শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মহাগঠবন্ধনে মহা-সংকট! অধরা রফাসূত্র, ১৪৩ আসেন প্রার্থী ঘোষণা করল আরজেডি, 'একলা চলো' নীতি আপের

রজিত দাস | ২০ অক্টোবর ২০২৫ ১২ : ১৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: আসন রফা চূড়ান্ত হয়নি। ফলে আগেই ৪৮ জন প্রার্থীর নাম-সহ প্রথম তালিকা ঘোষণা করেছিল কংগ্রেস। সোমবার রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এর জন্য তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ১৪৩টি আসনে প্রার্থী দিয়েছে লালু-তেজস্বীর দল। দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হল।

আরজেডি নেতা তেজস্বী যাদব বৈশালী জেলার রাঘোপুর বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মাধেপুরা থেকে চন্দ্র শেহখর, মোকামা থেকে বীণা দেবী (সুরভনের স্ত্রী) এবং ঝাঝা থেকে উদয় নারায়ণ চৌধুরী হ্যারিকেন প্রতীকে লড়াই করছেন।

মহাগঠবন্ধনের মধ্যে চলমান বিরোধের কারণে, আরজেডি এতদিন তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তবে, আনুষ্ঠানিক তালিকা প্রকাশের আগেও, দলটি তাদের সমস্ত প্রার্থীদের হ্যারিকেন প্রতীক বরাদ্দ করেছিল। ২০২০ সালের বিধানসভা নির্বাচনের তুলনায়, এবার আরজেডি একটি কম আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ২০২০ সালে ১৪৪টি আসনের প্রার্থী দিয়েছিল আরজেডি। 

আরজেডির পাশাপাশি সোমবার চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করল আপ। এই দফায় আরও ১২ জনের নাম প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৩২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। 

চতুর্থ তালিকায় যে নাম প্রকাশ করা হয়েছে তার মধ্যে মধুবন আসনে লড়বেন কুমার কুণাল। সুপল থেকে লড়ছেন ব্রিজ ভূষণ (নবীন) এবং গয়া শহর আসন থেকে অনিল কুমার। এর আগে ১৮ অক্টবর তৃতীয় তালিকা প্রকাশ করে আপ। সেখানে ৫০ প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আপ জানিয়েছে, এবারের নির্বাচনে বিহারে ২৪৩টি আসনেই প্রার্থী দেবে তারা। জোটের ছত্রছায়া থেকে বেরিয়ে বিহারে কেজরি মডেলকে হাতিয়ার করেই নির্বাচন লড়া হবে বলে ঘোষণা করেছে আপ।

মহাগটবন্ধনে আসন রফা চূড়ান্ত হয়নি এখনও। এর মাঝেই একেরপর এক প্রার্থী ঘোষণা শুরু করেছে বিভিন্ন দল। নিজেদের মত প্রার্থী দেওয়া শুরু করেছে কংগ্রেস এবং জেএমএম। আসনরফা চূড়ান্ত না-হওয়ায় একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে জেএমএম।

আগামী ৬ এবং ১১ নভেম্বর বিহারে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। ফলাফল বের হবে ১৪ নভেম্বর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া