মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ২০ অক্টোবর ২০২৫ ১১ : ০২Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: বিধাননগর পৌর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও বর্তমানে বিধাননগর আইএনটিটিইউসির সভাপতি নির্মল দত্তের ওপর গুলির চেষ্টায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সোমবার সকাল সাতটা নাগাদ নিজের ওয়ার্ড অফিসে পৌঁছে তালা খুলতে গিয়েই প্রাণঘাতী হামলার মুখে পড়েন তিনি। অভিযোগ, মুখে মাস্ক পড়া এক দুষ্কৃতী পিছন দিক থেকে এসে হঠাৎই গুলি চালানোর চেষ্টা করে তাঁকে।
মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বুঝে ফেলেন নির্মলবাবু। তিনি দুষ্কৃতীর হাতে ধরা বন্দুকটি চেপে ধরেন। শুরু হয় তীব্র ধস্তাধস্তি। সেই সময় অভিযুক্ত যুবক বন্দুকের বাট দিয়ে নির্মলবাবুর মাথায় জোরে আঘাত করে বলে জানা গেছে। রক্তাক্ত অবস্থায় সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চিৎকার শুনে আশপাশের স্থানীয়রা ছুটে আসতেই দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়দের তৎপরতায় দ্রুতই বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় নির্মল দত্তকে। প্রাথমিক চিকিৎসার পর তিনি আপাতত স্থিতিশীল। তবে মাথায় চোট লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর।
আরও পড়ুন: বিয়ের পরেই হাসিখুশি তরুণীর ভয়ঙ্কর পরিণতি! পণের লোভে স্বামী, ননদের কীর্তি জানলে আঁতকে উঠবেন
ঘটনার খবর পেয়ে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকা জুড়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তের গতিবিধি ও পরিচয় শনাক্তের জন্য। কেন এই হামলা, রাজনৈতিক নাকি ব্যক্তিগত কারণে— তা খতিয়ে দেখছে পুলিশ।
দিনদুপুরে এমন হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে বিধাননগর জুড়ে। স্থানীয়দের দাবি, এলাকায় বাড়ানো হোক নিরাপত্তা। অন্যদিকে, এই ঘটনায় তৃণমূলের স্থানীয় নেতৃত্বও ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন। প্রশ্ন উঠছে— রাজনৈতিক প্রতিহিংসা, নাকি অন্য কোনও রহস্য লুকিয়ে আছে এই গুলি করার চেষ্টার পেছনে?
স্থানীয়দের দাবি, এলাকায় আরও নজরদারি বাড়ানো উচিত পুলিশের। সম্প্রতি গোপন সূত্রে খবরের ভিত্তিতে অন্য রাজ্য থেকে পালিয়ে আসা দুষ্কৃতীদের ধরতে বিধাননগরে অভিযান চালায় কলকাতা পুলিশ।
সেইসময় বিধাননগরের একাধিক জায়গায় পালিয়ে আসা ভিন রাজ্যের চার দুষ্কৃতীকে ধরতে গিয়ে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গোটা এলাকায়। কলকাতা পুলিশের তৎপরতায় ধরা পড়ে তিন অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছিল, গোপন সূত্রে খবর আসে গুজরাটের এক অপরাধচক্রের চার সদস্য কলকাতায় আত্মগোপন করে আছে। সেই খবরের সূত্র ধরে অভিযান শুরু করেছিল কলকাতা পুলিশের একটি বিশেষ দল। বিধাননগরের একটি পাঁচ তারা হোটেলের কাছ থেকে প্রথমে দু'জন সন্দেহভাজনকে আটক করা হয়। কিন্তু বাকি দু'জন পালিয়ে যায়। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয় সঙ্গে সঙ্গেই।
অভিযান চলাকালীন জানা যায়, এক অভিযুক্ত পূর্বাচল আবাসনের ক্লাস্টার ফোর-এর ছাদের কার্নিসে লুকিয়ে রয়েছে। পুলিশ সেখানে পৌঁছলে সুযোগ বুঝে সে পালানোর চেষ্টা করে। এরপর সে দৌড়ে একটি সরকারি আবাসনে ঢুকে পড়ে। কিন্তু সেখানে নিরাপত্তারক্ষীরা তার গতিবিধি টের পেয়ে ধাওয়া করে। অবশেষে বেঙ্গল টেনিস অ্যাকাডেমির কাছে তাকে পাকড়াও করে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?