঁজে পাওয়া গেল সেখানে

অভিজিৎ দাস | ২০ অক্টোবর ২০২৫ ১৮ : ১৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টের নিযুক্ত কমিটির তত্ত্বাবধানে মথুরায় ঊনবিংশ শতকের বাঁকে বিহারি মন্দিরের তোষাখানা (রত্নভাণ্ডার)-র দরজা ফের খোলা হল। পাঁচ দশকের বেশি সময় পরে রক্ষণাবেক্ষণের জন্য রত্নভাণ্ডারের দরজা খোলা হয়েছে। মন্দিরের গর্ভগৃহের সংলগ্ন অবস্থিত তোষাখানাটি ১৯৭১ সালে শেষ বার খোলা হয়েছিল। শনিবার সেখান থেকে উদ্ধার হল? মন্দিরের একজন সদস্য বলেন, চকচকে সোনার কাঠি, রত্ন এবং মূল্যবান পাত্র, এবং সিঁদুর মাখানো রূপার কাঠির বেশ কয়েকটি টুকরো উদ্ধার করা হলেও সম্পত্তি সংক্রান্ত কোনও নথিপত্র পাওয়া যায়নি। শনিবার মন্দিরের কিছু সদস্য শ্বাসকষ্ট বোধ করায় মন্দিরের ‘তেহখানা’ (বেসমেন্টে) প্রবেশ করেননি।

১৯৭১ সালের পর থেকেই রত্নভাণ্ডারের ভিতরে কী ছিল তা নিয়ে নানা গল্পগাথা ছড়িয়ে পড়ে। সুপ্রিম কোর্ট, ২০২৫ সালের আগস্টে মন্দিরের দৈনন্দিন কাজকর্ম দেখাশোনা করার জন্য ইলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারক অশোক কুমারের নেতৃত্বে ১২ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছিল। রবিবার দলটি দ্বিতীয়বার পরিদর্শন করে বেসমেন্টের ভিতরে যায়, কিন্তু সেখানে আর কিছুই পাওয়া যায়নি বলে জানিয়েছেন এক সদস্য।

আরও পড়ুন: ঘরোয়া অনুষ্ঠান থেকে ফিরতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা দম্পতির! উৎসবের মরশুমে শহরে এ কী বিপত্তি?

মন্দিরের পুরোহিত দীনেশ গোস্বামী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “একটি সোনার বিস্কুট এবং তিনটি রূপার বিস্কুটে সিঁদুর লাগানো রয়েছে। তোষাখানার একটি লম্বা বাক্স থেকে এগুলি উদ্ধার করা হয়েছে। প্রতিটি ধাতুর দৈর্ঘ্য প্রায় ৩-৪ ফুট। এছাড়াও, লাল এবং সবুজ রঙের কয়েকটি রত্নপাথর, মূল্যবান মুদ্রা এবং বিভিন্ন ধাতুর তৈরি বাসনপত্র পাওয়া গিয়েছে।”

মথুরার ডিএসপি (মথুরা সদর) সন্দীপ সিং তোষখানায় প্রবেশ করেছিলেন। তিনি জানিয়েছেন, গোটা উদ্ধারকাজের একটি ভিডিও করা হয়েছে এবং দরজা খোলার সময় কমিটির সদস্য এবং পুলিশ উপস্থিত ছিল। এডিএম (অর্থ ও রাজস্ব) পঙ্কজ কুমার ভার্মা জানিয়েছেন, ভল্টগুলি আবার সিল করে দেওয়া হয়েছে এবং উদ্ধার হওয়া জিনিসগুলি প্যানেলের সামনে পেশ করা হবে।

তবে উদ্বেগের বিষয় হল, কোষাগারের ভিতরে থাকা বেশ কিছু সম্পত্তির নথি এখনও আবিষ্কৃত হয়নি। মন্দিরের ইতিহাসবিদরা বলছেন, ঊনবিংশ শতকের মন্দিরের নথিতে উল্লেখ আছে যে, তৎকালীন বেশ কয়েকটি রাজপরিবার কর্তৃক মন্দিরে দান করা দলিল, উপহারপত্র এবং জমির মালিকানার কাগজপত্র তোষখানায় সংরক্ষণ করা হয়েছিল।

শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলার আবেদনকারী ধর্মীয় নেতা দীনেশ ফালাহারি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখে মন্দিরে অব্যবস্থাপনা এবং মন্দিরের সম্পদের উধাও হওয়ার বিষয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। সেই চিঠিতে লেখা রয়েছে, “হাজার হাজার কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বছরের পর বছর ধরে দান করা হয়েছে। এখন সেই কাগজপত্রগুলি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।”

এই তোষাখানাটি ১৮৬৪ সালে নির্মিত হয়েছিল এবং এর দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯২৬ এবং ১৯৩৬ সালে ব্রিটিশ আমলে দু’টি চুরির ঘটনা ঘটেছিল। যার পরে তোষাখানার দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। ১৯৭১ সালে শেষবার দরজা খোলা হয়েছিল ব্যাঙ্কে গয়না স্থানান্তর করার জন্য।

শনিবারের উদ্ধারকাজে কেবল কয়েকটি পিতলের পাত্র এবং কাঠের জিনিসপত্র পাওয়া গিয়েছে। অনেকেরই বিশ্বাস যে, তোষাখানায় বিরল সম্পদ রয়েছে। যার মধ্যে রয়েছে ময়ূর আকৃতির পান্নার মালা, রুপোর শেষনাগ, নবরত্ন-সহ একটি সোনার কলসি, ভরতপুর, কারাউলি এবং গ্বালিয়রের রাজকীয় উপহার, পুরানো জমির দলিল, সিল করা চিঠি এবং ঊনবিংশ শতকের মন্দিরের উপহার।

তোষখানার ভিতর থেকে তেমন কিছু উদ্ধার না হওয়ায় স্থানীয় বাসিন্দার হতাশ। প্যানেল সদস্য শৈলেন্দ্র গোস্বামী বলেন, “ওই জায়গায় তুমি সম্পদ পাবে না; যা আসে তা ঠাকুরজির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। নগদ অর্থ এবং অন্যান্য উপহার ব্যাঙ্ক জমা করা হয়।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া