শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ১৯ অক্টোবর ২০২৫ ১৪ : ১৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (CHSL) পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা করল স্টাফ সিলেকশন কমিশন (SSC)। এবার পরীক্ষার্থীরা নিজেরাই বেছে নিতে পারবেন তাঁদের পরীক্ষার শহর, তারিখ এবং শিফট।
জানা গিয়েছে, আগামী ১২ নভেম্বর ২০২৫ থেকে শুরু হচ্ছে এসএসসির প্রথম ধাপের (টিয়ার-১) পরীক্ষা। এই উদ্যোগের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের সুবিধামতো পরীক্ষার স্লট নির্বাচন করতে পারবেন, যা সম্পূর্ণভাবে পরীক্ষার্থীদের জন্য সুবিধাজনক ব্যবস্থা বলে জানিয়েছে কমিশন।
ফর্ম ফিল আপ করা প্রার্থীদের আগামী ২২ অক্টোবর থেকে ২৮ অক্টোবরের মধ্যে SSC-এর অফিশিয়াল ওয়েবসাইটে (ssc.gov.in) লগইন করে নিজেদের পছন্দের শহর, তারিখ ও শিফট বেছে নিতে হবে।
আবেদন করার সময় যে তিনটি শহরের নাম প্রার্থীরা উল্লেখ করেছিলেন, সেখান থেকেই বাছাই করা যাবে পরীক্ষাকেন্দ্র। কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট তারিখ ও শিফটের প্রাপ্যতা সীমিত থাকতে পারে।
তবে প্রার্থীর পছন্দের স্লট যদি ইতিমধ্যেই পূর্ণ থাকে, তাহলে SSC “best-effort basis”-এ বাকি খালি স্লটগুলির মধ্যে থেকে বরাদ্দ করবে। তবে পছন্দের প্রথম তারিখ বা শিফট পাওয়ার নিশ্চয়তা নেই।
একবার স্লট নির্বাচন সম্পূর্ণ হয়ে গেলে কোনও পরিবর্তন করা যাবে না, তাই প্রার্থীদের সতর্কতার সঙ্গে বাছাই করার পরামর্শ দিয়েছে কমিশন। SSC আরও স্পষ্ট করেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে যারা শহর, তারিখ ও শিফট নির্বাচন করবেন না, তাঁদের পরীক্ষায় অংশগ্রহণে অনিচ্ছুক বলে গণ্য করা হবে।
নিজের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থীরা SSC-এর ওয়েবসাইটে লগইন করে স্লট সিলেকশন অপশনে গিয়ে পছন্দের তারিখ ও শিফট বেছে নিয়ে “Save & Submit” করতে পারবেন। জমা দেওয়ার পর প্রার্থীদের কনফার্মেশন পেজ ডাউনলোড করে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের সুবিধার জন্য SSC তাদের অফিশিয়াল ওয়েবসাইটে একটি বিস্তারিত গাইড এবং স্ক্রিনশটসহ নির্দেশিকা প্রকাশ করবে, যেখানে ধাপে ধাপে স্লট নির্বাচনের পদ্ধতি ব্যাখ্যা করা থাকবে। অতিরিক্ত তথ্য ও আপডেটের জন্য প্রার্থীদের SSC-এর সরকারি ওয়েবসাইটেই নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?