শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২০ অক্টোবর ২০২৫ ১০ : ২০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: উৎসব মানে আনন্দ ভাগ করে নেওয়ার পালা। সমাজে সকলে যাতে ভাল থাকেন সেই লক্ষ্যেই উদযাপন। দীপালবলিতে তেমনই এক হৃদয়দ্রাহী ভিডিও বাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশের পুলিশ কর্মী এবং বেশ কয়েকজন অফিসার ফুটপাতে বসা এক প্রদীপ বিক্রেতা বৃদ্ধার থেকে সব পণ্য কিনে নিচ্ছেন। পুলিশ কর্মীদের এই উদ্যোগে আলোর উৎসবের আবহে হাজার ওয়াটের দ্যূতি ঝলকাচ্ছে ওই বৃদ্ধা বিক্রেতার চোখে-মুখে।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। @MeghUpdates সোশ্যাল মিডিয়া এক্স-এ ওঅ আবেগঘন ভিডিওটি শেয়ার করেছে। পোস্টের ক্যাপসনে লেখা আছে, "এই ধনতেরাসে, মায়ের মাটির প্রদীপগুলি কোনও ক্রেতা কেনেননি। সেটা দেখে, স্টেশন ইনচার্জ বিজয় গুপ্ত তাঁর সমস্ত প্রদীপ কিনেছেন এবং। এতে কেবল তাঁর বৃদ্ধার দোকানই নয়, তাঁর হৃদয়কেও আলোকিত করেছেন। হাপুর, উত্তর প্রদেশ। আসুন এই উৎসবের মরসুমে শপথ নিই - আমাদের স্থানীয় কারিগরদের সমর্থন করার এবং ভারতে তৈরি পণ্য কেনার।"
অর্থাৎ এই এক্স পোস্টে রয়েছে দেশীয় পণ্য কেনার বার্তাও।
This Dhanteras, Amma’s clay lamps found no buyers. Seeing this, Station In-charge Vijay Gupta bought all her diyas and brightened not just her stall, but her heart too.
— Megh Updates ????™ (@MeghUpdates) October 18, 2025
????Hapur, Uttar Pradesh
Let’s take a vow this festive season — to support our local artisans and buy… pic.twitter.com/vyFke1iDph
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, দু'জন পুলিশ কর্মী একজন বয়স্ক মহিলা বিক্রেতার কাছ থেকে সমস্ত প্রদীপ কিনে নিচ্ছেন। বৃদ্ধাকে বলতে শোনা যাচ্ছে যে, সারাদিন কোনও গ্রাহক ক্রেতা আসেননি, কিন্তু এই পুলিশ অফিসাররা এসে সমস্ত প্রদীপ কিনে ফেলেছেন। আবেগেঘন হয়ে বৃদ্ধা পুলিশ অফিসারকে বলেন, "আমার আশীর্বাদ আপনার হৃদয়ে থাকুক। আপনি দীর্ঘজীবী হোন।" তাঁদের আন্তরিকভাবে আশীর্বাদ করেন। ভিডিওর শেষে পুলিশ অফিসার তাকে ১০০০ টাকা দেন।
সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অফিসারের দয়ার প্রশংসা করেন। একজন ব্যবহারকারী এটিকে পুলিশের হৃদয়গ্রাহী আচরণ বলে অভিহিত করেন এবং লিখেছেন, "এটি স্টেশন ইনচার্জ বিজয় গুপ্তের হৃদয়গ্রাহী আচরণ। এমন একটি পৃথিবীতে যেখানে বেশিরভাগ মানুষ লক্ষ্য না করেই ছুটে চলে যায়, তাঁর সহজ দয়ার কাজ একজন বয়স্ক মহিলার দিনকে আলোকিত করল এবং এই কাজ ধনতেরাসের আসল চেতনাকে সুন্দরভাবে ধারণ করে। এই ধরণের করুণা মানবতার প্রতি বিশ্বাস ফিরিয়ে দেয়।"
আরেকজন ব্যবহারকারী লিখেছেন, "বিজয় গুপ্তার হৃদয়স্পর্শী আচরণ! স্থানীয় কারিগরদের সমর্থন করা এই উৎসবের মরশুমে সত্যিই জীবনকে আলোকিত করে।" অন্য একজন ব্যবহারকারী যোগ করেছেন।লিখেছেন, "সত্যিই আমার চোখে জল চলে এল। আমাদের উৎসবের মূল কথা হলো ভালোবাসা, করুণা এবং নম্রতা। একে অপরের পাশে থাকা।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?