শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বধূর গর্ভে কার সন্তান তা নিয়ে খুনোখুনি প্রেমিক ও স্বামীর মধ্যে! জোড়া খুনে উত্তপ্ত রাজধানী

আর্যা ঘটক | ১৯ অক্টোবর ২০২৫ ১৬ : ৫৮Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: পরকীয়া সম্পর্কের জেরে একের পর এক খুনের ঘটনা৷ এবার নৃশংস জোড়া খুন মধ্য দিল্লিতে। রাম নগর এলাকায় এক হাড়হিম করা ঘটনা। জানা গিয়েছে, এক অন্তঃসত্ত্বা মহিলাকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করল তাঁর প্রেমিক। পাল্টা মারে ওই মহিলার স্বামীর হাতে মৃত্যু হল অভিযুক্ত প্রেমিকেরও। এহেন চাঞ্চল্যকর ঘটনায় ভীত সন্ত্রস্ত এলাকা৷ 

 

পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবতীর নাম শালিনী (২২)। তিনি দুই কন্যাসন্তানের মা এবং গৃহবধূ ছিলেন। তাঁর স্বামী আকাশ (২৩) পেশায় এক জন রিকশা চালক। তিনিও গুরুতর জখম অবস্থায় বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। খবর অনুযায়ী, শালিনীর প্রেমিক আশু ওরফে শৈলেন্দ্র (৩৪) এলাকায় নামকরা অপরাধী বলে পরিচিত। শালিনীর সঙ্গে তার বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল।

 

পুলিশ সূত্রে খবর, আশুর দাবি ছিল, শালিনীর গর্ভের সন্তান তারই। সম্প্রতি শালিনী তাঁর স্বামীর সঙ্গে থাকার সিদ্ধান্ত নেওয়ায় আশু ক্ষুব্ধ হয়ে ওঠে। ঘটনাটি ঘটে গত কাল গভীর রাতে। শালিনী এবং আকাশ কুতুব রোড এলাকায় শালিনীর মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় আশু হঠাৎই সেখানে হাজির হয়। প্রথমে সে আকাশের উপর ছুরি নিয়ে হামলা চালায়, কিন্তু আকাশ সেই আঘাত এড়িয়ে যান। এর পর রিকশায় বসে থাকা শালিনীকে দেখতে পেয়ে আশু তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাথাড়ি কোপাতে থাকে। আকাশ স্ত্রীকে বাঁচাতে ছুটে এলে তাঁকেও কোপায় আশু। কিন্তু গুরুতর জখম হয়েও আকাশ পাল্টা প্রতিরোধ করতে থাকেন। এরপর তিনি আশুর হাত থেকে ছুরিটি কেড়ে নেন এবং তাঁকেই কুপিয়ে খুন করেন।

 

শালিনীর ভাই রোহিত তৎক্ষণাৎ শালিনী ও আকাশকে হাসপাতালে নিয়ে ছোটেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে আশুকে ওই একই হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শালিনী ও আশুকে মৃত বলে ঘোষণা করেন। ডিসিপি (সেন্ট্রাল) নিধিন বলসান এক বিবৃতিতে জানিয়েছেন, স্ত্রীকে বাঁচাতে গিয়ে আকাশ একাধিক বার আহত হয়েছেন।

 

এই ঘটনায় ইতিমধ্যেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার জেরে শালিনীর মা শীলা অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ খুন এবং খুনের চেষ্টার মামলা দায়ের করেছে। পরে মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় এক হাসপাতালে৷ 

 

শীলা পুলিশকে জানিয়েছেন, কয়েক বছর আগে আকাশ ও শালিনীর দাম্পত্য সম্পর্কে চিড় ধরে। সেই সময়েই আশুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন শালিনী। তাঁরা কিছু দিন একসঙ্গেই ছিলেন। তবে সম্প্রতি আকাশ ও শালিনীর মধ্যে মিটমাট হয়ে যায় এবং তাঁরা দুই সন্তানকে নিয়ে ফের সংসার শুরু করেন।

 

এই ঘটনাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে আশু। সে শালিনীর গর্ভের সন্তানকে নিজের বলে দাবি করত বলে পুলিশ জানিয়েছে। তবে সূত্রের খবর, শালিনী জোরের সঙ্গে দাবি করতেন যে ওই সন্তান আকাশের। আর তার জেরেই আশু দম্পতির উপর হামলার ছক কষে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া