শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২০ অক্টোবর ২০২৫ ১৭ : ৫০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: আনন্দ উচ্ছ্বাসে মেতেছে চারপাশ। দেশ জুড়ে আলোর উৎসব। দীপাবলির রাতে তবু ওই এক জায়গায় যেন জমাট অন্ধকার এক টুকরো। কারও মুখে আনন্দ নেই। ঘরের চৌকাঠে সলতে দেওয়া প্রদীপ নেই। দেওয়ালে আলোর মালা নেই। সবকিছুর মাঝে থেকেও যেন বিচ্ছিন্ন। থাকার মধ্যে রয়েছে চিন্তা, ভয়। ভয়, মাথার ছাদটুকু হারানোর।
ভোপালের প্রাণকেন্দ্রে মানস ভবন। ঠিক তার পিছনে অন্ধকার এক টুকরো। পলিটেকনিক এলাকার সরু গলিতে, যেখানে একসময় মাটির দেওয়ালে আলো ঝুলত সারিসারি, আর দরজায় থাকত রকমারি রঙিন প্রদীপ, এখন সেখানে ঘন নীরবতা। সেখানে বাস, ২৭টি আদিবাসী পরিবারের। ২০০ জনেরও বেশি মানুষ, যাঁরা দিনমজুর, সন্তান, স্ত্রী, মা-বাবা সকলে মিলে সেখানেই আতঙ্কে দিন পার করছেন।
জানা যায়, প্রায় সাত দশক আগের কথা। তখন ওই এলাকায় বসতি দূরের কথা, খানা-খন্দ আর সাপ-খোপ ছিল। ওই এলাকায় তখন আদিবাসী পরিবারগুলিকে থাকার অনুমত দেওয়া হয়েছিল। সাত দশকে পরিবার বেড়েছে, বেড়েছে সদস্য সংখ্যা। তার মাঝেই এসেছে নোটিস। সময়ের মধ্যে খালি করতে হবে জায়গা।
আরও পড়ুন: মহাগঠবন্ধনে মহা-সংকট! অধরা রফাসূত্র, ১৪৩ আসেন প্রার্থী ঘোষণা করল আরজেডি,
২৫শে আগস্ট সেখানকার জেলা প্রশাসন ওই বাড়িগুলি, ওই জমি মূলত খালি করার নোটিস দেয় বাসিন্দাদের। নোটিসে বলা হয় যে, তাঁদের বসতি সরকারি ও বনভূমিতে অবস্থিত এবং সাত দিনের মধ্যে তা খালি করতে হবে। বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছিল যে যদি তারা সরে না যান, তাহলে শীঘ্রই বুলডোজার আসবে।
কিন্তু স্থানীয়রা এবং কর্মীরা এই পদক্ষেপকে অন্যায্য, নিষ্ঠুর বলেন। রুখে দাঁড়ান বাসিন্দারাও। তাঁদের দাবি, এই পরিবারগুলির মধ্যে অনেকেই তিন প্রজন্ম ধরে সেখানে বসবাস করছেন। বন অধিকার আইনের অধীনে, পুনর্বাসন ছাড়া তাদের আইনত উচ্ছেদ করা যাবে না বলে দাবি করেন।
আরও পড়ুন: 'পাকিস্তানের ঘুম হারাম করেছে আইএনএস বিক্রান্ত' দীপাবলিতে নৌবাহিনীর বিরাট প্রশংসা মোদির
তবে রুখে, জেদে মাটি কামড়ে পড়ে থাকলেও, বুকের ভিতরে অজানা ভয়। কখন আবার নোটিস আসে। সেখানকার বাসিন্দারা বলছেন, 'আমাদের দীপাবলিতে অন্ধকার কেন? কেনই বা আমাদের আতঙ্ক নিয়ে বাঁচতে হবে?' সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সেখানকার বাসিন্দারা নিজেদের ক্ষোভ, রাগ, কষ্ট উজাড় করে দিয়েছেন। কারও কারও গলায় স্মৃতি চারণ। কেউ মনে করছেন, কত যুগ আগে ওই ঘরেই বিয়ে করে প্রবেশ করেছিলেন, ১০ বাই দশ-এর ঘরে কীভাবে কাটিয়ে দিয়েছেন বছরের পর বছর। কেউ মনে করছেন, অন্যান্য বছরে ওই ছোট ঘরগুলিই কীভাবে রঙিন আলোয় আলোকিত হয়ে উঠত। এখন শুধু চিন্তা, ভয়। আতঙ্ক খুদেদের চোখে মুখেও। সংবাদ মাধ্যমে প্রকাশিত এক ছবিতে দেখা গিয়েছে, এক খুদে, হাতে প্ল্যাকার্ড। তাতে লেখা কাতর আর্জি, যেন তাদের ঘরটুকু ভেঙে না ফেলা হয়।
ডিভিশনাল ম্যাজিস্ট্রেট দীপক পান্ডে সংবাদ মাধ্যমে জানিয়েছেন, 'এই মানুষগুলো দখলদারিত্ব করছে। দীপাবলির কারণে, তাঁদের এখনও স্থানান্তর করা হয়নি। শীঘ্রই তাঁদের স্থানান্তরিত করা হবে। পৌর কর্পোরেশন তাঁদের প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নির্মিত আবাসনে স্থানান্তরিত করার পরিকল্পনা করছে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?