শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২০ অক্টোবর ২০২৫ ১২ : ৫১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: দীপাবলিতে প্রতি বছরের মতো এবারও ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী। এবার নৌবাহিনীর সঙ্গে দিন কাটালেন। গোয়া ও কারওয়ার উপকূলে আইএনএস বিক্রান্ত-এ রবিবার রাত্রিযাপন করেছিলেন প্রধানমন্ত্রী। সোমবার সেখান থেকেই দেশবাসীর উদ্দেশে বার্তা দেন নরেন্দ্র মোদি।
আইএনএস বিক্রান্ত-এ দাঁড়িয়ে নৌসেনার সাহস ও শৃঙ্খলার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। টেনে আনের অপরেশন সিঁদুরের সময়ে আইএনএস বিক্রান্ত-এর আবদানের কথা। মোদি বলেন, "আইএনএস বিক্রান্ত ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতা প্রতিফলিত করে। অপারেশন সিঁদুরের সময় এর নামই পাকিস্তানের ঘুম হারাম (উড়িয়ে দিয়েছে) করে দিয়েছে।"
প্রধানমন্ত্রীর কথায়, আইএনএস বিক্রান্ত কেবল একটি যুদ্ধজাহাজ নয়, বরং একবিংশ শতাব্দীর ভারতের কঠোর পরিশ্রম, প্রতিভা, প্রভাব এবং প্রতিশ্রুতির সাক্ষ্য। জোর দিয়ে মোদি বলেছেন, "আইএনএস বিক্রান্ত এমন একটি নাম যা যুদ্ধ শুরু হওয়ার আগেই শত্রুর সাহস ভেঙে দেয়। এটিই আইএনএস বিক্রান্তের শক্তি।"
চলতি বছর ২২শে এপ্রিল পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর, নৌবাহিনী আরব সাগরে উচ্চ সতর্কতা জারি করেছিল। যার ফলে পাকিস্তান সম্ভাব্য নৌ হামলার আশঙ্কায় সতর্কতা জারি করে। এই মোতায়েনের কেন্দ্রবিন্দুতে ছিল আইএনএস বিক্রান্ত। সঙ্গে ছিল ছিল ৮ থেকে ১০টি যুদ্ধজাহাজও। এই মোতায়েনটি নিয়মিত শান্তিকালীন মহড়ার বাইরে ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম রিয়েল-টাইম অপারেশনাল মুভমেন্টগুলির মধ্যে একটি।
যুদ্ধজাহাজে রাত কাটানোর অভিজ্ঞতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, "আমি এই মুহূর্তে বেঁচে থাকার গুরুত্ব শিখেছি। আপনাদের নিষ্ঠা এত গভীর যে, আমি তার সামান্যই অনুভব করতে পেরেছি। কিন্তু বুঝতে পেরেছি, প্রতিদিন এইভাবে দায়িত্ব পালন করা কতটা কঠিন।"
'INS विक्रांत के नाम से ही पूरे पाकिस्तान की नींद उड़ गई थी', PM मोदी ने बीच समंदर नौसेना के साथ मनाई दिवाली
— AajTak (@aajtak) October 20, 2025
प्रधानमंत्री नरेंद्र मोदी ने आईएनएस विक्रांत पर नौसेना जवानों के साथ दिवाली मनाई, रात बिताने का अनुभव साझा किया और कर्मियों के समर्पण की सराहना करते हुए इसे विशेष बताया.… pic.twitter.com/pu23qQIFR5
প্রধানমন্ত্রী মোদি আরও বলেন যে, রাতে গভীর সমুদ্র এবং ভোরের সূর্যোদয় দেখা তাঁর দীপাবলিকে বিশেষ করে তুলেছে। তাঁর কথায়, "একদিকে সীমাহীন আকাশ, অন্যদিকে অন্তহীন সাগর - তার মাঝে দাঁড়িয়ে আমাদের শক্তির প্রতীক আইএনএস বিক্রান্ত, অসীম শক্তির প্রতীক। সমুদ্রের জলে সূর্যের রশ্মির ঝলক সাহসী সৈন্যদের দ্বারা প্রজ্জ্বলিত দীপাবলির প্রদীপের মতো।"
প্রধানমন্ত্রী আরও বলেন, নৌবাহিনীর কর্মীদের দেশাত্মবোধক গান গাইতে এবং অপারেশন সিঁদুরকে চিত্রিত করতে দেখে, "যুদ্ধক্ষেত্রে একজন সৈনিকের অনুভূতি আসলে কোন শব্দেই ধরা পড়ে না।"
মোদি স্মরণ করেন যে, যখন যুদ্ধজাহাজটি জাতির কাছে হস্তান্তর করা হচ্ছিল, তখন নৌবাহিনী ঔপনিবেশিক ঐতিহ্যের একটি প্রধান প্রতীক ত্যাগ করে এবং ছত্রপতি শিবাজি মহারাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি নতুন পতাকা গ্রহণ করে। প্রধানমন্ত্রী আইএনএস বিক্রান্তকে আত্মনির্ভর ভারতের একটি শক্তিশালী প্রতীক এবং 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের সাফল্য হিসাবে বর্ণনা করেছেন।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার জন্য স্বনির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, ""সমুদ্রের মধ্য দিয়ে দেশীয় বিক্রান্ত ভারতের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা প্রতিফলিত করে।"
তিনি উল্লেখ করেন যে, গত এক দশক ধরে, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা স্বদেশীকরণের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে, যেখানে গত ১১ বছরে উৎপাদন তিনগুণেরও বেশি বেড়েছে, প্রায় প্রতি ৪০ দিনে একটি নতুন যুদ্ধজাহাজ বা সাবমেরিন নৌবাহিনীতে যোগদান হচ্ছে।
প্রধানমন্ত্রী মোদি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের বিশ্বব্যাপী চাহিদার কথাও তুলে ধরেন এবং আত্মবিশ্বাস প্রকাশ করেন যে- ভারত শীঘ্রই বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা রপ্তানিকারকদের মধ্যে স্থান পাবে। এই রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তিনি স্টার্টআপ এবং দেশীয় প্রতিরক্ষা ইউনিটগুলিকে কৃতিত্ব দেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?