শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | উৎসবের আলোতে অন্ধকার নেমে আসতে পারে চোখে! কালীপুজোয় চোখের ক্ষতি এড়াতে কী কী সতর্কতা মেনে চলবেন?

নিজস্ব সংবাদদাতা | ২০ অক্টোবর ২০২৫ ১৫ : ২৭Soma Majumder

আলোর উৎসব দীপাবলি যতটা আনন্দের, ততটাই সামান্য অসাবধানতায় চোখের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। প্রতি বছরই বাজির ধোঁয়া, আগুনের ছিটে সহ নানা কারণে অনেকের চোখে আঘাত লাগার ঘটনা সামনে আসে। চক্ষু বিশেষজ্ঞদের মতে, বাজি ফাটানোর সময়ে সাবধানতা না মেনে চললে চোখে জ্বালা, চুলকানি, জ্বালাপোড়া, এমনকী অস্থায়ী দৃষ্টিহানি পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে কোন কোন নিয়ম মেনে চলা জরুরি, জেনে নিন-

* যাঁরা চশমা ব্যবহার করেন, তাঁরা দীপাবলিতে সেটি ব্যবহার করুন। এতে ধোঁয়া বা বাজির ছোট কণার হাত থেকে চোখ সুরক্ষা পাবে। 

* দীপাবলিতে কনট্যাক্ট লেন্স পরা এড়িয়ে চলাই ভাল কারণ ধোঁয়া বা গরম হাওয়ায় লেন্স চোখের ওপর ক্ষতি করতে পারে। এর বদলে সাধারণ সানগ্লাস বা সেফটি গগলস ব্যবহার করতে পারেন। 

আরও পড়ুনঃ দীপাবলিতে বৈদ্যুতিন আলো দিয়ে সাজিয়েছেন বাড়ি? কোন কোন সতর্কতা না মানলে উৎসবের দিনে বিপদে পড়বেন?

* আলোর বাজি হলেও নিরাপদ দূরত্বে রেখে ফাটাতে হবে। কোনওভাবে চোখে কোনও কণা ঢুকলে না চোখ কড়কড় করলে নিজে থেকে বার করতে যাবেন না।

* শিশুরা দীপাবলিতে সবচেয়ে বেশি উৎসাহী থাকে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা বড়দের দায়িত্ব। ছোটদের কখনওই একা বাজি ফাটাতে দেওয়া উচিত নয়। খোলা জায়গায়, প্রাপ্তবয়স্কদের উপস্থিতিতে বাজি জ্বালানোই সবচেয়ে নিরাপদ।

* বাজি ফাটানোর সময়ে কাছাকাছি জল রেখে দিন। চোখে কোনও রকম অস্বস্তি অনুভব হলেই জলের ঝাপটা দিতে থাকুন।

* যদি কোনওভাবে বাজির ছিটে চোখে লাগে, তাহলে চোখ ঘষবেন না, চাপ দেবেন না, কোনও ওষুধ নিজে থেকে দেবেন না। সবচেয়ে ভাল উপায় হল, চোখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়া।  এছাড়াও যত দ্রুত সম্ভব নিকটবর্তী চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

* দীপাবলির সময় বাতাসে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জেনের পরিমাণ বেড়ে যায়। তাই অনেক বিশেষজ্ঞ প্রিজারভেটিভ–ফ্রি আর্টিফিশিয়াল টিয়ার্স বা চোখের কৃত্রিম জল ব্যবহার করার পরামর্শ দেন। এটি চোখের শুষ্কতা ও জ্বালা কমায়। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ড্রপ ব্যবহার করা উচিত নয়।

* উৎসবের সময়েও টিভি, মোবাইল ও গেমিংয়ের ব্যবহার বেড়ে যায়। এতে চোখে অতিরিক্ত চাপ পড়ে। তাই ব্লু–লাইট ব্লকিং চশমা ব্যবহার ও চোখকে সময়মতো বিশ্রাম দেওয়াই শ্রেয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া