রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ঘ্রাণশক্তি বলে দেবে আপনি কতদিন বাঁচবেন! আয়ুর গোপন সংকেত নিয়ে চাঞ্চল্যকর তথ্য বিজ্ঞানীর

সোমা মজুমদার | ২০ অক্টোবর ২০২৫ ১৭ : ২৪Soma Majumder

যার জন্ম হবে তাকে মরতেই হবে, এই ধারণাই রয়েছে পৃথিবীর শুরু থেকে। মানুষকে অমর করার বহু চেষ্টা করেছেন বিজ্ঞানীরা। কিন্তু কত ওষুধ, কত বিদ্যাই ব্যর্থ হয়েছে। জীবনের আয়ু কতটা দীর্ঘ হবে, তা  আগে থেকে নির্ধারণ করতেও সফল হয়নি কোনও পরীক্ষা-নিরীক্ষা। তবে সম্প্রতি এবিষয়ে এক বিজ্ঞানীর বক্তব্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নিউরোবায়োলজি বিশেষজ্ঞ ড. মাইকেল লিয়ন বলছেন, জীবনের মেয়াদকাল বলা সম্ভব। আর সেই সূত্র লুকিয়ে আছে আমাদের ঘ্রাণশক্তিতে!

ড. মাইকেল লিয়নের মতে, ঘ্রাণশক্তি আমাদের জীবনের আয়ুর একটি ‘অদৃশ্য পূর্বাভাস’ হতে পারে। গন্ধের প্রতি মনোযোগ দেওয়া মানে মস্তিষ্কের প্রতি যত্ন নেওয়া। তাই শরীর ও মন দুটোই সতেজ রাখতে আজ থেকেই নিজের ঘ্রাণশক্তির যত্ন নিতে শুরু করুন।

আরও পড়ুনঃ উৎসবের দিনে দেদার ভূরিভোজেও বাড়বে না ওজন, এই সব কৌশলেই লুকিয়ে মেদ কমানোর চাবিকাঠি

সম্প্রতি এক সাক্ষাৎকারে ড. লিয়ন জানিয়েছেন, মানুষের ঘ্রাণ বা গন্ধ অনুভব করার ক্ষমতা আসলে তার মস্তিষ্কের স্বাস্থ্য ও দীর্ঘায়ুর গুরুত্বপূর্ণ সূচক। তিনি বলেন, “মধ্যবয়সে যদি কারও ঘ্রাণশক্তি দুর্বল হয়ে যায়, সেটি শুধু নাকের সমস্যা নয়, বরং এটি ভবিষ্যতে আয়ুর দৈর্ঘ্য এবং স্নায়ুতন্ত্রের দুর্বলতার ইঙ্গিত দিতে পারে।”

আসলে ঘ্রাণ ও মস্তিষ্কের যোগসূত্র রয়েছে। ড. লিয়নের ব্যাখ্যা অনুযায়ী, আমাদের ঘ্রাণ স্নায়ু সরাসরি হিপোক্যাম্পাস ও অ্যামিগডালা নামের মস্তিষ্কের অংশের সঙ্গে যুক্ত-এই দুটি অংশই স্মৃতি, আবেগ ও শেখার জন্য দায়ী। তাই ঘ্রাণের কোনও পরিবর্তন মানে মস্তিষ্কের কার্যক্ষমতায়ও কিছুটা পরিবর্তন ঘটছে।

তিনি আরও বলেন, “ঘ্রাণশক্তি হারানো বা কমে যাওয়া অনেক সময়ই আলঝাইমার, পারকিনসনস-এর মতো রোগের প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা যায়।” তাই এটি অবহেলা না করে চিকিৎসার পরামর্শ নেওয়া উচিত।

গবেষকরা দেখেছেন, সুগন্ধি বা মনোরম গন্ধ মস্তিষ্কের কার্যকলাপ বাড়ায়। ড. লিয়নের মতে, নিয়মিত সুগন্ধযুক্ত পরিবেশে থাকা বা অ্যারোমাথেরাপি মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। কারণ ভাল ঘ্রাণ মস্তিষ্কে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং মানসিক চাপ কমায়।

অন্যদিকে, দুর্গন্ধের ক্ষেত্রে শরীর স্বাভাবিকভাবেই প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া দেখায়। শ্বাস আটকে যাওয়া বা মুখ ফিরিয়ে নেওয়া প্রমাণ করে যে ঘ্রাণশক্তি মস্তিষ্কের গভীর স্নায়ুব্যবস্থার সঙ্গে জড়িত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া