শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অর্থাভাবে জেলেই পচতে হচ্ছে দরিদ্র-বন্দিদের, কারাগারে ভিড় দেখে বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট? এগিয়ে আসতে হবে সরকারকেই!

রিয়া পাত্র | ১৯ অক্টোবর ২০২৫ ১০ : ২৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: দরিদ্র বিচারাধীন বন্দিদের স্বার্থে এবার বড় সিদ্ধান্ত দেশের সর্বোচ্চ আদালতের। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, যদি কোনও দরিদ্র ব্যক্তিকে অপরাধের জন্য গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়, এবং তিনি বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে থাকার পরেও নিজের জামিনের জন্য তাঁর কাছে পর্যাপ্ত টাকাপয়সা না থাকে, তাহলে সেক্ষেত্রে সরকার তাঁকে সাহায্য করবে।

নয়া এসওপি, অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরটি বিচারপতি এম এম সুন্দরেশ এবং এস সি শর্মার বেঞ্চ প্রণয়ন করেছে। তথ্য, বিচারপতি এম এম সুন্দরেশ এবং এস সি শর্মার বেঞ্চ অ্যামিকাস কিউরি এবং সিনিয়র অ্যাডভোকেট সিদ্ধার্থ লুথরা এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটির পরামর্শ অন্তর্ভুক্ত করে নতুন এসওপি তৈরি করেছে। সূত্রের খবর, সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা গ্রহণ করে, যখন শীর্ষ আদালতের নজরে আসে, দেশের হাজার হাজার বন্দি জামিন পাওয়ার পরেও, পর্যাপ্ত অর্থাভাব, জামিনদারের অভাবে কারাগারেই রয়ে গিয়েছেন। ঘটনাটি নজরে আসার পরেই মামলা গ্রহণ করে শীর্ষ আদালত। 

আরও পড়ুন: যুদ্ধ কি থামবে? মধ্যরাত পর্যন্ত বৈঠক দোহায়, 'ইমিডিয়েট সিজফায়ার'-এর পরামর্শ শুনেই যা সিদ্ধান্ত নিল পাকিস্তান-

বেঞ্চ জানিয়েছে, জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ (ডিএলএসএ) ওই বন্দির কারাগার-মুক্তির জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত জামিনদার-পরিমাণ পূরণ করতে পারে এবং যদি ট্রায়াল কোর্ট ১ লক্ষ টাকার বেশি নির্ধারণ করে, তাহলে তা কমানোর জন্য আবেদন করার সুযোগ থাকছে। নতুন নির্দেশিকা অনুসারে, বেঞ্চ জানিয়েছে যে জামিন মঞ্জুরের সাত দিনের মধ্যে যদি কোনও বিচারাধীন বন্দি যদি জেল থেকে মুক্তি না পান, তাহলে জেল কর্তৃপক্ষ ডিএলএসএ সচিবকে বিষয়টি জানাবে, তিনি তাৎক্ষণিকভাবে একজন ব্যক্তিকে এই বিষয়টি দেখভালের জন্য নিযুক্ত করবেন। তিনি খতিয়ে দেখবেন জেল-মুক্তির জন্য, সামগ্রিক বিষয়ে যে পরিমাণ অর্থের প্রয়োজন, তা ওই ব্যক্তির অ্যাকাউন্টে মজুত রয়েছে কি না আদৌ।

 

আরও পড়ুন:  দুর্ঘটনাপ্রবণ পথ, তাও বেপরোয়া গতি ট্রাকের! গভীর খাদে গড়িয়ে পড়ল পুণ্যার্থীদের নিয়ে, মুহূর্তে শেষ ৮ জন ...

সুপ্রিম কোর্ট জানিয়েছে, যদি অভিযুক্তের কাছে প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয়, পর্যাপ্ত টাকা না থাকে, তাহলে জেলা পর্যায়ের ক্ষমতাপ্রাপ্ত কমিটি রিপোর্ট প্রাপ্তির তারিখ থেকে পাঁচ দিনের মধ্যে DLSA-এর সুপারিশ অনুসারে জামিনের জন্য তহবিল মুক্তির নির্দেশ দেবে। শীর্ষ আদালতের নির্দেশ, যেসব ক্ষেত্রে ক্ষমতাপ্রাপ্ত কমিটি সুপারিশ করে যে বিচারাধীন বন্দিকে 'দরিদ্র বন্দিদের সহায়তা প্রকল্প'-এর অধীনে আর্থিক সহায়তার সুবিধা বৃদ্ধি করা হবে, সেক্ষেত্রে একজন বন্দির জন্য প্রতি মামলায় ৫০,০০০ টাকা পর্যন্ত প্রয়োজনীয় পরিমাণ অর্থ তুলে সংশ্লিষ্ট আদালতে ফিক্সড ডিপোজিট বা অন্য কোনও নির্ধারিত পদ্ধতিতে প্রদানের নির্দেশ দেওয়া যেতে পারে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া