শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ১৯ অক্টোবর ২০২৫ ২১ : ০৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: রাজনীতি এবং আবেগের এক নাটকীয় মেলবন্ধন দেখা গেল পাটনায়। বিহারে বিধানসভা নির্বাচনের টিকিট পাওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটালেন আরজেডি নেতা। রবিবার আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের বাসভবনের সামনে কেঁদে ভাসিয়ে দিলেন তিনি।
মধুবন বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী ও আরজেডির সিনিয়র নেতা মদন শাহ আসন্ন বিধানসভা ভোটের টিকিট না পেয়ে প্রকাশ্যে ভেঙে পড়েন। চোখে জল, গলায় কান্না, রাস্তায় লুটিয়ে পড়া — লালু প্রসাদের বাড়ির সামনে মদন শাহের এমন দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
তিনি ক্ষোভে নিজের কুর্তা ছিঁড়ে ফেলেন, রাস্তায় শুয়ে জোরে জোরে কাঁদতে শুরু করেন। ঘটনাস্থলে মুহূর্তে ভিড় জমে যায়, তৈরি হয় বিশৃঙ্খলা। পরে পুলিশ এসে তাঁকে সেখান থেকে সরিয়ে দেয়।
ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই ভিডিও ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। দলের মধ্যে ভোটের আগে প্রার্থী নির্বাচনে দুর্নীতির অভিযোগ তুলেছেন মদন শাহ নিজেই।
Main Lalu Lalu chillaunga.. Kurta faadke ????
— Sachin Chavan ????????सचिन चव्हाण (@sachinpc04) October 19, 2025
Former Madhuban assembly candidate Madan Shah!#BiharElections pic.twitter.com/J05ePGZxRC
তিনি অভিযোগ করে বলেন, ‘টিকিটের জন্য টাকা না দেওয়ায় আমাকে বাদ দেওয়া হয়েছে। রাজ্যসভা সাংসদ সঞ্জয় যাদব টাকা নিয়ে টিকিট ‘ব্রোকারেজ’ করেছেন। আর আমার জায়গায় টিকিট দেওয়া হয়েছে ড. সন্তোষ কুশওয়াহাকে।’
মদন শাহের দাবি, ‘দল এখন সৎ ও পরিশ্রমী কর্মীদের নয়, টাকার জোরে আসা প্রার্থীদের অগ্রাধিকার দিচ্ছে। আমাদের মতো পুরনো কর্মীদের তুচ্ছ করা হচ্ছে।’ আরও একটি ভিডিওতে দেখা যায়, লালু প্রসাদ যাদবের গাড়ি তাঁর বাসভবনে ঢোকার সময় মদন শাহ দৌড়ে গাড়ির পিছু নেন।
এমনকি, তাঁর সঙ্গে দেখা করার জন্য চিৎকার করেন। পরে নিরাপত্তা কর্মীরা তাঁকে ধরে সরিয়ে দেয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটিকে কেন্দ্র করে আরজেডির টিকিট বণ্টন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
বিরোধীরা বলছে, এটি প্রমাণ করে দলের ভেতরে অসন্তোষ এবং দুর্নীতি কতটা গভীরে ঢুকেছে। এই ঘটনাই এখন বিহারের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে দলের ভিতরে ক্ষোভ, অন্যদিকে ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?