সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৯ অক্টোবর ২০২৫ ১৫ : ০৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিয়ের কয়েক বছর যেতে না যেতেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন স্ত্রী। এ ঘটনায় বিশ্বজুড়ে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। কিন্তু স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে, কোনও বাধা না দিয়ে তাঁকে প্রেমিকের হাতে তুলে দেওয়ার উদাহরণও রয়েছে। ঠিক যেমনটা ঘটেছে ইন্দোনেশিয়ায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশের উত্তর কোনাওয়ে জেলায় ঘটনাটি ঘটেছে। ইন্দোনেশিয়ায় এক যুবক জানতে পারেন, তাঁর স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। কোনও বাধা না দিয়ে, অশান্তি না করে, প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দেন তিনি। এর বদলে গরু, ঐতিহ্যবাহী কিছু সামগ্রী ও নগদ টাকা নেন ওই যুবক।
জানা গেছে, ইন্দোনেশিয়ার তোলাকি প্রজাতির বাসিন্দা এই যুবক। এই সম্প্রদায়ের লোকেরা শান্তি ও সম্মান রক্ষার্থে যেকোনও পথ অবলম্বন করে। পাঁচ বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। চলতি বছর সেপ্টেম্বর মাসে একটি বোর্ডিং হাউসে স্ত্রীকে অন্য এক যুবকের সঙ্গে দেখে ফেলেন। চুপিচুপি এখানেই যুবকের সঙ্গে একান্তে সময় কাটাতে আসতেন স্ত্রী। কয়েক মাস ধরেই চলছিল এই বিবাহবহির্ভূত সম্পর্ক।
স্ত্রীর প্রেমের সম্পর্কের কথা জানতে পেরেই থানায় পৌঁছে যান যুবক। বিষয়টি পুলিশকেও জানান। থানায় ডেকে পাঠানো হয় যুবকের স্ত্রী ও তাঁর প্রেমিককে। পুলিশি জেরায় বিবাহবহির্ভূত সম্পর্কেও কথাও স্বীকার করে নেন তাঁরা। কিন্তু পুলিশি পদক্ষেপ এড়িয়ে, গ্রামে ফিরে বয়স্কদের সঙ্গে বিষয়টি আলোচনা করেন যুবক।
সেই আলোচনার পর যুবক সিদ্ধান্ত নেন, তোলাকি সম্প্রদায়ের মোয়ে সারাপু প্রথা পালন করবেন। কী এই প্রথা? এই রীতি অনুযায়ী, শান্তির জন্য ত্যাগ করতে হবে। কয়েক দশকের পুরনো এই রীতি। দাম্পত্য কলহ, সাংসারিক অশান্তি কমাতে তোলাকি সম্প্রদায়ের লোকেরা এই রীতি প্রায়ই মেনে চলেন। তাঁদের ধারণা, কোনও সমস্যা যদি না মেটে, তাহলে পরিবারেই বিপর্যয় ঘনিয়ে আসতে পারে। বিপর্যয়ের আশঙ্কা থেকে শান্তি বজায় রাখতে, ত্যাগের পথ অবলম্বন করেন তাঁরা।
প্রথা অনুযায়ী, যুবক ও তাঁর স্ত্রী পাশাপাশি বসেছিলেন। রীতি অনুযায়ী পরিবারের সদস্যরা, সম্প্রদায়ের লোকেরাও উপস্থিত ছিলেন সেখানে। তাঁদের সামনে বসেছিলেন স্ত্রীর প্রেমিক। একে একে প্রথা মেনে, একটি গরু, ঐতিহ্যবাহী বস্ত্র, তামার পাত্র এবং নগদ টাকা প্রেমিকার স্বামীর হাতে তুলে দেন যুবক।
গ্রামের প্রধান সফ্রুদ্দিন জানিয়েছেন, এই প্রথার পরেই দম্পতির বিয়ে ভেঙে যায়। স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দেওয়ার পর আলিঙ্গন করেন যুবক। এটিও প্রথার একটি অংশ। প্রতিশোধের পরিবর্তে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই এর মূল লক্ষ্য। আবার মোয়ে সারাপু প্রথায় তরুণী যদি আবার স্বামী ফিরে পাওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে সম্প্রদায়ের মধ্যে তাঁর ও তাঁর পরিবারের সম্মানহানি হয়, বলেই জানিয়েছেন বাসিন্দারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?