শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কোথাও বৃষ্টি, কোথাও তুষারপাত! দীপাবলিতে কনকনে ঠান্ডার আমেজ, ভারী বৃষ্টির চরম সতর্কতা ৬ রাজ্যে

পল্লবী ঘোষ | ১৯ অক্টোবর ২০২৫ ১৩ : ৫০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বর্ষা বিদায় নিতেই আবহাওয়ার ভোলবদল। অক্টোবরের শুরু থেকেই দেশজুড়ে বদলাতে শুরু করেছে আবহাওয়া। কোথাও একটানা তুষারপাত। কোথাও আবার এখনও চড়া রোদে অস্বস্তি। আবার কোথাও এখনও তুমুল বৃষ্টিতে চরম ভোগান্তি। দীপাবলিতে দেশজুড়ে আবহাওয়া কেমন থাকবে? কোন কোন রাজ্যে বৃষ্টি, তুষারপাতের সম্ভাবনা রয়েছে, জানিয়ে দিল হাওয়া অফিস। 

 

ভারতের মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে আগামী ৪৮ ঘণ্টায়। ২৪ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই সিস্টেম উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এই গভীর নিম্নচাপের জেরে একাধিক রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে।  

 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঘূর্ণাবর্তের জেরে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের দক্ষিণ ভাগ, তেলেঙ্গানা, তামিলনাড়ু ও কেরলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি পুদুচেরি ও লাক্ষা দ্বীপেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 

 

হাওয়া অফিস জানিয়েছে, রবিবাসরীয় সকালে দিল্লি কুয়াশাচ্ছন্ন ছিল। দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রামে কুয়াশার দাপট থাকবে আগামী কয়েকদিন। আগামী তিন দিন দিল্লি এনসিআর-এ ভোরে কুয়াশা, দিনভর ধোঁয়াশার দাপট থাকতে পারে। ভোরের দিকে হালকা শীতের আমেজ থাকবে দিল্লিতে। দীপাবলির আগেই দিল্লির বাতাসের গুণগত মান, একিউআই ২০০-র উপরে রয়েছে। একটানা 'খারাপ' পর্যায়েই থাকতে পারে একিউআই। দীপাবলির পরে বাতাসের গুণগত মানের আরও অবনতি হতে পারে। 

 

আরও পড়ুন: আর কিছুক্ষণ, ৬ জেলায় ঝেঁপে বৃষ্টি! রবিবাসরীয় সকাল থেকে শুরু ভোগান্তি, কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া?

 

মৌসম ভবন আরও জানিয়েছে, আগামী সাতদিন তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরব সাগরের উপরেও নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। যা ক্রমেই উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। আরও শক্তিশালী হতে পারে। যার জেরে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের একাধিক রাজ্যে।

 

আগামী ৩০ অক্টোবর পর্যন্ত হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড মেঘাচ্ছন্ন থাকবে। আগামী দু'দিন উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীরের পাহাড়ি এলাকায়। তিন রাজ্যেই তাপমাত্রার পারদ নামবে হু হু করে। সমতলেও হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হতে পারে। 

 

গত বৃহস্পতিবার থেকে একটানা ভারী বৃষ্টির জেরে কেরল, মাহে, তামিলনাড়ুতে বন্যা, ধস ও নীচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। ফলে দীপাবলির আনন্দ মাটি হতে পারে এই দুর্যোগের আবহে। কেরলে ইতিমধ্যেই নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকায় সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া