মঙ্গলবার ০৯ জুন ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৯ অক্টোবর ২০২৫ ১৭ : ৪৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: যুগ এগিয়েছে, তা সত্ত্বেও, ভারতে বিবাহ একটি পবিত্র প্রতিষ্ঠান হিসেবেই এখনও মনে করা হয়ে থাকে। বিবাহ কেবল দু'জন মানুষকে আজীবন সম্পর্কের বন্ধনে জড়িয়ে রাখে না, পাত্র-পাত্রীর পরিবারের মিলনকেও উদযাপন করে। যাইহোক, সাম্প্রতিক বছরগুলিতে বিভিন্ন কারণে বিবাহ নামক প্রতিষ্ঠানের গুরুত্ব কমছে। ভারতের মতো রক্ষণশীল সমাজেও, বিশেষ করে বৃহৎ নগরগুলিতে, বিবাহ বহির্ভূত সম্পর্ক একটি সাধারণ ঘটনা হয়ে উঠেছে।
এক সমীক্ষায় প্রকাশিত তথ্য অনুসারে, সাম্প্রতিক বছরগুলিতে ভারতে বিবাহ বহির্ভূত সম্পর্ক দ্রুত বৃদ্ধি পেয়েছে, তবে আশ্চর্যজনকভাবে, দিল্লি, নয়ডা, চেন্নাই, কলকাতা, পাটনা, লখনউ, বেঙ্গালুরু বা মুম্বইয়ের মতো বড় মহানগরীতে এই ধরণের ঘটনা তেমন বেশি নয়, বরং তামিলনাড়ুর একটি ছোট শহরে এই প্রবণতা অনেকটাই লক্ষ্য করা গিয়েছে।
ভারতের কোন শহরে বিবাহ বহির্ভূত সম্পর্ক সবচেয়ে বেশি?
অ্যাফেয়ার ডেটিং অ্যাপ অ্যাশলে ম্যাডিসনের সাম্প্রতিক সমীক্ষা অনুসারে, তামিলনাড়ুর কাঞ্চিপুরম অ্যাপটিতে সবচেয়ে বেশি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছে, যা ইঙ্গিত দেয় যে- দক্ষিণ ভারতীয় এই শহরটি দেশে বিবাহ বহির্ভূত সম্পর্কের তালিকার শীর্ষে রয়েছে। উল্লেখযোগ্যভাবে, বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে ২০২৪ সালে কাঞ্চিপুরম ১৭তম স্থানে ছিল, কিন্তু এক বছরের মধ্যে বড় মেট্রো শহরগুলিকে ছাপিয়ে গিয়েছে এই শহর।
অ্যাশলে ম্যাডিসনের শেয়ার করা চমকপ্রদ পরিসংখ্যান প্রকাশ করে যে, কীভাবে ব্যাপক নগরায়ন, কর্মজীবনের ভারসাম্য নষ্ট হওয়া, সস্তা ইন্টারনেট অ্যাক্সেস এবং অন্যান্য কারণে- কারণে ছোট শহরগুলিতেও বিবাহের প্রতিষ্ঠানের গুরুত্ব দ্রুত ক্ষয় হচ্ছে।
অন্যান্য ভারতীয় শহরগুলির কী অবস্থা?
পরিসংখ্যান অনুসারে, দিল্লি, মুম্বইয়ের মতো প্রথম স্তরের শহরগুলির তুলনায় দ্বিতীয় এবং তৃতীয় স্তরের শহরগুলিতে অ্যাশলে ম্যাডিসন অ্যাপ দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। তবে তা এখনও কাঞ্চিপুরমের মতো নয়।
টিয়ার-১ শহরগুলির মধ্যে, দিল্লিতে বিবাহ বহির্ভূত সম্পর্কের সংখ্যা সবচেয়ে বেশি এবং তালিকার শীর্ষ ২০টি অঞ্চলের মধ্যে ছয়'টি জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর)-এর আশেপাশে অবস্থিত। অ্যাপ ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে মধ্য দিল্লি দ্বিতীয় স্থানে রয়েছে, তারপরে দক্ষিণ-পশ্চিম দিল্লি, পূর্ব দিল্লি, দক্ষিণ দিল্লি, পশ্চিম দিল্লি এবং উত্তর-পশ্চিম দিল্লি রয়েছে।
তথ্য অনুসারে, গাজিয়াবাদ, কোরেগাঁও এবং নয়ডার গৌতম বুদ্ধ নগরের মতো দিল্লি-এনসিআর অঞ্চলেও অ্যাশলে ম্যাডিসন ব্যবহারকারীর সংখ্যা বেশি। আশ্চর্যজনকভাবে, ভারতের আর্থিক ও বিনোদন রাজধানী মুম্বই এই তালিকায় পিছিয়ে রয়েছে, যেখানে জয়পুর, চণ্ডীগড়, রায়গড়ের মতো টিয়ার ২ শহরগুলি এগিয়ে রয়েছে।
আরও পড়ুন- ভারতের প্রতিবেশী, দুনিয়ার একমাত্র এই দেশের সঙ্গেই রয়েছে ১৪টি রাষ্ট্রের সীমান্ত!
অ্যাপে নথিভুক্ত এবং ব্যবহারকারীর কার্যকলাপের ক্ষেত্রে টিয়ার ২ শহরগুলি মেট্রো শহরগুলির চেয়ে অনেক এগিয়ে। তথ্যটি কেবল নতুন ব্যবহারকারীদের নয়, পুরনো ব্যবহারকারীদের কার্যকলাপের উপর ভিত্তি করেও তৈরি।
ভারতে বিবাহ বহির্ভূত সম্পর্কের সংখ্যা কেন সবচেয়ে বেশি?
ইতিমধ্যে, অ্যাশলে ম্যাডিসন এপ্রিল মাসে YouGov দ্বারা পরিচালিত আরেকটি সমীক্ষা প্রকাশ করেছিলেন, যেখানে প্রকাশিত হয়েছিল যে ভারত এবং ব্রাজিলের লোকেদের মধ্যে বহুবিবাহের সম্পর্ক থাকার সম্ভাবনা অন্যান্য দেশের তুলনায় বেশি। প্রতিবেদন অনুসারে, ৫৩ শতাংশ ভারতীয় বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন, যা সমীক্ষা করা সমস্ত দেশের মধ্যে সর্বোচ্চ।
সমীক্ষা অনুসারে, বেশিরভাগ ভারতীয় বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন, তারপরেই তালিকায় রয়েছে ব্রাজিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?