শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২০ অক্টোবর ২০২৫ ১৭ : ৫১Soma Majumder
কালীপুজো মানেই আলোর উৎসব। ছোটদের কাছে বাজি পোড়ানোর দিন। আনন্দে শামিল হন বড়রাও। তবে বাজি পোড়ানোর সময়ে সতর্ক না হলে বিপদ হতে পারে যখনতখন। সামান্য অসাবধানতায় হাত পুড়ে যাওয়া, বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে প্রাথমিকভাবে কী করলে দ্রুত আরাম পাবেন, জেনে রাখা জরুরি।
*হাত কিংবা পা অল্প পুড়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা জল ক্ষতস্থানে দিন। বরফ জল হলে বেশি উপকার পাবেন। তবে বরফ কিন্তু কোনেওভাবেই ঘষবেন না। চেষ্টা করুন, কলের তলায় হাত রেখে জল দিয়ে জায়গাটা ধুয়ে নেওয়ার। তাতেই প্রাথমিক কাজ শেষ। এরপর সেই জায়গায় সিলভার নাইট্রেট জাতীয় মলম লাগান।
*পোড়া স্থানে থাকা গয়না বা আঁটসাঁট জামা খুলে ফেলুন, যাতে রক্ত চলাচল ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখুন।
আরও পড়ুনঃ উৎসবের আলোতে অন্ধকার নেমে আসতে পারে চোখে! কালীপুজোয় চোখের ক্ষতি এড়াতে কী কী সতর্কতা মেনে চলবেন?
*অনেকে পুড়ে গেলে ঘরোয়া টোটকা হিসেবে টুথপেস্ট, ঘি, মাখন বা দুধ লাগান। যা আদতে কোনও লাভ হয় না। বরং উল্টে সংক্রমণ ঘটাতে পারে বা পোড়া জায়গার অবস্থা আরও খারাপ হতে পারে।
*পুড়ে যাওয়া স্থানে তীব্র যন্ত্রণা হতে পারে। বাড়িতে প্যারাসিটামল জাতীয় ওষুধ থাকলে খেয়ে নিন।
*হাত পুড়ে গেলে দ্রুত জ্বালাপোড়া, ব্যথা কমাতে অ্যালোভেরা জেল লাগাতে পারেন। অ্যালোভেরায় অ্যান্টিইনফ্ল্যামটরি বৈশিষ্ট্য রয়েছে। যা পোড়া জায়গার ব্যথা কমাতে সাহায্য করবে। এছাড়াও সামান্য কোনও জায়গায় ক্ষত হলে সামান্য মধু লাগাতে পারেন।

*পোড়া জায়গায় কখনও টুথপেস্ট, ঘরোয়া লোশন ব্যবহার করবেন না। এতে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। একইসঙ্গে ক্ষতস্থানে শক্ত ব্যান্ডেজ বেঁধে রাখবেন না, কারণ এটি আক্রান্ত স্থানে চাপ সৃষ্টি করে এবং ক্ষতস্থান শুকায় না।
*বাজি ধরাতে গিয়ে সামান্য আগুন লেগে গেলে আতঙ্কিত না হয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করুন। একান্তই জল না পেলে ভারী কম্বল বা ভারী কাপড় চাপা দিতে হবে।
*ক্ষত বেশি থাকলে কোনও ঘরোয়া টোটকা না মেনে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। যত তাড়তাড়ি চিকিৎসা শুরু হবে, তত দ্রুত মিলবে স্বস্তি।
*অনেক সময় বাজির ফুলকি চোখে ঢুকে যায়। তখন চোখ দিয়ে অনবরত জল বেরয়, চোখ লাল হয়ে যায়। এমনকী দৃষ্টিশক্তিও কমে যেতে পারে। এমন পরিস্থিতিতে সবার প্রথমে চোখে ঠান্ডা জল দিন। সমস্যা একটুও না কমলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?