মঙ্গলবার ০৯ জুন ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দীপাবলির মরশুমে বৃদ্ধা ফেরিওয়ালার সমস্ত প্রদীপ কিনলেন পুলিশ কর্তা, সামাজিক মাধ্যম প্রশংসায় পঞ্চমুখ

আর্যা ঘটক | ২০ অক্টোবর ২০২৫ ১৫ : ২৩Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: উৎসবের মরশুম। ঠিক এমন সময়ে উত্তরপ্রদেশের এক পুলিশ কর্তার হৃদয়বিদারক কাজ সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নেটমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে হাথরাসের এক পুলিশ অফিসার সমস্ত মাটির প্রদীপ (দিয়া) কিনে নিচ্ছেন এক বৃদ্ধা ফেরিওয়ালার কাছ থেকে। তাঁর দোকানে সারাদিনে একজন ক্রেতাও আসেনি। এই সহজ অথচ তাৎপর্যপূর্ণ কাজের মধ্য দিয়ে উৎসবের আমেজে ওই পুলিশ অফিসারের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। 

 

ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশ পুলিশের স্টেশন ইন-চার্জ বিজয় গুপ্ত বৃদ্ধার কাছ থেকে সমস্ত মাটির প্রদীপ কিনছেন। বৃদ্ধা এত প্রদীপ বিক্রি করতে না পারায় কষ্ট পাচ্ছিলেন।

 

এই ভিডিওটি নেটমাধ্যমে অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এটি এক্স প্ল্যাটফর্মে @MeghUpdates নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, "এই ধনতেরাসে বৃদ্ধা মায়ের মাটির প্রদীপ কিনতে কেউই আসেনি। এই দেখে স্টেশন ইন-চার্জ বিজয় গুপ্ত তাঁর সমস্ত প্রদীপ কিনে নেন। বৃদ্ধা অত্যন্ত আনন্দিত। আসুন, আমরা এই উৎসবের মরশুমে স্থানীয় কারিগরদের সমর্থন করার এবং 'মেড-ইন-ইন্ডিয়া' পণ্য কেনার সংকল্প করি।"

 

ফুটেজে মুহূর্তটি ধরা পড়েছে যখন গুপ্ত তাঁর এক জুনিয়রকে সঙ্গে নিয়ে বৃদ্ধার দোকানে আসেন এবং তাঁর কাছ থেকে সমস্ত প্রদীপ কিনে নেন। বৃদ্ধা ফেরিওয়ালা জানান, পুলিশ আধিকারিকেরা আসার আগ পর্যন্ত সারাদিনে একজন ক্রেতাও তাঁর দোকানে আসেননি। আবেগে আপ্লুত হয়ে তিনি তাঁদের আশীর্বাদ করেন, "আমার আশীর্বাদ তোমাদের হৃদয়ে থাকুক। তোমরা দীর্ঘজীবী হও"। বৃদ্ধা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভিডিওর একদম শেষে, অফিসার তাঁকে ১০০০ টাকাও দেন।

আরও পড়ুন: কুড়ি টাকার সিঙাড়া খেতে খোয়া গেল দু হাজারের ঘড়ি! রেল হকারের কাণ্ড দেখে চোখ ছানাবড়া সকলের, শেষমেশ যা পরিণতি হল...

সম্প্রতি এই ক্লিপটি অনলাইনে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছে। নেটপাড়া ওই অফিসারের সহানুভূতি এবং সংবেদনশীলতার জন্য তাঁর ভূয়সী প্রশংসা করেছেন। পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে এক জন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "স্টেশন ইন-চার্জ বিজয় গুপ্তের এই কাজ সত্যিই খুব হৃদয়স্পর্শী। এই বিশ্বে যখন বেশিরভাগ মানুষই কেউ কাউকে দেখেনা, পাশ কাটিয়ে চলে যায়, সেখানে তাঁর এই সামান্য কাজ বৃদ্ধা ফেরিওয়ালার গোটা দিনকে আলোকিত করে তুলল। তাঁকে উৎসবমুখর করে তুলল। এই ধরনের সহমর্মিতা মানবজাতির প্রতি পুনরায় আস্থা ফিরিয়ে আনে।"

 

কমেন্ট সেকশনে আরেক জন লিখেছেন, "বিজয় গুপ্ত কী অসাধারণ কাজ করলেন! এই উৎসবের মরশুমে স্থানীয় কারিগরদের সমর্থন করা সত্যিই মানুষের জীবনে আলো নিয়ে আসে।" "চোখে জল এনে দিল। আমাদের উৎসবগুলো তো আসলে ভালোবাসা, সহানুভূতি আর বিনয়েরই রূপ " যোগ করেছেন তৃতীয় এক ব্যবহারকারী। চতুর্থ এক জন লিখেছেন, "আপনার জন্য গর্বিত স্যার।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া