শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দিওয়ালির উপহার স্করপিও গাড়ি! কর্মীদের হাতে চাবিও তুলে দিলেন, উদার মানসিকতার বসের ভিডিও দেখে চোখ ছানাবড়া সকলের

পল্লবী ঘোষ | ২০ অক্টোবর ২০২৫ ১৫ : ৪৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: দীপাবলিতে বেসরকারি সব সংস্থাতেই উপহার দেওয়ার চল রয়েছে দেশে। ছোট হোক বা দামী, কোম্পানির সব কর্মীকেই এই আবহে উপহার দেওয়া হয়। কোথাও কোথাও মিষ্টির প্যাকেট, কিছু মোমবাতি, কোথাও বা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। কিন্তু দীপাবলি উপলক্ষে কর্মীদের দামী গাড়ি দেওয়ার কথা আগে শুনেছেন কি? 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ে। সেখানকার এক ফার্মা কোম্পানি দীপাবলি উপলক্ষে সব কর্মীদের এস ইউ ভি গাড়ি উপহার দিয়েছে। ৫১টি এস ইউ ভি গাড়ি উপহার দেওয়া হয়েছে উৎসবের আবহে। এমআইটিস গ্রুপের ফাউন্ডার ও চেয়ারপারসন এমকে ভাটিয়ে দীপাবলি উপলক্ষে স্করপিও গাড়ি উপহার দিয়েছেন কর্মীদের। 

 

কর্মীদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়ার ভিডিওটি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দীপাবলির আবহে হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। চণ্ডীগড়ে ধুমধাম করে এই সংস্থা দিওয়ালি উদযাপন করে।‌ এরপরেই কাজে অত্যন্ত দক্ষ কর্মীদের উপহারে ভরিয়ে দেন কোম্পানির প্রধান। স্করপিও গাড়ির চাবি তুলে দেন কর্মীদের হাতে। মোট ৫১টি স্করপিও গাড়ি উপহার দেওয়া হয়েছে চলতি বছরে। 

 

আরও পড়ুন: ফের প্রবল বৃষ্টির পূর্বাভাস, ফুঁসছে সমুদ্র, পাঁচ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ, সাইক্লোন নিয়ে বড় আপডেট

 

কোম্পানির প্রধান ভাটিয়ার পথচলাও চমকে দেওয়ার মতো। ২০০২ সালে দেউলিয়া হয়ে গিয়েছিলেন। তাঁর মেডিক্যাল স্টোর ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। ২০১৫ সালে এমআইটিস-র হাত ধরে আবারও সাফল্যের মুখ দেখেন। বর্তমানে তাঁর নামেই ১২টি কোম্পানি রয়েছে। হরিয়ানার পঞ্চকুলা জেলাতেই এই কোম্পানির মূল ব্রাঞ্চ। আগেই তিনি পরিকল্পনা করেছিলেন, দেশের আরও একাধিক শহরে এই কোম্পানির ব্রাঞ্চ খুলবেন। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও কোম্পানির ব্রাঞ্চ খোলার পরিকল্পনা রয়েছে তাঁর। 

 

ইতিমধ্যেই ভিডিওটি কয়েক হাজার মানুষ দেখেছেন। দীপাবলিতে এমন দামি উপহারের ভিডিও দেখে হতবাক অধিকাংশ মানুষ। অনেকেই মজার মজার কমেন্টে ভরিয়ে দিয়েছেন পোস্টটি। একজন লিখেছেন, 'আমার কাছে মাইক্রোবায়োলজির ডিগ্রি আছে। এই কোম্পানির চাকরির সুযোগ পাওয়া যাবে কি? আমার কোনও গাড়ি চাই না, একটি টেলিস্কোপ চাই।' 

 

আরেকজন লিখেছেন, 'কোম্পানি যদি কোয়ালিটি বজায় রেখে ওষুধ প্রস্তুত করে, এবং লাভবান হয়, তখনই কর্মীদের বাংলো, ফ্ল্যাট, গাড়ি উপহার দেওয়া যায়। এটা খুব ভালো উদ্যোগ। কিন্তু নজর রাখতে হবে যাতে ওষুধের গুণমান বজায় থাকে।' আরেকজন সন্দেহ প্রকাশ করে লিখেছেন, 'গাড়ির ইএমআই কর্মীদের মাসিক বেতন থেকে কেটে নেওয়া হবে না তো? দেখা গেল, প্রশংসা কুড়ানোর জন্য ভিডিওটি তুলেছিলেন। কিন্তু মাসিক বেতন আর হাতে পাচ্ছেন না কর্মীরা।' 

 

তবে মজার কমেন্টের পাশাপাশি কোম্পানির প্রধান ভাটিয়ার প্রশংসায় অনেকেই পঞ্চমুখ হয়েছেন। অনেকেই লিখেছেন, উদার মনের মানুষ বলেই এমন দামি উপহার দিয়েছেন কর্মীদের। লাভের টাকা নিজের কাছেও রাখতে পারতেন। সবার মধ্যে ভাগ করে তিনি খুশির আবহ তৈরি করেছেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া