শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৯ অক্টোবর ২০২৫ ১৬ : ৩৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বাড়ির কন্যা সন্তানদের কেমন করে শাসন করতে হবে হিন্দু পরিবারগুলি তা নিয়েই নিদান দিলেন ভোপালের প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। তাঁর সাফ কথা, কোনও হিন্দু ঘরের মেয়েদের কোনও অহিন্দুর বাড়ি যাওয়া চলবে না। কথা না শুলেই মারুন, মেরে ঠ্যাং ভেঙে দিতে হবে। স্বাভাবিকভাবেই প্রজ্ঞার এ হেন নিদানকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে। প্রাক্তন বিজেপি সাংসদের বিরুদ্ধে 'বিদ্বেষ' ছড়ানোর অভিযোগ তুলেছে কংগ্রেস।
অক্টোবর মাসের শুরুর দিকে ভোপালে একটি ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রজ্ঞা ঠাকুর বলেন, "তোমার মনকে এতটাই শক্তিশালী করো যে, যদি আমাদের মেয়ে আমাদের কথা না মানে, যদি সে কোনও অহিন্দুদের বাড়িতে যায়, তাহলে তার পা ভেঙে ফেলার কথা ভাবতে দ্বিধা কোরো না। যারা মূল্যবোধ মানে না এবং তাদের বাবা-মায়ের কথা শোনে না তাদের শাস্তি পেতে হবে। যদি তোমাদের সন্তানদের মঙ্গলের জন্য মারধর করতে হয়, তাহলে পিছপা হলে চলবে না। যখন বাবা-মা এই ধরনের কাজ করে, তখন তা তাদের সন্তানদের ভাল ভবিষ্যতের কথা ভেবেই করে।"
ইতিমধ্যেই এই বক্তব্য শোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন- দীপাবলিতে প্রদীপ জ্বালিয়ে খরচ না করার পরামর্শ অখিলেশের, ফোঁস করে উঠল বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি
প্রজ্ঞা ঠাকুর আরও বলেন, "এই ধরনের মেয়েরা যারা মূল্যবোধ মানে না, বাবা-মায়ের কথা শোনে না, বড়দের সম্মান করে না এবং বাড়ি থেকে পালিয়ে যেতে প্রস্তুত... তাদের প্রতি আরও সতর্ক থাকো। তাদের বাড়ি ছেড়ে যেতে দিও না, মারধর করে, বুঝিয়ে, শান্ত করে, ভালবাসা দিয়ে বা তিরস্কার করে তাদের থামাতে হবে।"
প্রজ্ঞা ঠাকুরের সমালোচনা করে কংগ্রেস মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত বলেন: "মধ্যপ্রদেশে মাত্র সাতটি মামলায় (ধর্মান্তকরণের মামলা) খালাস পেয়েও কেন এত গোলমাল এবং ঘৃণা ছড়ানো হচ্ছে?"
উল্লেখ্য, সম্প্রতি প্রজ্ঞা ঠাকুর বলেছেন যে- অভিভাবকদের তাদের সন্তানদের শৃঙ্খলা এবং "সাংস্কৃতিক লালন-পালন" নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন- মুসলিমরা 'নমক হারাম', বিহারে নির্বাচনের আগে চাঁচাছোলা মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর! তুঙ্গে বিতর্ক
বরাবারই তাঁর মন্তব্যের বিতর্কে জড়িয়েছেন প্রজ্ঞা সিং ঠাকুর। ২০০৮ মহারাষ্ট্রের মালেগাঁওয়ে এক বিস্ফোরণে জড়িয়ে গিয়েছিল তাঁর নাম। ওই ঘটনায় ১০ জনের মৃত্যু হয় ৮০ জন আহত হন। অভিযোগ, বিস্ফোরণস্থলে পাওয়া গিয়েছিল প্রজ্ঞার বাইক। ওই ঘটনায় প্রজ্ঞার জেল হয়। ২০১৭ সালের তিনি জামিনে মুক্ত হন। শেষপর্যন্ত বিজেপির হয় নির্বাচনেও লড়াই করেন ও জেতেন। চলতি বছরের ৩১ জুলাই মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর ওরফে সাধ্বী প্রজ্ঞা-সহ সাত অভিযুক্তকেই বেকসুর খালাস করে দেয় মুম্বইয়ের বিশেষ এনআইএ আদালত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?