শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | উৎসবের দিনে দেদার ভূরিভোজেও বাড়বে না ওজন, এই সব কৌশলেই লুকিয়ে মেদ কমানোর চাবিকাঠি

সোমা মজুমদার | ২০ অক্টোবর ২০২৫ ১৫ : ৩৪Soma Majumder

গত এক মাস ধরে চলছে উৎসবের মরশুম। দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর আজ কালীপুজো। দু’দিন বাদেই আসছে ভাইফোঁটা। উৎসব-পার্বনের দিনগুলোতে ডায়েট মেনে খাওয়াদাওয়া করতে রাজি থাকেন না কেউই। সঙ্গে চলে দেদার অনিয়ম, রাত জাগা, মদ্যপানও। যার প্রভাব পড়ে শরীরে। অগত্যা ফের উঁকি শুরু করে পুজোর আগে কষ্ট করে ঝরিয়ে ফেলা মেদ! তবে কিছু সহজ কৌশল মানলে উৎসবের দিনেও ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। রইল তারই হদিশ।

*ওজন কমানোর জন্য ব্রেকফাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সারাদিন বাইরের খাবার খেলেও সকালে ব্রেকফাস্ট প্রোটিন সম্বৃদ্ধ হওয়া প্রয়োজন।  লাঞ্চ কিংবা ডিনার যাই খান না কেন, তার সঙ্গে স্যালাড খেতে ভুলবেন না। স্যালাড খেয়ে পেট খানিকটা ভরিয়ে নিলে, বাকি খাবার এমনিতেই কম খাবেন।

আরও পড়ুনঃ উৎসবের আলোতে অন্ধকার নেমে আসতে পারে চোখে! কালীপুজোয় চোখের ক্ষতি এড়াতে কী কী সতর্কতা মেনে চলবেন?

ওজন নিয়ন্ত্রণে রাখার মূল মন্ত্রই হল ক্যালোরি নিয়ন্ত্রণ। অর্থাৎ পরিমাণে অল্প খাওয়া। পছন্দের একাধিক পদ সামনে থাকলে লাভ সামলানো মুশকিল ঠিকই। কিন্তু অল্প অল্প করে খেলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা কম থাকে। যদি কোনও একটি পদ বেশি খেতে ইচ্ছা হয়, তাহলে অন্য পদটি বাদ দিন।

*যে কোনও খাবার ধীরে ধীরে চিবিয়ে খান। এতে খাবার ভাল হজম হয়। একসঙ্গে অনেকটা খেয়ে ফেলার প্রবণতাও কমে যায়। ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং সুস্থ থাকতে খাবার হজম হওয়া দরকার। একইসঙ্গে খাওয়ার আগে অন্তত ১ গ্লাস জল খেয়ে নিন। এতে পেট কিছুটা ভরে যাবে। ফলে বেশি খাওয়ার প্রবণতা থাকবে না।

*দ্রুত মেদ ঝরাতে হলে মাঝেমধ্যেই অস্বাস্থ্যকর স্ন্যাক্সে মুখ চালালে হবে না। বদলে স্ন্যাক্সে রাখুন ফল কিংবা যে কোনও রকমের ড্রাই ফ্রুটস।

*ওজন কমানোর জন্য ডিনারের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই বাইরে খাওয়াদাওয়ার পরিকল্পনা থাকলে তা দিনের বেলা সেরে নিন। রাতে হালকা খাবার খান।

*উৎসবের দিনগুলিতে ব্যায়ামে খাটতি হলে চলবে না। কারণ ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য খাওয়াদাওয়ার পাশাপাশি শরীরচর্চাও প্রয়োজন। তাই প্রতিদিন খানিকক্ষণ ঘাম ঝরাতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া