শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দীপাবলিতে প্রদীপ জ্বালিয়ে খরচ না করার পরামর্শ অখিলেশের, ফোঁস করে উঠল বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি

রজিত দাস | ১৯ অক্টোবর ২০২৫ ১৫ : ৪১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: দীপাবলির আগে নয়া বিতর্কে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। হিন্দু উৎসবের আবহে ক্রিসমাসের সঙ্গে তুলনা টানলেন উত্তরপ্রদেশের প্রাক্তম মুখ্যমন্ত্রী। এক সামাবেশে ভাষণের সময়ে বলেন, "আমি কোনও পরামর্শ দিতে চাই না। তবে আমি ভগবান রামের নামে একটি পরামর্শ দেব।  সারা বিশ্বে ক্রিসমাসের সময় এক মাস ধরে শহরগুলো আলোয় ঝলমল করে। আমাদেরও শেখা উচিত ওদের থেকে। এত টাকা খরচ করে প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে কী হবে? আলোয় সাজুক আমাদের শহরও।"

অখিলেশের এই মন্তব্যে ফৎোঁস করে উঠেছেন বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর নেতারা।  

বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-র জাতীয় মুখপাত্র বিনোদ বনসাল অখিলেশ যাদবের সমালোচনা করে বলেন, "শুনুন, উত্তরপ্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী দীপাবলি উপলক্ষে বড়দিনের প্রশংসা করছেন। প্রদীপ সারি তাঁর হৃদয়কে এতটাই পুড়িয়ে দিয়েছে যে, তিনি ১০০ কোটি হিন্দুকে প্রচার করে বলছেন 'প্রদীপ এবং মোমবাতির পেছনে টাকা নষ্ট করো না, বড়দিন থেকে শিক্ষা নাও।"

বানসাল, সমাজবদী পার্টি সুপ্রিমোর বিরুদ্ধে ভারতীয় সংস্কৃতির উপর বিদেশি ঐতিহ্যকে মহিমান্বিত করার অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, "জিহাদি এবং ধর্মান্তরকারী চক্রের তথাকথিত মশীহ, যিনি নিজেকে যাদব বলে দাবি করেন, তিনি হিন্দুদের চেয়ে খ্রিস্টানদের বেশি ভালোবাসেন। তিনি দেশীয়দের চেয়ে বিদেশী উৎসবকে বেশি মহিমান্বিত করেন।" 

বিজেপি মুখপাত্রের কথায়, "যখন খ্রিস্টধর্মের অস্তিত্বই ছিল না, তখন থেকেই দীপাবলির আচার-অনুষ্ঠান ঐতিহ্যের সঙ্গে উদযাপন করা হয়। এখন, হিন্দু সমাজকে খ্রিস্টানদের কাছ থেকে শিক্ষা নিতে বলা হচ্ছে! ভগবান রাম এবং ভগবান কৃষ্ণের পবিত্র ভূমিতে, এমন নেতাদের আশ্রয় অবৈধ। অখিলেশের আমলে ধর্মীান্তকরণ বৃদ্ধি পেয়েছে, তাঁর মন্ত্রিসভা অপরাধীদের দ্বারা পূর্ণ ছিল।"

এখানেই না থেমে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-র জাতীয় মুখপাত্র বিনোদ বনসাল বলেন, "অখিলেশ যাদবের কাছে, বিদেশি উৎসব ক্রিসমাস, যা এখনও দুই মাস বাকি, কিন্তু মনে হচ্ছে তাঁর কাছে ক্রিসমাস ইতিমধ্যেই এসে গিয়েছে। কিন্তু মাত্র এক দিন বাকি দীপাবলির - এবং আমাদের কুমোর ভাইদের তৈরি প্রদীপ - এইসব ভণ্ডদের বিরক্ত করছে বলে মনে হচ্ছে। একটু লজ্জা করো, টিপু! অযোধ্যার উজ্জ্বলতা এবং হিন্দুদের আনন্দের প্রতি এই ঈর্ষা ঠিক নয়। হয়তো সেই কারণেই মানুষ তাঁদের দলকে সমাজবাদী পার্টি বলে না, বরং অসমজবাদী পার্টি (অসামাজিক দল) বলে ডাকে!"

আরও পড়ুন-  মুসলিমরা 'নমক হারাম', বিহারে নির্বাচনের আগে চাঁচাছোলা মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর! তুঙ্গে বিতর্ক

আক্রমণে যোগ দিয়ে মধ্যপ্রদেশের পরিষদীয় মন্ত্রী বিশ্বাস সারংও অখিলেশের সমালোচনা করেছেন। দীপাবলি সম্পর্কে তাঁর মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। সারং বলেন "অখিলেশ নামের একজন ব্যক্তি কীভাবে এমন কথা বলতে পারেন? আমার মনে হয় তাঁকে অ্যান্টনি বা আকবর বলা উচিত। আমি অবাক হয়েছি যে, কেউ দীপাবলিতে পুজো এবং প্রদীপ জ্বালানোর বিরোধিতা করতে পারে, এই দেখেই।" 

সারং অভিযোগ করেন যে "অখিলেশ যাদব এবং তাঁর পরিবার মনে হচ্ছে ধর্মান্তরিত হয়েছেন। এটি তদন্ত করা উচিত।" মন্ত্রী আরও মন্তব্য করেন যে, "যে পরিবার রামভক্তদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিল, তাঁদের অবশ্যই রামভক্তদের সঙ্গে সমস্যা হবে। অখিলেশের উত্তর দেওয়া উচিত - তিনি কি দীপাবলিতে পুজো করবেন না? গোবর্ধন পুজোর সময় তিনি কি প্রদীপ জ্বালাবেন না?"

যাদবের মন্তব্যকে "লজ্জাজনক" বলে অভিহিত করে সারং আরও বলেন, "মুখে রূপোর চামচ নিয়ে জন্ম নেওয়া অখিলেশ কঠোর পরিশ্রমী প্রজাপতি সম্প্রদায়ের তৈরি প্রদীপের দিকে আঙুল তুলছেন। এটা দীপাবলির সময় প্রতিটি ঘরে আলো আনা কারিগরদের অপমান।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া