শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মুসলিমরা 'নমক হারাম', বিহারে নির্বাচনের আগে চাঁচাছোলা মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর! তুঙ্গে বিতর্ক

রজিত দাস | ১৯ অক্টোবর ২০২৫ ১৪ : ৪১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বিহারে ভোটের বাকি আর মাত্র কয়েকদিন। তার আগেই সংখ্যালঘুদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। যা নিয়ে চরম শোরগোল পড়েছে। এবার মুসলমানদের 'নমক হারাম' (বিশ্বাসঘাত) বলে তোপ দেগেছেন তিনি। 

শনিবার বিহারের আরওয়াল জেলায় নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন গিরিরাজ। তখনই বেগুসরাইয়ের বিজেপি সাংসদ বলেন, "একবার আমি একজন 'মৌলবী' (ধর্মগুরু)-কে জিজ্ঞাসা করেছিলাম যে তাঁর আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড আছে কিনা? তিনি হ্যাঁ বলে উত্তর দিয়েছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম যে হিন্দু-মুসলিমের ভিত্তিতে কি এই কার্ড বিতরণ করা হয়? তখন তিনি নেতিবাচক উত্তর দিয়েছিলেন।"

এরপরই গিরিরাজ তোপ দাগেন। বলেন, "যখন আমি তাঁকে (মৌলবী) জিজ্ঞাসা করেছিলাম যে, সে আমাকে ভোট দিয়েছে কিনা? তিনি হ্যাঁ উত্তর দিয়েছিল হ্য়াঁ। কিন্তু যখন আমি তাঁকে খোদার (ঈশ্বরের) নামে শপথ করতে বললাম, তিনি বললেন না, তিনি করেনি। মুসলমানরা সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নেয় কিন্তু আমাদের ভোট দেয় না... এই ধরণের লোকদের 'নমক হারাম' বলা হয়। আমি মৌলবী সাহেবকে বলেছিলাম যে আমি 'নমক হারাম'দের ভোট চাই না।" 

বিজেপি নেতা আরও বলেন যে, তিনি ওই মুসলিম ধর্মগুরুকে জিজ্ঞাসা করেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি তাকে গালি দিয়েছেন? উত্তরে তিনি চরম নেতিবাচক উত্তর দিয়েছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আমি তাঁকে জিজ্ঞাসা করেছি যে, আমি কি তাঁকে অপমান করেছি যার জবাবে তিনি 'না' বলেছিলেন। তারপর আমি তাঁকে জিজ্ঞাসা করলাম যে আমার দোষ কী যে তিনি আমাকে ভোট দেয়নি? যে দয়া স্বীকার করে না তাকে 'নমক হারাম' বলা হয়।" 

গিরুরাজ সিং বলেন, এনডিএ সরকার বিহারের সামগ্রিক উন্নয়নের জন্য অনেক পরিকাঠামোগত কাজ করেছে। তিনি বলেন, "বিহারে রাস্তাঘাট কেবল এনডিএ নেতা-কর্মীদের জন্য নয়, জনগণের জন্যও তৈরি করা হয়েছে... বিহার এখন বদলে গিয়েছে... এনডিএ সরকার সমাজের প্রতিটি শ্রেণীর জন্য কাজ করে, কিন্তু মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না।"  

সিং-এর বক্তব্যের প্রতিক্রিয়ায়, আরজেডি রাজ্য মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি পিটিআই-কে বলেছেন, "এটা খুব সত্য যে বিজেপি নেতারা হিন্দু-মুসলিম ছাড়া আর কিছুই বলতে পারেন না। তারা ক্রমবর্ধমান বেকারত্ব, মূল্যবৃদ্ধি, উন্নত শিক্ষা এবং চিকিৎসা সুবিধা নিয়ে কথা বলতে পারেন না... যখনই আপনি তাঁদের সঙ্গে উন্নয়নের কথা বলেন, তাঁরা হিন্দু-মুসলিম বিষয় নিয়ে আলোচনা শুরু করবেন এবং মূল বিষয়গুলি থেকে মানুষের মনোযোগ সরানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে যাবেন।" 

২৪৩ সদস্যের বিহার বিধানসভা ৬ এবং ১১ নভেম্বর দু'টি পর্যায়ে ভোটগ্রহণ হবে, ফলাফল প্রকাশিত হবে ১৪ নভেম্বর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া