শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বোনের সঙ্গে উদ্দাম যৌনতা, আবার অন্য মেয়ের দিকেও নজর! লালসা কমাতে দেওরের গোপনাঙ্গ কেটে নিলেন বৌদি

পল্লবী ঘোষ | ২০ অক্টোবর ২০২৫ ১৬ : ২২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বোনের সহবাস। যৌন চাহিদা মিটতেই অন্য এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছিলেন দেওর। এদিকে মানসিকভাবে ভেঙে পড়েন বোন। প্রতিশোধ নিতে দেওরের গোপনাঙ্গ কেটে নিলেন বৌদি। শেষমেশ গ্রেপ্তার অভিযুক্ত বৌদি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রয়াগরাজের মাউমা গ্রামে ঘটনাটি ঘটেছে। পারিবারিক অশান্তির জেরেই নিজের দেওরের উপর হামলা করেন এক মহিলা। এক কোপে দেওরের গোপনাঙ্গ কেটে ফেলেন। এই ঘটনার অভিযোগে অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ১৬ অক্টোবর রাতে ওই গ্রামেই নিজের বাড়ির একটি ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ২০ বছর বয়সি উমেশ নামের এক তরুণকে। মাঝ রাতে উমেশের চিৎকার শুনেই আত্মীয়রা ছুটে গিয়েছিলেন। ঘরে ঢুকেই সকলে দেখেন, উমেশের সারা গায়ে ধারালো অস্ত্রের কোপ। পাশাপাশি তাঁর গোপনাঙ্গ কেটে পড়ে রয়েছে একপাশে। 

 

সেই রাতেই তড়িঘড়ি করে উমেশকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন আত্মীয়রা। কিন্তু কে ঘটনাটি ঘটিয়েছে তা তখনও জানতেন না কেউ। অজ্ঞাত পরিচয়ের একজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। 

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, উমেশের দাদা উদয় মঞ্জুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তখন থেকেই মঞ্জুর বোনকে ভাল লাগতে শুরু করে উমেশের। প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিছুদিনের মধ্যেই। শারীরিক সম্পর্কেও লিপ্ত হন দু'জনে। বিয়ের প্রতিশ্রুতিও দেন। 

 

এই সম্পর্কের কথা জানাজানি হতেই আপত্তি জানান উমেশের পরিবার। পরিবারের আপত্তির কথা জেনে উমেশ সম্পর্ক ভেঙে অন্য এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এই ঘটনার পরেই মানসিকভাবে ভেঙে পড়েন মঞ্জুর বোন। এই ঘটনার প্রতিশোধ নিতেই উমেশের উপর হামলা করেন মঞ্জু। 

 

আরও পড়ুন: দিওয়ালির উপহার স্করপিও গাড়ি! কর্মীদের হাতে চাবিও তুলে দিলেন, উদার মানসিকতার বসের ভিডিও দেখে চোখ ছানাবড়া সকলের

 

সেদিন রাতে সকলে ঘুমিয়ে পড়ার পরেই চুপিচুপি উমেশের ঘরে ঢুকেই হামলা করেন মঞ্জু। ধারালো ছুরি দিয়ে একাধিকবার কোপ বসিয়ে, গোপনাঙ্গ কেটে দিয়ে পালিয়ে যান। ততক্ষণে কেউই টের পাননি। তদন্তে নেমে পুলিশ সকলকে জিজ্ঞাসাবাদ করেন। মঞ্জুর অসংগতিপূর্ণ আচরণ দেখে সন্দেহ হয় পুলিশের। দীর্ঘ জেরায় শেষমেশ স্বীকার দেন তিনি। সার্জারির পর বর্তমানে উমেশের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। 

 

প্রসঙ্গত, গত আগস্ট মাসেই এমন একটি ঘটনা ঘটেছিল এই রাজ্যেই। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জগদীশপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ফসনগঞ্জ কাচনা গ্রামে‌। আহত যুবকের নাম আনসার আহমেদ। ৩৮ বছরের যুবকের যৌনাঙ্গে কোপ বসানোর অভিযোগ রয়েছে তাঁর দ্বিতীয় স্ত্রী নাজনিন বানোর বিরুদ্ধে। রাগের মাথায় স্বামীর যৌনাঙ্গ কেটে নেন বলে অভিযোগ উঠেছে নাজনিনের বিরুদ্ধে। 

 

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, আনসার আহমেদের দুই স্ত্রী রয়েছেন। প্রথম স্ত্রী সাবেজুল। দ্বিতীয় স্ত্রী নাজনিন। একটিও সন্তান নেই আনসার আহমেদের। জগদীশপুর থানার পুলিশ আধিকারিক রাঘবেন্দ্র জানিয়েছেন, প্রায়ই দুই স্ত্রীর সঙ্গে ঝামেলা হত আনসারের।‌ সংসারের খুঁটিনাটি দিক নিয়েই মূলত ঝামেলার সূত্রপাত। সন্তান না থাকায় কখনও কখনও স্ত্রীদের কথা শোনাতেন আনসার। 

 

শনিবার রাতেও নাজনিনের সঙ্গে ঝামেলা শুরু হয় আনসারের। তখনই রাগের মাথায় ধারালো ছুরি নিয়ে আনসারের উপর হামলা করেন নাজনিন। হামলার সময় হঠাৎ ছুরি দিয়ে আনসারের যৌনাঙ্গে কোপ বসান তিনি। রক্তাক্ত অবস্থায় আনসারকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে শারীরিক অবস্থার অবনতি হতেই তাঁকে রায়বরেলির এইমস-এ ভর্তি করা হয়েছে। সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

এই ঘটনার পরেই নাজনিনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। একটি মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। কী কারণে ঝামেলা হয়েছিল, তা খতিয়ে দেখছে তারা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া