শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২০ অক্টোবর ২০২৫ ১১ : ০০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এয়ার ফোর্স ওয়ান বিমান বর্তমানে যেখানে রাখা হচ্ছে, তার কাছাকাছি সন্দেহজনক এক স্থানের দেখা মিলেছে। কাঠামোটিকে ‘স্নাইপার নেস্ট’ বলা হচ্ছে। স্নাইপার রাইফেল দিয়ে দূর থেকে লক্ষ্যবস্তুতে যারা নিশানা করেন, তারা সাধারণত এই ধরনের কাঠামো ব্যবহার করে থাকেন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।
গত বৃহস্পতিবার ওই স্থানটির আবিষ্কার হয়। সেখানে একটি গাছের ওপর কাঠামোটির সন্ধান মেলে। যেখান থেকে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর বিমানে ওঠা-নামা করেন সেই জায়গার কাছেই এই স্নাইপার নেস্টের সন্ধান পাওয়া গিয়েছে। ইতিমধ্যে ফ্লরিডা বিমানবন্দরের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।
BREAKING: Sniper’s Nest Found Near Trump’s Landing Zone
— Andrew Hart (@realahart) October 19, 2025
Hidden high in a tree with a 300‑yard view of Air Force One’s stairway, the platform was discovered just before Trump’s arrival at Mar‑a‑Lago.
FBI airlifted forensics crews in and is scanning phone data now. pic.twitter.com/KGxCJpw3Ki
রবিবার নিরাপত্তার কারণে ট্রাম্পকে তুলনামূলক ছোট সিঁড়ি দিয়ে বিমানে উঠতে হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে।
আমেরিকার সংবাদমাধ্যম ফক্স নিউজ প্রথমে জানায়, ফ্লরিডা বিমানবন্দর থেকে ২০০ গজ দূরে একটি গাছের ওপর সন্দেহজনক কাঠামো খুঁজে পেয়েছেন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা। গাছের ডালে কিছু পাইপ জড়িয়ে কাঠামোটি তৈরি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে খবর, সেখানে কোনও গুলি বা বিস্ফোরক বস্তু পাওয়া যায়নি।
তবে এখনও বিষয়টি নিশ্চিত নয় যে, এটি স্নাইপার বন্দুকধারীর কোনও স্থান, নাকি গাছের মধ্যে কোনও পুরনো বা অব্যবহৃত বস্তু। তবে কিছু সূত্র জানিয়েছে, এই অঞ্চলটি শিকারীরা ব্যবহার করতে পারে। বিশেষ করে যারা আক্রমণাত্মক সবুজ ইগুয়ানার শিকার করেন।
এফবিআই পরিচালক ক্যাশ পটেল ফক্স নিউজকে বলেছেন, "প্রেসিডেন্টের ওয়েস্ট পাম বিচে ফেরার আগে একটি উঁচু জায়গায় এই স্থানের আবিষ্কার হয়, যা এয়ার ফোর্স ওয়ান ল্যান্ডিং জোনের কাছে ছিল। যদিও সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টির তদন্ত করছে এফবিআই।"
এয়ার ফোর্স ওয়ান সাধারণত ওই অংশে রাখা হয় না, তবে সাম্প্রতিক নির্মাণকাজের কারণে বিমানটি এখন সেই অঞ্চলে রাখা হচ্ছে। সেখানে সাধারণত ব্যক্তিগত বিমান পার্ক করা হয়।
ট্রাম্পের উপর দু'বার হত্যা প্রচেষ্টা
এর আগে দু'বার ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়েছিল। ২০২৪ সালের জুলাই মাসে, পেনসিলভানিয়ার বাটলারে একটি প্রচার সমাবেশের সময় ট্রাম্প স্নাইপারের আক্রমণ থেকে বেঁচে যান। তাঁর সিক্রেট সার্ভিস এজেন্টরা সন্দেহভাজনকে ধরার আগেই মঞ্চে ট্রাম্পকে নিশানা করে গুলি চালানো হয়। এর দু'মাস পরে, সেই বছর ১৫ সেপ্টেম্বর, ৫৯ বছর বয়সী রায়ান ওয়েসলি রাউথকে ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ কোর্সের কাছে একজন স্নাইপারের অবস্থান থেকে আরেকটি হত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন- বন্ধুত্বের মুখোশ ঝেড়ে ফের স্বমহিমায় ট্রাম্প! ভারতের উপর আবারও 'ব্যাপক' শুল্ক আরোপের হুঁশিয়ারি
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?