শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | অবতরণের সময় হংকং বিমানবন্দরে বীভৎস দুর্ঘটনা, রানওয়েতে পিছলে সমুদ্রে পড়ল বিমান! মৃত দুই

রজিত দাস | ২০ অক্টোবর ২০২৫ ০৯ : ৩৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে বীভৎস দুর্ঘটনা। অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে সোজা সমুদ্রে গিয়ে পড়ল এমিরেটস এয়ারলাইন্সের একটি পণ্যবাহী বিমান! এই দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। দুর্ঘটনার আগে বিমানটি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতেও জোরে ধাক্কা মারে বলে খবর। 

দুর্ঘটনার পর তোলা ছবিতে দেখা গিয়েছে, এয়ারএসিটি লিভারি-সহ একটি বোয়িং ৭৪৭ কার্গো বিমান বিমানবন্দরের পাঁচিল ভেদ করে আংশিকভাবে জলে ডুবে রয়েছে। একটি এস্কেপ স্লাইড স্থাপন করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানের নাক ও লেজের অংশ পৃথক করা হয়েছে।

হংকং কত্রৃপক্ষের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানে থাকা চার ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, রানওয়ের কাছে একটি গ্রাউন্ড ভেহিকেলের ভিতরে থাকা দু'জন মারা গিয়েছেন। পুলিশ অবশ্য কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

হংকং আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে যে, বিশ্বের ব্যস্ততম কার্গো বিমানবন্দরের উত্তর রানওয়েটি ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছে, দক্ষিণ এবং কেন্দ্রীয় রানওয়েগুলি চলাচল অব্যাহত রয়েছে।

আরও পড়ুন-  আকাশে আতঙ্ক! মাঝ আকাশ থেকে ১০,০০০ ফুট নিচে পড়ে গেল বিমান! ককপিটের কাচ ফেটে আহত পাইলট

সোমবার ভোর সাড়ে তিনটের সময়ে দুবাই থেকে আসা এই পণ্যবাহী বিমানটির অবতরণের কথা ছিল। বিমানে পাইলট-সহ মোট চার জন ক্রু সদস্য ছিলেন। 
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণের সময় আবহাওয়া বেশ খারাপ ছিল। সেই কারণেই পাইলট বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বিমানটি পিছলে গিয়ে গাড়িতে ধাক্কা মেরে সমুদ্রে পড়ে যায়। 

এমিরেট্‌স জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ইকে ৯৭৮৮ বিমানটিতে কোনও পণ্য ছিল না। এটি বোয়িং ৭৪৭ মডেলের পুরনো বিমান, প্রায় ৩২ বছর আগে তৈরি। আগে যাত্রীবাহী বিমান হিসেবে ব্যবহৃত হলেও, সম্প্রতি এটি পণ্য পরিবহণের কাজে নেওয়া হয়েছিল।

হংকংয়ের বেসামরিক বিমান চলাচল বিভাগ জানিয়েছে যে তারা শহরের বিমান দুর্ঘটনা তদন্ত কর্তৃপক্ষকে ঘটনাটি জানিয়েছে এবং তদন্তে সহায়তা করবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া