সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ২০ অক্টোবর ২০২৫ ১৩ : ৫২Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ডোনাল্ড ট্রাম্প আছেন নিজের মর্জিতে। তিনি এখন চাইছেন ইউক্রেনের বিতর্কিত ডনবাস অঞ্চলটি রাশিয়া এবং ইউক্রেন নিজেদের মধ্যে ভাগ করে নিক। তিনি দাবি করেন যে আটটি যুদ্ধ থামিয়েছেন। তবুও কেন তাঁকে শান্তিতে নোবেল দেওয়া হবে না এটা নিয়ে তাঁর আফশোস।
এটা ঘটনা, আপাতত যুদ্ধ থামাতে আর কোনও উপায় ট্রাম্প দেখতে পাচ্ছেন না। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট এ কথাই জানান। ট্রাম্পের বক্তব্যের পরেই রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে যে কোনও ধরনের শান্তিচুক্তির জন্য আগে দ্বন্দ্বের মূল কারণগুলি নিয়ে আলোচনা করা দরকার। তবেই মৌলিক এবং দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করা যাবে।
প্রসঙ্গত, আগামী নভেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন ট্রাম্প। তার আগে পূর্ব ইউরোপের যুদ্ধ নিয়ে কি কিছুটা সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট? রবিবার এয়ার ফোর্স১ বিমানে ট্রাম্পকে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানেই তিনি ডনবাস অঞ্চলটি ভাগ করে নেওয়ার কথা বলেছেন। তাঁর কথায়, ‘অঞ্চলটি এখন যেমন আছে, তেমন ভাবে ভাগ করে দেওয়া হোক। এখন তো ভাগ হয়েই আছে। যেমন আছে, তেমন ভাবেই ছেড়ে দিক ওরা।’ আপাতত যুদ্ধ থামানোর স্বার্থে ডনবাস নিয়ে এই ধরনের সমঝোতা চাইছেন, এটা জানিয়েছেন ট্রাম্প। পরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। তাঁর কথায়, ‘পরে আলোচনার মাধ্যমে এ নিয়ে ওরা সমঝোতা করে নিতে পারে। কিন্তু এখন আপাতত যুদ্ধ বন্ধ করুক।’ রাশিয়া এবং ইউক্রেনের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘বাড়ি যাও। লড়াই বন্ধ করো। মানুষ মারা বন্ধ করো।’
এটা ঘটনা, ডনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত ডনবাস ভৌগোলিক দিক থেকে ইউক্রেনের অংশ হলেও দীর্ঘ দিন ধরে এর উপরে নজর রয়েছে পুতিনের। এটি ইউক্রেনের জনপ্রিয় শিল্প–শক্তি কেন্দ্র। ২০১৪ সাল থেকে এই অঞ্চলে আধিপত্য খাটানোর চেষ্টা চালাচ্ছে রাশিয়া। ২০২২ সালে পুতিনের বাহিনী যখন ইউক্রেন আক্রমণ করেছিল, এই ডনবাস অঞ্চলের অধিকাংশই দখল করে নেয়। এখনও ডনবাসের অধিকাংশ রাশিয়ার দখলে রয়েছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী যদি এখনকার অবস্থানেই ডনবাসকে ভাগ করে দেওয়া হয়, তবে অধিকাংশ থাকবে রাশিয়ার ভাগে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আদৌ তা মেনে নেবেন কি না, তা নিয়ে প্রশ্ন থাকছেই।
দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকে তিনি দাবি করেছিলেন, ক্ষমতায় এলে অনায়াসে এই যুদ্ধ থামিয়ে দেবেন। কিন্তু দফায় দফায় পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনা হলেও যুদ্ধ থামেনি। এখনও যুদ্ধ নিয়ে দুই দেশের সমঝোতা হয়নি। কখনও ট্রাম্প মেজাজ হারিয়েছেন। কখনও ধৈর্য ধরে বোঝানোর চেষ্টা করেছেন। আর তাই নভেম্বরে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প–পুতিনের বৈঠকের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। দেখা যাক সমাধানসূত্র বেরোয় কিনা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?