শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৯ অক্টোবর ২০২৫ ০৯ : ৫৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মন্দির দর্শন সেরে আর বাড়ি ফেরা হল না। গভীর খাদে উল্টে পড়ল যাত্রীবাহী ট্রাক। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের ভিতরে আটকেই মৃত্যুমিছিল। এখনও পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। পুলিশ সূত্রে জানা গেছে, নন্দুরবার জেলায় যাত্রীবাহী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে উল্টে পড়ে। দুর্ঘটনায় কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন। অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তালোডা থানার অন্তর্গত চান্দসৈলি ঘাট এলাকায় শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। একটি তীর্থক্ষেত্র থেকে যাত্রীদের নিয়ে ফিরছিল মিনি ট্রাকটি। তাতে ৪০ জন পুণ্যার্থী ছিলেন। মাঝ রাস্তায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ট্রাকের চালক। পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ২০০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে।
বিকট শব্দ শুনেই স্থানীয়রা ছুটে আসেন। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্শধারকারী দল। দুর্ঘটনায় অভিঘাতে বাসটি দুমড়ে মুচড়ে গিয়েছে। ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়েছে। তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্রাকের চালক সহ আহত ১৫ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকলেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ট্রাকের চালকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। বেপরোয়া গতিতে ট্রাক চালানো এবং তাঁর গাফিলতিতে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘিরে এখনও তদন্ত চলছে। অষ্টম্বা দেবী মন্দির দর্শন করে পুণ্যার্থীরা ফিরছিলেন। এটি বিশেষত আদিবাসী সম্প্রদায়ের মধ্যে খুব জনপ্রিয়। মহারাষ্ট্র ও গুজরাট থেকে বহু ভক্ত এখানে আসেন। এটি দুর্ঘটনাপ্রবণ এলাকা। তা জানা সত্ত্বেও বেপরোয়া গতিতে ট্রাক চালানোর অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে।
প্রসঙ্গত, গত মাসেই উৎসবের আবহে আরও এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়েছিল একটি ট্রাক। পিষে দিয়েছিল পরপর পুণ্যার্থীকে। ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যুমিছিল কর্ণাটকে। আটজনের মৃত্যু হয়েছিল দুর্ঘটনায়। আহত হয়েছিলেন আরও অনেকেই। তাঁদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছিল কর্ণাটকের হাসান জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, রাতে মোসালে হোসাহাল্লি গ্রামে গণেশ বিসর্জনের শোভাযাত্রা যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, ট্রাকটি আরাকালাগুডুর দিক থেকে আসছিল। আচমকাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে শোভাযাত্রার মধ্যে ঢুকে পড়ে।
ওই শোভাযাত্রায় অধিকাংশই তরুণ, তরুণীরা ছিলেন। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর একাধিক তরুণকে পিষে দেয়। ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন কমপক্ষে ২০ জন। মৃতদের মধ্যে সকলেই তরুণ। তড়িঘড়ি করে সকলকেই হাসান জেলার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ২০ জন চিকিৎসাধীন ছিলেন। অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল।
দুর্ঘটনার পর তদন্ত শুরু করে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু করে তারা। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চালায়। একটি মামলাও রুজু করা হয়েছিল। ভয়াবহ দুর্ঘটনায় আটজনের মৃত্যুর পর শোক প্রকাশ করেছিলেন রাজনীতিকরাও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?