শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২০ অক্টোবর ২০২৫ ১৩ : ২২Soma Majumder
আজ আলোর উৎসব দীপাবলি। বাঙালির কালীপুজো। ঘর-বাড়ি সেজে ওঠে আলোয় আলোয়। আজকাল বাড়ি সাজানোর জন্য প্রদীপের জায়গা নিয়েছে হরেক রকম বৈদ্যুতিন আলো। দীপাবলির কয়েকদিন আগে থেকেই আলোর দোকানগুলিতে ভিড় চোখে পড়ে। কিন্তু বিদ্যুতের বাতি লাগানোর সময়ে বেশ কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। নচেৎ উৎসবের দিনে ঘটে যেতে পারে বড় বিপদ। কী কী সাবধানতা মেনে চলবেন? জেনে নিন।
*সাধারণত দীপাবলি মিটে গেলে যে লাইটগুলি আমরা রেখে দিই তা আর বছরভর খুলে দেখা হয় না। তাই সেই পুরনো ইলেকট্রিক তার ঠিক আছে কিনা দেখে নিন। মাঝখান থেকে তার ছিঁড়ে গেলে লাইট লাগাতে গিয়ে বিপদে পড়তে পারেন।
*দোকান থেকে আলো কিনে আনার সময়েও প্রতিটি বাল্ব জ্বলছে কিনা। যাচাই করে নিন। নাহলে দীপাবলিতে আলো লাগাতে গিয়ে মুশকিলে পড়বেন।
*লাইট লাগানোর জায়গায় আর্থিং ঠিক আছে কিনা দেখে নেওয়া জরুরি। প্রতিটি ক্ষেত্রে দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে পরীক্ষা করিয়ে তবেই তা ব্যবহার করা উচিত। না হলে সমস্যায় পড়তে পারেন।

*বারান্দার লোহার গ্রিলে কিংবা জানলায় লাইট ঝোলানোর আগে ইলেকট্রিক তারের কোনও অংশ যেন ছেঁড়া না থাকে তা খুঁটিয়ে দেখুন। কারণ দেখতে যতই সুন্দর হোক সামান্য তার ছেঁড়া কিংবা খোলা থাকলে শর্ট সার্কিট হওয়ার ঝুঁকি থাকে। আবার ঝড়-বৃষ্টি হলে বারান্দায় ঝোলানো আলো না লাগানোই ভাল।ইলেকট্রিক তারের কোনও অংশ যেন ছেঁড়া না থাকে বা বারান্দার রেলিং ভেজা না থাকে সেদিকেও নজর রাখুন।
*একই প্লাগে অনেকগুলো লাইটের কানেকশন দিলে শর্ট সার্কিট হওয়ার আশঙ্কা থাকে। তাই প্রতিটি লাইটের জন্য আলাদা আলাদা কানেককশন ব্যবহার করুন। প্রয়োজনে এক্সটেনশন ব্যবহার করতে পারেন।
*ভিজে হাতে কখনই প্লাগে হাতে দেবেন না। বাড়ির ছোটরা যাতে ইলেকট্রিক লাইটের কাছে যেতে না পারে এবং প্লাগে হাত না দেয় সেদিকে খেয়াল রাখুন।
*বারান্দা, লন, পার্কের মতো অংশের জন্য সৌর-বিদ্যুতে চালিত আলো ব্যবহার করতে পারেন। এতে যেমন বাঁচবে খরচ, পরিবেশ, তেমনই আলো জ্বালানো বা নেভানোর ঝক্কিও থাকবে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?