শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মায়ের সঙ্গে ফষ্টিনষ্টি! প্রিয় বন্ধুর কীর্তিতে মেজাজ চরমে, গলা কেটে, মাথা থেঁতলে নির্মমভাবে শেষ করল তরুণ

পল্লবী ঘোষ | ১৯ অক্টোবর ২০২৫ ১১ : ১৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: মায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঘনিষ্ঠ বন্ধুর। বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরেই বন্ধুত্বের সম্পর্কে ফাটল। তবে এখানেই বিষয়টি শেষ হল না। ঘনিষ্ঠ বন্ধুকে দুনিয়া থেকে গায়েব করল এক তরুণ। গলা কেটে, মাথা থেঁতলে নৃশংসভাবে খুন করল। যে হত্যাকাণ্ডে শিউরে উঠেছে গোটা শহর। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। পুলিশ সূত্রে জানা গেছে, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এক তরুণকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে তাঁর বন্ধু বিরুদ্ধে। অভিযুক্তের সন্দেহ ছিল, তার মায়ের সঙ্গেই প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে তরুণের। 

 

পুলিশ আরও জানিয়েছে, শনিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে এসেছে। সেই সময় পুলিশের কাছে খবর আসে, শ্যাম নগর মাল্টিতে এক তরুণের ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটি উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, তরুণের গলা কেটে, ভারী পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে। 

 

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ঘটনায় তিনজন জড়িত ছিল। রঞ্জিত, নিখিল ও বিনয় নামের তিন তরুণ নির্মমভাবে খুন করে বন্ধুকে। রঞ্জিতের সন্দেহ হয়েছিল, তার মায়ের সঙ্গেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন আশিস। যা ঘিরে আগেই বচসা হয়েছিল দুই বন্ধুর। এমনকী তার মায়ের সঙ্গে যোগাযোগ না রাখার জন্যেও হুমকি দিয়েছিল রঞ্জিত। বাড়ির আশেপাশে যাতায়াত করতেও নিষেধ করেছিল। 

 

শুক্রবার রাতে আশিসকে বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে দেখেছিল রঞ্জিত। রাগের মাথায় সেই রাতেই খুন করে বন্ধুকে। আরও দুই বন্ধুকে সঙ্গে নিয়ে আশিসের উপর হামলা করে সে। প্রথমে ধারালো ছুরি দিয়ে তাঁর গলা কেটে দেয়। মৃত্যু নিশ্চিত করে ভারী পাথর দিয়ে মাথা থেঁতলে দেয় তাঁর। ঘটনাস্থলেই মৃত্যু হয় আশিসের। 

 

পুলিশ আরও জানিয়েছে, খুনের মামলা রুজু করে তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘিরে জোরকদমে তদন্ত চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। ঘটনায় আর কেউ জড়িত ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই সন্দেহের আগে রঞ্জিত ও আশিস ঘনিষ্ঠ বন্ধু ছিল বলেই জানা গেছে। 

 

আরও পড়ুন: আর কিছুক্ষণ, ৬ জেলায় ঝেঁপে বৃষ্টি! রবিবাসরীয় সকাল থেকে শুরু ভোগান্তি, কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া?

 

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই এই রাজ্যেই আরও এক নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। ঘটনাটি ঘটেছিল মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। পুলিশ সূত্রে জানা গেছে, নন্দিনী নামের এক তরুণী সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের একটি ভিডিও পোস্ট করেছিলেন। আসলে জন্মদিনটি ছিল ওই তরুণীর এক ঘনিষ্ঠ বন্ধুর। ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে জন্মদিনের উদযাপনে মেতে উঠতে দেখেই রাগে ফুঁসতে থাকে তরুণীর স্বামী। 

 

এই ঘটনার ঠিক চার দিন পরেই ভরা রাস্তায় তরুণীকে লক্ষ্য করে পরপর গুলি চালিয়ে খুন করে অরবিন্দ নামের অভিযুক্ত যুবক। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ২০২৩ সালে অরবিন্দ ও নন্দিনী বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের কয়েক মাস পরেই নন্দিনী জানতে পারেন, অরবিন্দ এক বিবাহিত মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। সেই মহিলার আবার এক সন্তান রয়েছে। 

 

অরবিন্দের বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরেই অশান্তি শুরু হয়। তখন থেকেই হেনস্থা করত নন্দিনীকে। সোশ্যাল মিডিয়ায় নন্দিনীর এআই করা নগ্ন ছবি, ভিডিও ফাঁস করেছিল অরবিন্দ। এরপর থানায় অরবিন্দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নন্দিনী। সেই সময় কয়েক সপ্তাহের জন্য জেলবন্দি ছিল অরবিন্দ। জেল থেকে মুক্তি পাওয়ার পর আবারও নন্দিনীকে নির্যাতন শুরু করে। সেই সময় অরবিন্দ ও তার পরিবারের সদস্যদের দ্বারাও নির্যাতনের শিকার হন তরুণী। 

 

বিষয়টি এখানেই থেমে থাকেনি। জেল থেকে ছাড়া পাওয়ার কয়েক সপ্তাহ পরেই তরুণীকে গাড়িতে পিষে মারতেও চেয়েছিল অরবিন্দ। গুরুতর আহত অবস্থায় তরুণী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর আর শ্বশুরবাড়িতে ফিরে যাননি। দিল্লিতে একাই থাকতেন শুরু করেন। অন্যদিকে অরবিন্দের সন্দেহ হয়, নন্দিনী তাঁর সহকর্মী অঙ্কুশ পাঠকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এর জেরে খুন করে সে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া