শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বন্ধুত্বের মুখোশ ঝেড়ে ফের স্বমহিমায় ট্রাম্প! ভারতের উপর আবারও 'ব্যাপক' শুল্ক আরোপের হুঁশিয়ারি

রজিত দাস | ২০ অক্টোবর ২০২৫ ০৮ : ৩৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতকে "ব্যাপক" শুল্কের সম্মুখীন হতে হবে, ফের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর ব্যক্তিগতভাবে কথা হয়েছে। তখনই মোদি ব্যক্তিগতভাবে তাঁকে আশ্বস্ত করেছেন যে, নয়াদিল্লি এই ধরনের আমদানি বন্ধ করবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, "আমি ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে- ভারত রাশিয়ান হর সঙ্গে আর তেল বাণিজ্য করবে না। কিন্তু তারা যদি তেল কিনতে থাকে, তাহলে ব্যাপক শুল্ক বসানো হবে।" অর্থাৎ ট্রাম্প গত সপ্তাহে যা বলেছিলেন তারই পুনরাবৃত্তি করলেন।

যদিও ভারত গত সপ্তাহেই ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দেয় যে, রাশিয়ান তেল আমদানি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কোনও কথা হয়নি। বৃহস্পতিবার এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে- তিনি আগের দিন ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদির মধ্যে "কোনও কথোপকথনের বিষয়ে অবগত নন।"

মুখপাত্র এও বলেন যে, "মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সম্পর্ক গভীর করার বিষয়ে ধারাবাহিক আলোচনা চলছে।" তবে ভারত তার আমদানি কৌশল পরিবর্তন করার পরিকল্পনা করছে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু না বলেননি। তেমনই নিশ্চিত করেননি যে, নতুন দিল্লি রাশিয়ার তেল ক্রয় বন্ধ করতে রাজি হয়েছে কিনা।

ভারতের উপর মার্কিন শুল্ক
ভারতের উপর ইতিমধ্যেই ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে ভারত তাদের পণ্যের উপর বেশি শুল্ক চাপায় বলে ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। বাদবাকি ২৫ শতাংশ চাপানো হয়েছে রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি হিসেবে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট মনে করেন, ভারত পুতিনের দেশ থেকে তেল কেনা বন্ধ না করলে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধ করা সম্ভব নয়। এই তেলের টাকাতেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। তার ফলে রোজ মানুষের মৃত্যু হচ্ছে।

যদিও ট্রাম্পের এই দাবি উড়িয়ে দিয়েছে ভারত। নয়াদিল্লি আগেই জানিয়েছে যে, ভারত কোনও যুদ্ধ সমর্থন করে না। শুধু রাশিয়ার তেলের দাম কম বলেই, সেখান থেকে কেনা হচ্ছে। এর পিছনে আর কোনও উদ্দেশ্য নেই। ভারতের পক্ষ থেকে এও অভিযোগ যে, শুধু ভারতই নয়- আমেরিকা ও ইউরোপের বহু দেসেরই রাশিয়ার সঙ্গে বাণিজ্য চলে। যদিও সেই কথায় কান দেয়নি ওয়াশিংটন। বরং বারবার তাদের পক্ষ থেকে ভারতকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাড়তি শুল্ক চাপানোর। 

গাজা শান্তি চুক্তি নিয়ে ট্রাম্পের প্রশংসা করেছিলেন মোদি। সেই মতো ট্রাম্পও তাঁর 'বন্ধু'র নাম নিতে ভোলেননি। কিন্তু ফের ছন্দপতন। ভারতকে শুল্ল হুমকি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আরও পড়ুন- লেহ-এ  রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে তদন্তে স্থানীয় প্রতিনিধি দাবি লাদাখের নাগরিক সমাজের


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া